বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭

খবর:- বাংলাদেশ এখন বিশ্বে ইলিশের একমাত্র স্বত্বাধিকারি হিসাবে স্বীকৃত।


প্রতিক্রিয়া :- দেশে আজ বিশ্বজিৎ এর খুনিদের খালাশ আর তুফানদের বর্বরতার বিচারে প্রতিবাদ ছাড়া কিছুই চোখে দেখছি না। সিলেটের ঘটনাতে আবার অনেকেই দেখছি মাঠে নামার আহব্বান জানাচ্ছে। কেউ কেউ চেষ্টা করছে এসব নিউজ ডাইভার্ট করতে। এর মধ্যে আমার মনে হচ্ছে এই সব অমানুষদের নিশ্বাসের সাথে বেরিয়ে আসা বিষ, বাংলাদেশের ১৬ কোটি মানুষের ফুসফুসে ঢুকে যাচ্ছে আর এই ১৬ কোটি মানুষের শরীর থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড ঠিক যেন ৫৭ ধারার মতো সবুজ শ্যামল সোনার বাংলাদেশের বাতাসে মিশে যাচ্ছে। ভালো কিছু লিখতে গেলেই এই ঘটনা গুলি আগে বলতে হয় কারন আমার ফুসফুস ভর্তি হয়ে আছে এই বাংলাদেশের বাতাসে।
আজকের জন্য দেশের একটি খবর বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এর একমাত্র মালিকানা আমাদের দেশকে দেওয়া হয়েছে। কিন্তু আমি আমার মায়ের কাছে ১৯৮৫ সালের বরিশাল এর যে ইলিশের গল্প শুনেছি তা শুধু গল্পই মনে হয়। প্রকৃতিতে যে একসময় এরকম ইলিশ ছিলো তা হয়তো এখন ৯৫% মানুষ বিশ্বাস করবে না। তারপরেও আজ আমার শুনে খুব ভালো লাগছে যে ইলিশের একমাত্র মালিক আমাদের দেশ, যাকে জি আই পন্য হিসেবে সারা বিশ্বে স্বীকৃতি দেওয়া হলো। শুনেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও এ নিয়ে অনেক তৎপরতা চালিয়েছে। কিন্তু তার পরেও আন্তর্জাতিক মেধাস্বত্ববিষয়ক সংস্থা ওয়াইপিও নিয়ম মেনে জামদানি শাড়ির পরে ইলিশের মালিকানা বাংলাদেশকেই দিলো।
ইলিশ মাছ আমাদের বাংলাদেশের ঐতিহ্যের সাথে মিশে আছে ঠিক যেমন পাকিস্তানের জাতীয় পশু ছাগল এর মতো। কিন্তু আমার খুব ইচ্ছা যে একটু তাজা ইলিশ দেখার, মানে মাত্র নদী থেকে ধরার পরে যেভাবে তারা লাফালাফি করে সেটা দেখার। তা বোধ হয় আর হবে বলে মনে হয় না। কারন বাংলাদেশের ইলিশ ব্যবসায়ীরা যেভাবে একেকজন মাল্টি বিলিয়ন ডলার খরচ করে একেকটা হিমাগার বানাচ্ছে তাতে মনে হচ্ছে ইলিশ পানিতে না হিমাগারে মজুদ থাকার জন্যই এই স্বীকৃতি দেশকে দেওয়া হয়েছে। সে যেটাই হোক একেও আমি দেশের উন্নয়ন মনে করি। কিন্তু সরকার কতটুকু সচেতন এই ইলিশের নিরাপদ আবাস্থল ও ব্রিডিং এর পরিবেশ তৈরি করে দিতে।



আমার জানামতে বিশ্বের মোট ইলিশের ৬০% আমাদের দেশ থেকে পাওয়া যায়। কিন্তু দেশের মানুষ কতটুকু তার স্বাদ পায় বা পাচ্ছে। আবার এই ইলিশের হিস্যা জিডিপি তে ১% ধরা হয়, তার মানে দেশের উন্নয়নেও এর ভুমিকা অপরিসীম বলা যায়। আর একটি ছোট্ট হিসেব দিয়ে শেষ করতে চাই। অনেকেই হয়তো জানেন না যে প্রতি বছর বাংলাদেশে ইলিশের গড় উৎপাদন ৩ লাখ ৮৫ হাজার টন। কি হিসেবে গন্ডগোল মনে হচ্ছে। জ্বী না, এটাই মৎস্য অধিদপ্তর এর হিসাব। আর আপনি নিশ্চয় জানেন যে আগে ছিলো ২৭ আর এখন ২৫ মনে এক টন, সহজ হিসাব ১ হাজার কেজি তে ১ টন তাহলে ক্যালকুলেটর বের করে বাজারের গড় মুল্য ৬৫০ টাকা এর সাথে গুন করে মোট মুল্য টা বের করে দেখুন একবার এই ইলিশ আমাদের দেশের কোন সম্পদ আর একে রক্ষা করা কাদের দায়িত্ব।

দ্রঃ ৫৭ ধারা অব্যাহত থাকার কারনে বিশ্বজিৎ এর বিচারের ফলাফল নিয়ে কিছু লেখা যায় না তাই এই লেখা।

----------মৃত কালপুরুষ
           ০৮/০৮/ ২০১৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন