বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭

জাতির পিতা বঙ্গবন্ধু'কে নিয়ে এ কেমন মাতম।



চট্টগ্রাম এর এক হাজী চাচার ভিডিও দেখে তো আমি অবাক। কি বলবো বুঝতে পারছি না। নিন্দা জানাবো না সাধুবাদ বলবো। বঙ্গবন্ধুর পাগলা ভক্তদের এই তাজিয়া মাতমের ভিডিও সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে মুজিব কোট পরা এক ব্যক্তির সাথে আরো বেশ কয়েকজন লোক শিয়াদের মতো করে মাতম করে করে চিৎকার করছেন আর বলছেন, ‘হায় মুজিব, হায় মুজিব’! তাদের হাতে শিয়াদের মাতমের সময় ব্যবহৃত ছুরির মতো যন্ত্র। পাশে শোক দিবসের ব্যানার নিয়ে দাঁড়িয়ে মানববন্ধন করছেন আরও কিছু নেতাকর্মী।
আমি জানি বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে তার স্বপ্নের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা থেকে আমরা অনেক পেছনে পড়ে গেছি। প্রথমেই বলি সংবিধানের ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করলেও রাষ্ট্রধর্ম ইসলাম রেখে গোঁজামিল সৃষ্টি করা হয়েছে এটাই তার নমুনা । রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এসব সিদ্ধান্তের জন্য এ মুহূর্তে বঙ্গবন্ধুর প্রয়োজন ছিল। বঙ্গবন্ধুকে চোখে না দেখলেও তার আদর্শ লালন করি আর তাই আজ সত্যি বঙ্গবন্ধুর অভাব বোধ করছি।
পাশাপাশি ইসলামি দৃষ্টিভঙ্গিতে এই বিষটিকে তারা কিভাবে নিচ্ছে এটাও জানতে চাচ্ছি। ছোট্ট শিশুর আকা ছবি নিয়ে যে ঘটনা দেশে ঘটে গেলো তখনি বলেছিলাম এবং আবারা বলছি জাতির পিতা বঙ্গবন্ধু একজন মহান ব্যক্তিত্ব তাকে কোন রাজনৈতিক দলের বেড়াজালে বন্দি করে রাখবেন না। তাকে দেশের ১৬ কোটি মানুষের মাঝেই থাকতে দিন। আমরা সাধারন জনগনই তার আদর্শ ধারন করে তার লক্ষ্য পূরণে এগিয়ে যাবো। আজ সরকারের কাছে অতিরিক্ত ভালো সাজদে গিয়ে তাকে নিয়ে এধরনের নাটক করা হলো বলে মনে করি।

----------মৃত কালপুরুষ
            ১৪/০৮/২০১৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন