বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭

টেইলর ডেভিস - Taylor Davis



বর্তমানে উইকিপিডিয়াতে বাংলা ভাষায় তথ্য ভান্ডার এখনও পরিপুর্ন না। যে পরিমান বাংলাভাষী পাঠক আছে উইকিপিডিয়াতে সেই তুলনায় বাংলায় তথ্য দিয়ে উইকিপিডিয়া সবাইকে সাহায্য করতে পারে না। এতে অবশ্য উইকিপিডিয়া কর্তৃপক্ষের কোন দোষ নেই। সেখানে যে কেউ ইচ্ছা করলে নতুন নতুন টপিকস বা আর্টিকেল তৈরি করে লিখতে পারে। তাই বাংলাভাষী হয়ে আমি আমাদের বাংলাভাষীদেরই দোষ দিচ্ছি যে আমরা উইকিপিডিয়াকে বাংলা ভাষায় পরিপুর্ন তথ্য ভান্ডার বানাতে সক্ষম হয়নি। কারন আমি জানি কতজন বাঙালি এক্টিভ ইউসার উইকিপিডিয়ার নিবন্ধিত সদস্য আর কতজন সক্রিয় ভাবে বাংলাদেশ থেকে তার জন্য কাজ করে। বিশ্বের অনেক অজানা স্থান, ঘটনা, এবং জনপ্রিয় ও বিশিষ্ট ব্যক্তিদের তথ্য এখনও বাংলায় উইকিপিডিয়া বা অন্যান্য যেমন বাংলাপিডিয়া বা বাংলায় অনলাইন তথ্যভাণ্ডার গুলিতে কোন তথ্য পাওয়া যায় না। তাই আমি মাঝেমধ্যেই কিছু জনপ্রিয় ব্যক্তিদের বায়োগ্রাফি লিখে থাকি। আজকের বায়োগ্রাফিটি টেইলর ডেভিসের।



টেইলর ডেভিস একজন আমেরিকান ভায়োলিন এক্সপার্ট। ১৯৮৭ সালে শিকাগোর ওয়েস্টার্ন স্প্রিং এ জন্ম নেওয়া এই তরুনী ভায়োলিন বাদক ২০১০ সালে ইউটিউব এর মাধ্যমে জনপ্রিয়তা পেতে থাকেন। ছোটবেলায় ভিডিও গেমস খেলা থেকেই তার এই প্যাশন এর সৃষ্টি। বিশেষ করে তার বড় ভায়ের বিভিন্ন ভিডিওস গেমেস সেশন তাকে উৎসাহ দিতে থাকে ভায়োলিন সম্পর্কে। সে এলিমেন্টারি স্কুলে পড়াকালীন সময়ে মাত্র ৮ বছর বয়স থেকেই ভায়োলিন বাজাতে শুরু করে। এ সময় তার স্কুলের সাইলেন্ট নাইট নামক এক অনুষ্ঠানে ভায়োলিন বাজিয়ে সবার নজরে আসে। ডেভিস যখন মাধ্যমিক স্কুলে পড়তো তখন সেটা ছিলো তার জন্য কঠিন এবং দুঃখের সময়। মাধ্যমিক স্কুলের একাকীত্বতাপুর্ন সময় গুলি পার করে যখন সে হাইস্কুলের দরজায় গিয়ে দাড়ালো তখন সে খুজে পেলো তার বন্ধু জেরিডকে।
পরবর্তীতে সেই হয়েছিলো তার লাইফ পার্টনার। জেরিডের উৎসাহ আর ভালোবাসাই সে তার এই প্যাশনে আরো আত্তবিশ্বাস পেতে থাকলো। ডেভিস তার (জেরিড) সাপোর্ট এর কথা সব সময়ই বলে এসেছে। পরে ২০১১ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যখন ডেভিস তার হাইস্কুল থেকে ক্লাসিকাল মিউজিকে অংশ গ্রহন করে। তখন ডেভিস ফাইনাল ফ্যান্টাসি সিরিজের জন্য মিউজিক করছিলো। বিয়ের পর সে গোনজাগা ইউনিভার্সিটিতে ভর্তি হয় এবং ভিডিও গেমস মিউজিক এর সাথে পরিচিত হতে থাকে। সে তার এই উৎসাহ থেকে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের গেমস এর মিউজিক বাজাতে থাকে। ডেভিস গোনজাগা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক রিলেশন ও ভায়োলিন পারফরমেন্স এই দুইটি ডিগ্রি নিয়ে পড়াশোনা শেষ করে। সে বিশ্ববিদ্যালয় শেষ করার পর থেকেই শুরু করে তার ক্লাসিকাল মিউজিক পেশা।



বর্তমানে সে একজন পেশাদার ভায়োলিন বাদক। বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিয়ে, উৎসব, ভিডিও গেমস মিউজিক, মুভি মিউজিক, থিম সহ আরো অনেক মিডিয়াতে সে ভায়োলিন বাজিয়ে থাকে। ডেভিস চাচ্ছিলো যে তার জীবনের একটি অংশ বানিয়ে রাখতে এই ক্লাসিকাল মিউজিককে। ভায়োলিন ও মিউজিকে আরো মনোযোগ দেওয়ার জন্য সে নভেম্বর ২০১১ তে তার চাকুরী ছেড়ে দিয়ে ইউটিউব ক্যারিয়ার এ জোরাল ভাবে কাজ শুরু করেন। ডেভিস এর ক্লাসিকাল মিউজিক এর সিডি কেউ কালেকশনে রাখতে চাইলে তাদের জন্য টেইলর ডেভিস ডট কম নামের একটি ওয়েবসাইট পরিচালনা করেন ডেভিস। যেখানে সরাসরি তা অর্ডার করা যাবে। এছাড়াও আমাজন, ইবে, এর মত মার্কেটেও ডেভিসের এলবাম গুলি পাওয়া যায়। তার বেশকিছু অফিসিয়াল মিউজিক ভিডিও ইউটিউব এ তার নিজের চ্যানেল এ দেখা যাবে। তার স্টুডিও এবং তার ইন্সট্রুমেন্ট সম্পর্কিত তথ্যও পাওয়া যাবে তার ওয়েবসাইট এ। ডেভিসের অসংখ্য মিউজিক এর মধ্যে কয়েকটি মিউজিক হচ্ছে
গেমস -
ব্রাদার ইন আর্মস, হালো ২, মেটাল গিয়ার সাগা, এংরী বার্ডস থিম, এসাসিন চার্ড, সন অব লিবার্টি, পকেমন সহ আরো শত শত গেমস এর মিউজিক।
মুভিজ -
মুভির মধ্যেও আছে অসংখ্য, কোনটা রেখে কোনটা দিবো বুঝতে পারছি না।
গেমস অব থ্রোন, জোরাসিক পার্ক থিম, জেমস বন্ড থিম, মিশন ইম্পসিবল থিম, ডার্ক ওয়ার্ল্ড থিম সহ আরো অনেক মুভির থিম মিউজিকের সাথে ডেভিস কাজ করেছে। লর্ড অব দ্যা রিংস মুভির প্রথম পার্টে টু সিল্লোস এর লুকা সুলিক এর সাথে লর্ড অব দা রিংস এর থিম মিউজিক এর সাথেও কাজ করেছে ডেভিস।
নিচের ভিডিওটি কানাডিয়ান গায়িকা স্লেন ডিওন এর গানের এলবাম লেটস টক এবাউট লাভ এর একটি গান এভরি নাইট ইন মাই ড্রিমস এর থিম মিউজিক। ১৯৯৭ সালে জেমস ক্যামেরুন পরিচালিত মুভি টাইটানিক এর থিম সং হিসেবে যেটা পরিচিতি পেয়েছিলো বিশ্ববাসীর কাছে। সেই এভরি নাইট ইন মাই ড্রিমস গানের সুরটি টেইলর ডেভিস এর ভায়োলিন এ আরেকবার শুনন।

সুত্রঃ www.TaylorDavisViolin.com

---------- মৃত কালপুরুষ
              ০৭/০৯/২০১৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন