শুভ জন্মদিন। আমি জানিনা এই লেখা আপনি পড়বেন কিনা। তারপরও খোলা চিঠি হয়ে থাক। নারাবাদী নারীদের প্রেরণাদানকারী একজন নারী আজকের দিনে সেই পুরুষ শাসত সমাজে এসেছিলো। কেন আমি তা স্বরন করবো না। আপনার কাছ থেকে সাক্ষাৎ জ্ঞান না পেলেও আপনার লেখা যে সত্যবাদীদের জাগ্রত করেছে তাদের মধ্যে আরেকজনও ছিলো জেনে রাখুন। এই জন্যই আমি আজ আপনার জন্মদিন টিতে আপনাকে গভীরভাবে স্বরন করছি। আমার এই শুভেচ্ছা শুধু আমার নই মনে রাখবেন। শুধু পুরুষের পক্ষ নই বাংলার সকল মুক্তিকামী নারীদের পক্ষথেকে মনে রাখুন। আজকের এই দিনে যে মেয়ে শিশুটি জন্ম নিলো তাকেও আপনার মতো নারীর দরকার আছে যেনে রাখুন।
আমি কেন আপনাকে এতো ঘটা করে শুভেচ্ছা জানাচ্ছি কারন আমার স্বল্প জ্ঞানে আমাদের দেশের পচা দুর্গন্ধময় সমাজব্যবস্থার বিরুদ্ধে যতটুকু ঝাঁকুনি আপনি দিয়েছেন সেই সাহসিকতা আমি আর অন্য কোন নারীর ভেতরে দেখি নাই। আপনিই হচ্ছেন আমার দেখা সেই কলম যা দিয়ে বন্ধ ও গতিহীন নারীসমাজকে অনেকটা এগিয়ে দেওয়া হয়েছে। আপনার লেখার কন্টেন্ট নিয়ে অনেকেই দ্বিমত করে। সে তো হতেই পারে আপনার মতো প্রতিটি মানুষের ক্ষেত্রেই তা হয়েছে অতীত কিন্তু তাই বলে।
আমি জানি আপনি একসময় একা একাই এসবের বিরুদ্ধতা করেছেন। যাদেরকে বন্ধু ভেবেছেন তারা অনেকেই সরে গিয়েছে তখন। যাদেরকে ভেবেছেন সেক্যুলার সাহসী লিবারেল- দেখা গেলো তাদের আসল চেহারা হচ্ছে লোভী পুরুষবাদি আপোষকারী ভীরু কাপুরুষ। সকলেই ত্যাগ করছে তসলিমাকে। প্রায় একা- সেই ভয়াবহ পরিস্থিতেও আপনি ঢাকা শহরে ছিলেন, আপোষ করেননি। মাথা নিচু করেননি। পালিয়ে যেতে চাননি। দেশের মানুষ জানে দেশ ত্যাগ আপনাকে কেন করতে হয়েছে। আমি এখনও ভেবে কিছুটা হলেও কেপে যায় কিভাবে একজন এতো অল্প বয়সী নারী আপনার মতো আশির দশকের সেই ধাক্কা সামলিয়েছিলো। তা থেকেও কিছু অনুপ্রেরণা অনেকেই পায়।
আপনার কলম চলুক সেই কামনা করি, আবারও আপনার মতো নারীদের জন্ম হোক এই বাংলাই। এ দাবী শুধু আমার একার নয়। যারা মানুষের মুক্তি আর লিবার্টির কথা বলে, প্রতিটি নারীকেই মানুষ মনে করে তাদের সকলের। কাপিয়ে দিন সারা দুনিয়ার মৌলবাদী আর পরুষবাদী পচা সব সমাজব্যবস্থা ও ধর্মব্যবস্থাকে। সেই সব কাপুরুষ আর অন্ধদের চোখে জ্বালা ধরিয়ে দিন যারা নারীকে শুধু পন্যই মনে করে। স্বাধীনভাবে বিচরণ করতে থাকুন পৃথিবীর এক কোন থেকে আরেক কোনে। লিখতে থাকুন- যেগুলি ওরা পড়বে না বটে, আপনার লেখার কথা লোকমুখে শুনে শুনেই ওদের মুখ চোখ আর ঐসব ঝালে জ্বলে জ্বলে যাবে। আপনার জন্মদিনে আবারও শুভেচ্ছা। আমার লেখার হাত ভালো না। বাংলাভাষার ভালো ব্যবহারও করতে পারি না। কোথাও ভুল ত্রুটি হলে পাঠক ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
---------- মৃত কালপুরুষ
২৫/০৮/২০১৭
২৫/০৮/২০১৭

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন