শনিবার, ১১ নভেম্বর, ২০১৭

প্রকৃত ভার্চুয়াল জগৎ “অকুলাস গো” (Oculus Go)


নতুন প্রজন্মের ভি আর বা ভার্চুয়াল রিয়েলিটির অনাগত প্রযুক্তি ফেসবুকের “অকুলাস গো” সম্পর্কে কিছু ভুলধারনার কারনে আমার এই রিভিউটি লেখা। আসছে আগামী বছর ২০১৮ এর শুরুতেই আমরা এক প্রকৃত ভার্চুয়াল জগৎ এ প্রবেশ করতে যাচ্ছি বলে জানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা “মার্ক জুকারবার্গ” ও “হুগো বাররা” ভাইস প্রেসিডেন্ট, ভার্চুয়াল রিয়েলিটি। তারা বলেছে আজকে আমরা প্রযুক্তির গুরুত্বপুর্ণ সকল বিষয় উপোভোগ করে চলেছি। ভার্চুয়াল রিয়েলিটি বা ভি,আর এর সাথে আমরা সবাই পরিচিত আছি তাই এটা নিয়ে কিছু বলার প্রয়োজন নাই আশা করি। ভি,আর বা ভার্চুয়াল রিয়েলিটির জগতে আরেকটি নতুন মাত্রা যোগ হতে চলেছে যা আমাদের দেবে আরো স্বাধীনতা ও আরো বেশি এক্সেস করার সুবিধা। এটি ডিজাইন করা হয়েছে সেভাবেই যা পুর্বের সকল ভি,আর এর অভিজ্ঞতা থেকে অন্য কিছু দিবে আমাদের। পুর্বের ভি,আর হেডসেট গুলার মতো এতে মোবাইল ফোন বা ক্যাবল কানেক্ট করার প্রয়োজন পড়বে না। তারা আরো জানান অকুলাস গো হবে খুব সহজে ত্রিডি জগতে প্রবেশ করার সব চেয়ে সহজ উপায়। যার মুল্য ধরা হয়েছে ১৯৯ ডলার। এটি থেকে মানুষ ভার্চুয়াল জগতের মাধ্যমে সকল স্বাদ নিতে পারবেন, যেমন ত্রিডি মুভি দেখা, কোন লাইভ কনসার্ট দেখা, ভি,আর গেম খেলা ও বন্ধুদের সাথে লাইভে ভার্চুয়াল এর মাধ্যমে আড্ডা দেওয়া।


আসুন একটু দেখে নেই এই “অকুলাস গো” তে আসলেই কি থাকছে। প্রথমেই বলতে হয় এই ডিভাইসে থাকছে হাই রেজুলেশন ফার্স্ট সুইচ ওএলসিডি (OLED) স্ক্রিন সাথে আরো একটি স্ক্রিন টেকনোলজি এড করা হয়েছে যা চাক্ষুস স্পষ্টতা আরো বৃদ্ধি করবে যার রেজুলেশন অত্যান্ত হাই (২৫৬০ X ১৪৪০) যা প্রকৃত বাস্তব অনুভূতি দিবে ব্যাবহারকারীকে। আর বিশেষ করে নেক্সট জেনারেশনের উন্নত লেন্স ও গ্লাস এই থ্রিডি জগতের বাস্তবতা আরো ফুটিয়ে তুলবে। অকুলাস গো এর ফেব্রিক ব্যান্ড এর সাথেই আছে সাউন্ড সিস্টেম যা তে করে আলাদা হেডফোন ব্যাবহার করার প্রয়োজন নেই। সাথে বিল্ট ইন মাউথ স্পিকারও আছে। এর মাধ্যমে খুব সহজেই বন্ধুদের মাধ্যমে কথা বলা ও শোনা যাবে তবে কেউ চাইলে আলাদা হেডফোন ব্যাবহার করতে পারেন তার জন্য এই ডিভাইসে থাকছে একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। এই অকুলাস গো ভি,আর হেডসেটটি খুবই হাল্কা ও সহজে ব্যাবহার উপযোগী একটি ডিভাইস যার বেল্ট গুলি তৈরি করা হয়েছে খুবই নরম একজাতীয় ফেব্রিক যার সাথে থাকছে ইলাস্টিক।


ফেসবুকের মালিকানাধীন ওকুলাস গো ভিআর এর ভাইস প্রেসিডেন্ট হুগো বাররা আরো ঘোষণা করেছে, এটি একটি নতুন স্বতন্ত্র ভিআর হেডসেট যা পিসি বা স্মার্টফোনে সংযোগের প্রয়োজন থেকে ব্যবহারকারীদের মুক্ত করবে। তাই এতে থাকছে আরো উন্নত প্রযুক্তি। অকুলাস গো এর ভি আর হ্যাডসেটটিতে যে স্ক্রীন থাকবে  তাতে “ফিল ফ্যাক্টর” নামের একটি নতুন প্রযুক্তি যোগ করা হয়েছে যার কারনে ব্যাবহারকারী পিক্সেলের মাঝে যে ক্ষুদ্র ক্ষুদ্র ফাকা অনুভব করতেন তার প্রভাব কমে যাবে। ব্যাবহারকারীর শরীরের অবস্থান ও তার দুই হাতের অবস্থান সনাক্ত করার জন্য থাকছে এই ডিভাইসটির সামনে সেন্সর ও ক্যামেরা যা অবস্থা্নগত ট্র্যাকিংযের সাহায্যে করবে। অকুলাস গো স্মার্টফোন চালিত গুগল ডে-ড্রীম এবং স্যামসাং গিয়ার ভিআর ও কর্ডবোর্ডের মতো ভিআর হ্যাডসেট বা ডিভাইস গুলি থেকে অনেক উন্নত হবে যাকে কিছুটা এইচটিসি ভাইভ এর উচ্চমাত্রার পিসি চালিত হ্যাডসেটের সাথে তুলনা করা যায়। এছাড়াও গিয়ার ভিআরের সকল এপস এতে সাপোর্ট করবে পাশাপাশি ফেসবুকের নতুন নতুন অকুলাস গো রেগুলার এপস থাকবে।


গত অক্টোবর মাসে এই সেমিনারে মার্ক জুকারবার্গ জানিয়েছিলেন ২০১৮ সালের প্রথম দিকে এটি সবাই কিনতে পারবে তবে চলতি মাসেই শুধুমাত্র ডেভেলপাররা এটি কিনে ব্যাবহার করতে পারছে। তিনি আরো বলে আমি আশা করছি প্রথম ধাপেই আমরা ১ বিলিয়ন মানুষকে এই থ্রিডি জগতে আনতে সক্ষম হবো অকুলাস গো এর মাধ্যমে। জুকারবার্গ এই ডিভাইসটিকে বলেছে এটি একটি “সর্বাধিক এক্সসেযোগ্য ভিআর হ্যাডসেট” ( “most accessible VR headset ever.”) হবে।


শুধু অকুলাস গো না সাথে এর আরেকটি ভার্সনের কথায় জানিয়েছেন মার্ক জুকারবার্গ। যার নাম হচ্ছে “অকুলাস গো সান্তা ক্রুজ” যেটি আরো উন্নত কিছু প্রযুক্তি নিয়ে সামনে আসছে। কিন্তু কবে নাগাত সেটি সাধারন ব্যাবহারকারীরা হাতে পাবে সে ব্যাপারে কিছুই বলনি। তবে আগামী বছরের শুরুতে যখন অকুলাস গো সবাই কিনতে পারবে তখন ডেভেলপাররা এই অকুলাস গো সান্তা ক্রুজ ডিভাইসটি কিনে ব্যাবহার করতে পারবে বলে জানানো হয়। সান্তা ক্রুজে থাকছে রঙ ও অল্প কিছু ভিন্নতা ও হাতের জন্য অত্যাধুনিক কন্ট্রোলার সুবিধা।

---------- মৃত কালপুরুষ
               ১১/১১/২০১৭


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন