দেব-দেবীদের মুর্তি পূজা করার নিয়ম যদি হিন্ধু
ধর্মের বেদ আর পুরাণ স্বীকৃতই হবে তাহলে তাদের এতো শতশত জাতপাতের ভেতরে প্রতিটি
জাতের মধ্যেই একই নিয়ম চালু থাকার কথা ছিলো কিন্তু তা আমরা দেখিনা। কারণ হিন্দু
ধর্মের ভেতরে বর্ণহিন্দু বলে একটি কথা প্রচলিত আছে অনেক আগে থেকেই যারা তাদের
বিত্ত আর ঐশর্য প্রদর্শনের জন্য এই দুর্গা পূজা টাইপের হিন্দু ধর্মের প্রধান
উৎসবের সৃষ্টি করেছিলো একটা সময়। এখানে উল্লেখ করতে হয় এই বর্ণহিন্দু ছাড়া তখনকার
সময়ে তথাকথিত নিম্নবর্ণের হিন্দুদের মধ্যে যারা একটু বিত্তশালী ছিলো তারাও একটা
সময়ে এই দুর্গা পূজা টাইপের উৎসব করতো যা নিজেদের সম্মান বাড়ানোর চেষ্টা ছাড়া আর
কিছুই ছিলো না। তারা (নিন্মবর্ণের হিন্দুরা) এই উচ্চবর্ণের হিন্দুদের অনুকরনের
চেষ্টা করতো মাত্র। আর তাদের এই চেষ্টা সেই বর্ণ হিন্দুরা বা বিশেষ করে
ব্রাহ্মনেরা একদম পছন্দ করতো না। শুধু তাই নই তারা এটাও প্রচার করে বেড়াতো যে নিম্নবর্ণের
বা ছোট জাতের বাড়িতে প্রতিষ্ঠিত দেব-দেবী বা ভগবানের মূর্তি (প্রতিমা) প্রণামও করা
যাবে না। তারমানে এটাই প্রমাণিত হয় তাদের বিভিন্ন জাতের মধ্যে দেবতাও আলাদা আলাদা।
আর তাই যদি না হবে তাহলে একই ভগবান তারা কেন একযায়গায় পূজা করে আরেকযায়গায় প্রণাম
করতেও নিষেধ করে।
হিন্দু ধর্মের বেদ বা রামায়ন টাইপের যত পবিত্র
ধর্মীয় গ্রন্থ আছে তাদের কোনটার মধ্যেই এই পূজা বা বিশেষ করে দুর্গাপূজার অস্তিত্ব
বা আদেশ-উপদেশ আমরা পায়না। এই দুর্গা পূজার নিয়ম কিছু হিন্দু ধনাঢ্য ব্যাক্তির
সম্পদ ও প্রতিপত্তি প্রদর্শনের ফলস্বরুপ হিন্দু ধর্মাবলম্বী মানুষের মাঝে চালু হয়।
এই দুর্গাপূজা যে তাদের বেদসম্মত নয় তার অনেক প্রমাণ আছে যেটা ভালো বলতে পারে কোন
বেদ আর পুরাণ জানা বোঝা ভালো হিন্দু ঠাকুর বা পুরোহিত। আর্য সভ্যতা ও বৈদিক
সভ্যতার কিছু বৈদিক পূজার ছাপ দেওয়ার জন্য হিন্দুরা তাদের বেদের দেবী সূক্তটির
ব্যবহার নানা যায়গায় করে থাকে। তবে এখানে একটি বিষয় উল্লেখ করতে হবে, আর তা হচ্ছে,
এই বেদে যে “হৈমবতী উমার” কথা লেখা আছে যা কখনই হিন্দুদের দেবী দুর্গা নয় বা
“হৈমবতী উমার” সাথে দেবী দুর্গার কোন সম্পর্কই নেই তাহলে দুর্গাকে কেন তারা পূজা
করে আর দেবী মানে। আর একটি কথা হচ্ছে “বাল্মীকির রামায়ন” বলে পরিচিত হিন্দুদের
পবিত্র ধর্মীয় গ্রন্থ যে সময়ে রচনা করা হয়েছে বলে ধারণা করা হয় সেই সময়ে তাদের
“মার্কণ্ডেয় পুরাণের” জন্ম হয়নি আর তার মানে বর্তমানে হিন্দুদের বহুল পরিচিত দেবী
কথিত “দুর্গার” আগমন তখনও ঘটেনি। মার্কেণ্ডেয় পুরাণ যুগের ভিত্তিতে পরবর্তিতে
“শ্রীশ্রীচন্ডী” লিখিত হয়েছে। পৌরাণিক শাক্তাচারের শক্তির আদিমতম অবস্থাকে
সংস্কৃতিতে বলা হয় “আদ্যাশক্তি” আর এই আদ্যশক্তির চণ্ডরুপই চণ্ড শক্তি বা “চণ্ডী”
নামে পরিচিত। ধারনা করা হয় ৭০০ খ্রিস্টাব্দের দিকে মহাভারতে “মার্কণ্ডেয় পুরাণ”
নামে পরিচিত যার সংক্ষিপ্ত নাম “চণ্ডী” প্রচলিত ছিলো তাতে এই দুর্গার নাম প্রথম
খুজে পাওয়া যায় এর আগে দুর্গা বলে হিন্দু ধর্মে কোন দেবী ছিলোনা। তবে এই সময়ের সেই
চণ্ডীতে দেবী “দুর্গা” আর “সুরথ” রাজার গম্প থাকলেও তাতে হিন্দুদের বহুল পরিচিত
মুখ “রামের” কোন দেখা পাওয়া যায়না। সেই সাথে রাম যে দুর্গার পূজা করেছিলো বলে
হিন্দু ধর্মের গল্প প্রচলিত আছে সেই গল্পও এই চণ্ডীতে ছিলো না। এসবই আসলে
পরবর্তীতে যোগ করা হয়েছে নিজেদের মনগড়া ইচ্ছা অনুযায়ী।
আরো কিছু প্রমাণের ভেতরে হাজির করা যায় মোঘল যুগের
কবি “তুলসী দাসের” কিছু লেখা থেকে। তুলসী দাসের “রামচিতমানস্থ” যেখানে এই রাম
কর্তৃক দুর্গাকে পূজার কোন কথা উল্লেখ নেই। তাহলে এবার দেখুন এই দুর্গা পূজার
প্রচলন কিভাবে চালু হলো হিন্দু ধর্মাবলম্বীদের ভেতরে। পাঠান যুগের বাংলা আর
বরেন্দ্রভুমির ইতিহাস পড়লে আমরা তখনকার একজন রাজার নাম পাই যার নাম ছিলো “কংস নারায়ণ
রায়”। এই কংস নারায়ণ রায় বর্তমান বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহীর বরেন্দ্রভুমির
তাহেরপুর নামক অঞ্চলের রাজা ছিলেন বলে জানা যায়। এই তাহেরপুরের নামকরণ করা হয়েছিলো
তৎকালীন গৌড় রাজ্যের শাসকদের একজন জায়গীরদার “তাহের খাঁ” এর নামানুসারে যার পুর্বে
এই অঞ্চলের নাম ছিলো “সাপরুল”। এই তাহের খাঁ কে কংস নারায়ণ যুদ্ধে পরাজিত করে এবং
তাহেরপুর সহ আশপাশে তার যত জমিজমা ও সম্পদ ছিলো তা দখল করে নেয়। এরপর সেসময় এই
অঞ্চলে এই রাজা কংস নারায়ন ব্যাপক লুটপাট চালায় ও ধীরে ধীরে অকল্পনীয় ধন সম্পদের
মালিক বনে যায়। এরকম সময় কংস নারায়ণ সীদ্ধান্ত নেয় তার নিজের শক্তি ও মহিমা
সর্বজনে প্রকাশ করে দেখাবে যাকে বলা হয়ে থাকে “অশ্বমেধ যজ্ঞ করার সংকল্প”। কংস
নারায়ণের সময় তার আন্ডারে বেশ কিছু ব্রাহ্মন পণ্ডিত বা ঠাকুর ছিলো যারা এই রাজাকে
বিভিন্ন ধর্মীয় যুক্তি দিয়ে থাকতো।
একসময় কংস নারায়ণ তার কয়েকজন ঠাকুরকে ডেকে তাদের
বললো “আমি রাজসুয় কিংবা অশ্বমেধ যজ্ঞ করতে চাই” এর জন্য যা কিছু করার দরকার তা করা
হোক। এই অঞ্চলের মানুষ জানুক আমার কত ধন সম্পদ আছে এবং আমি আমার দুই হাত দিয়ে
ছড়িয়ে দান করতে চাই। ঠিক তখন তার পন্ডিতেরা তাকে বলেছিলো এই কলি যুগে আর রাজসুয়
কিংবা অশ্বমেধ যজ্ঞ হয় না বা পালন করা যাবে না। তবে আরেকটি উপায় আছে আপনার অর্থ
সম্পদ আর ঐশ্বর্য মানুষের মাঝে তুলে ধরার। তখন এই ঠাকুর পন্ডিতের দল কংস নারায়ণকে
দেখায় সেই “মার্কণ্ডেয় পুরাণ” থেকে বিবর্তিত “শ্রীশ্রীচণ্ডী” যাতে লেখা ছিলো দেবী
দুর্গার কথা। ঠাকুর আর পন্ডিতেরা বলে এই পুরাণে যে দুর্গা পূজার কথা বলা আছে বা
দুর্গাৎসবের কথা উল্লেখ আছে তাতেও অনেক খরচ করা যায় জাঁকজমক করে মানুষকে দেখানো
যায় নিজের ঐশ্বর্য ও ক্ষমতা। তাই আপনাকে আমরা বলবো এই মার্কণ্ডেয় পুরাণ মতে এই
দুর্গা পূজা করুন। তখন রাজা কংস নারায়ণ রায় সীদ্ধান্ত নেয় দুর্গা পূজা করবে আর তাই
তৎকালীন সাতলক্ষ স্বর্ণমুদ্রা (বর্তমানে সাতশো কোটি টাকার উপরে) ব্যয় করে প্রথম
দুর্গাপূজা করে বলে উল্লেখ পাওয়া যায়। যেহেতু এটা ছিলো ধন সম্পদ আর ঐশ্বর্য
প্রদর্শনের একটি উৎসব তাই আরো অনেকেই এটা পালন করার সীদ্ধান্ত নেয় তখন। এদের মধ্যে
একটাকিয়ার (ধারণা করা হয় একটাকিয়া বর্তমান বাংলাদেশের রংপুর জেলার অঞ্চলটি ছিলো)
রাজা জগৎবল্লভ সাড়ে আটলক্ষ স্বর্ণমুদ্রা ব্যয় করে আরো জাঁক-জমকপুর্ণ করে এই
দুর্গাপূজা করে।
রাজা কংস নারায়ণ আর রাজা জগৎবল্লভ এর এই পূজা করা
দেখে সেসময়ের অন্যান্য জমিদারেরা চিন্তা করলো আমরাও বা এদের থেকে কম কিসে, আমাদেরও
তো অনেক ধন সম্পদ আছে আর আমরাও তা দেখাতে পারি। যেই চিন্তা সেই কাজ তারাও
প্রত্যেকে যে যার সামর্থ অনুযায়ী এই দুর্গাপূজা করা শুরু করে দিলো। আর এই থেকেই
শুরু হয়ে গেল প্রতি হিন্দু জমিদার বাড়িতে দুর্গা উৎসব বা দুর্গা পূজা যার কোন বেদ
বা পুরাণ স্বীকৃতি হিন্দু ধর্মে নেই। আর এটা কোন ধর্মীয় আদেশ থেকেও আসেনি। সেই
সময়ে বর্তমান ভারতের (গুপ্তবৃন্দাবন) হুগলী বলাগড় থানার গুপ্তিপাড়া এলাকায় প্রথম
বারোয়ারী পূজার চল শুরু হয়েছিলো। পরবর্তীতে আরো কিছু কারনে তা নাম নিয়েছিলো
সার্বজনীন পূজা যা আজকের মডারেট হিন্দুরা পালন করে থাকে কিন্তু তাদের ভেতরে ৯০% এই
বেদ বা গীতা সম্পর্কে একেবারেই অজ্ঞ যার কারনে তাদের মধ্যে নানান মতোভেদ পরিলক্ষিত
হয়ে থাকে। লেখার দীর্ঘতার কারণে বাঙ্গালী হিন্দুদের মাঝে প্রথম কবে এই জাতীয় পূজার
সুত্রপাত হলো, বারোয়ারী পূজা কিভাবে সার্বজনীন পূজা হলো আর এই ধর্মটিকে কেন মানবিক
ধর্ম বলা চলেনা সেটা নিয়ে আগামীতে লিখবো।
---------- মৃত কালপুরুষ
১৪/১২/২০১৭

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন