সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

রামেসিস দ্বিতীয় বা কথিত ফেরাউন এর পরিচয়।


বাংলা ফেরাউন ও আরবি ফৌরান আসলে কোন একক ব্যাক্তি বা একজন মানুষের নাম নয়। বর্তমান মিশরে প্রাচীনকালে সকল ফারাও রাজবংশের রাজাদের এই নামেই ডাকা হতো এবং একেকজন ফারাও বা ফেরাউনদের এর একেকটি নাম ছিলো। যেমন তাদের মধ্যে একজন ছিলেন বর্তমান মুসলমান, ইহুদী ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান গ্রন্থের উল্লেখিত ফেরাউন যার আসল নাম (ইংরেজি) রামেসিস দ্বিতীয় বা রামেসিস ২ যার জন্ম খ্রিস্টপুর্ব ১২৭৯ মৃত্যু খ্রিস্টপুর্ব ১২১৩ সাল। বর্তমানে ইজিপ্ট বা মিশর নামে পরিচিত দেশের প্রাচীন অধিবাসী বা মিশরীয়দের কাছে “ইউর্মার ত্রেস্তেপেনের” নামে পরিচিত ছিলো যার বাংলা অর্থ “সঠিক ভারসাম্য রক্ষার শক্তিশালী রক্ষক” এছাড়াও তিনি ওজামন্ডিয়াস এবং গ্রেট রামেসিস নামেও অনেকের কাছে পরিচিত ছিলেন। বর্তমান মিশরের প্রাচীন মিশরীয় রাজবংশের মধ্যে ১৯ তম রাজবংশের তৃতীয় ফারাও রাজা ছিলেন তিনি। খ্রিস্টপুর্ব ১২৯২ সাল থেকে খ্রিস্টপুর্ব ১১৮৬ সর্বোমোট ১০৬ বছর এই ১৯তম রাজবংশ তাদের রাজত্বকালে সমস্ত মিশরের নিম্ন রাজ্য শাসন করেছিলো। এই রাজবংশের ভেতরে একজন অন্যতম রাজা ছিলেন এই রামেসিস ২। রামেসিস কাদেশের যুদ্ধে হিট্টয়দের সাথে জয়লাভ করে মিশরকে রক্ষা করেছিলেন সেসময়। এখানে কাদেশ প্রাচীন মিশরের একটি শহর আর হিট্টিয় একটি জাতি। পুর্বের অনেক মিশরীয় রাজারা যাদের সাথে যুদ্ধে পরাজিত হয়ে মিশরের উচ্চ রাজ্যের বেশ কিছু স্থানের দখল হারিয়েছিলেন। প্রকৃতপক্ষে এই যুদ্ধটিই ছিলো পৃথিবীর প্রথম যুদ্ধ যেখানে শান্তি চুক্তি হয়েছিলো এবং যুদ্ধ ড্র হবার মতো কারনে তা সেখানেই স্থগিত করা হয়েছিলো। সেটা ছিলো খ্রিস্টপুর্ব ১২৫৮ সালের কথা। এই সেই ব্যক্তি যিনি বর্তমান খ্রিস্টান ধর্ম ও ইসলাম ধর্মের অনুসারীদের কাছে এক নামে পরিচিত “ফেরাউন”।

কিন্তু আশ্চর্যের ব্যাপার কি সেটা দেখুন একবার। পৃথিবীর কোথাও এই বিষয়ে কোন ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই যে তিনিই ইহুদী ধর্মের সেই ফেরাউন বা তার মৃত্যুর ১ হাজার ৮২৩ বছর পরে তৈরি হওয়া বা প্রচার হওয়া ধর্ম ইসলাম ধর্মের মূল গ্রন্থ কোরানে উল্লখিত ফেরাউন আসলে তিনিই ছিলেন। কিন্তু বর্তমানে ইহুদী, খ্রিস্টান ও মুসলিম জাতি এক মনে বিশ্বাস করে থাকেন যে, এই “ইউর্মার ত্রেস্তেপেনের” সেই ফেরাউন যার কথা কোরান ও তাওরাত শরিফ এ লেখা আছে কিন্তু তার নাম কোথাও উল্লেখ করা নেই। বর্তমান যুগে প্রাচীন মিশরীয়দের লেখা চিত্রলিপি বা হায়ারগ্লাফিক্স পাঠউদ্ধার করে এসবই আজ মানুষ জানতে পেরেছে এবং খুব পরিষ্কার ভাবেই তা জানা গিয়েছেএই ফেরাউন বা ফারাও রাজা রামেসিস দ্বিতীয় যার নাম “ইউর্মার ত্রেস্তেপেনের” তার মৃত দেহ কোনদিন পচবে না বা নষ্ট হবে না এমন কথা এসব ধর্ম গ্রন্থ গুলিতে বলা আছে কিন্তু এই রাজার থেকে আরো ২ হাজার বছর পুরাতন মৃত দেহ এখন পর্যন্ত মিশর সহ পৃথিবীর আরো অনেক দেশ থেকেই উদ্ধার করা সম্ভব হয়েছে যা এই মিথ বা ভুলধারনা ভেঙ্গে দেবার জন্য যথেষ্ট। শুধু তাই নয় মুসলমানরা এটাও বিশ্বাস করে থাকেন যে এই মৃত দেহটি ৬২ ফুট লম্বা কিন্তু প্রকৃত পক্ষে তা মাত্র ৬ ফুটের কাছাকাছি একটি স্বাভাবিক মানুষের মৃত দেহের মতো।


 আসুন সেই কথিত ফেরাউনদের একজন সেই রামেসিস ২ সম্পর্কে আরোকিছু জানার চেষ্টা করি। রামেসিস ২ এর জীবিত অবস্থায় তার প্রায় ২০০ এর উপরে স্ত্রী এবং উপ-স্ত্রী ছিলো। তার সন্তান ছিলো ১১২ জন যার মধ্যে ছেলে সন্তান ছিলো ৯৬ জন আর কন্যা সন্তান ছিলো ১৬ জন। এই রাজা রামেসিস ২ তার নিজের প্রচার এতো পরিমানে করেছিলো সেসময়ের প্রাচীন মিশরে যে, মিশরের নিম্ন রাজ্যের একপ্রান্ত থেকে আরেকপ্রান্তের এমন কোন শিলালিপি বা বড় পাথর বা খন্ড ছিলো না যেখানে তার উল্লেখ পাওয়া যাবে না। এই রাজা রামেসিস ২ এর মৃত্যুর পরে তার রাজ্যের প্রজারা প্রচন্ড ভয়ের ভেতরে ছিলেন। তাদের ধারনা ছিলো রামেসিস ২ এর মৃত্যুর ফলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন ভয়। তাঁর রাজত্বের সময় তাঁর সমস্ত প্রজারা তাকে দেবতাদের একজন বলেই ভাবতেন।

রাজা রামেসিস ২ এর প্রাথমিক জীবন যাপন সম্পর্কে এপর্যন্ত যা কিছু জানা সম্ভব হয়েছে তা চুড়ান্ত বলেই গ্রহন করা হয়। রামেসিস ২ ছিলেন সেটি আই (Seti I)  এবং রানী “তুয়ায়” (Tuya) এর পুত্র। যে তার পিতার সাথে ১৪ বছর বয়স থেকেই বর্তমান লিবিয়া ও প্যালেস্টাইনের বিভিন্ন সামরিক অভিযানের সাথে ছিলেন। পরবর্তিতে রামেসিস ২ এর বয়স যখন ২২ বছর হয় তখন সে তার ছেলে খাইময়েসেট ও আমুনুরওয়ারেমফের সাথে বর্তমান মিশরের  নুবিয়াতে নিজের প্রচারাভিযানের নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই সময়েই রামেসিস ২ কে তার পিতা সেটি আই এর সহ-শাসক হিসেবে গ্রহন করা হয়। রামেসিস ২ তার পিতা সেটি আই এর অধীনে থেকে প্রাচীন মিশরের আভারিসে নামক স্থানে একটি প্রাসাদ ও একটি বিশাল বিশ্রামাগার বানানোর প্রকল্প হাতে নিয়েছিলো। খ্রিস্টপুর্বাব্দ ১৩৪৪ থেকে ১৩২২ সাল পর্যন্ত হিট্টিয় রাজা Suppiluliuma 1  (উচ্চারন জানা নেই) বর্তমান মিশরের প্রাচীন মিশর, বর্তমান সিরিয়া এবং কনানে সহ আরো অনেক গুরুত্বপূর্ণ স্থান তার অধীনে ছিলো যা রামেসিস ২ ও তার পিতা সেটি আই দখল করেছিলো। এরপর রামেসিস ২ এর পিতা সেটি আই এর মৃত্যুর পরে রামেসিস ২ সিংহাসনে বসেন এবং রাজ্যভার হাতে নেন। তখন আরেক হিট্টি রাজা “মুওয়াতি দ্বিতীয়”  এর কাছ থেকে একযোগে মিশরীয় সীমান্ত পুনরুদ্ধার করেন রামেসিস ২। এসময় এই রাজা বর্তমান মিশর, সিরিয়া ও কোনানে অনেক গুরুত্বপূর্ণ বানিজ্য কেন্দ্র গড়ে তোলেন।

এই রাজা রামেসিস ২ এর রাজত্বের শেষ শতাব্দীতে এসে কিছুটা বিতির্কিত হয়ে উঠেন তার রাজ্যেরই কিছু পন্ডিত ও মন্দিরের পুরোহিত দ্বারা। অনেকেই বিভিন্ন কারনে দাবী করেছিলেন যে রামেসিস ২ একজন প্রপাগান্ডিস্ট তার তেমন কোন শক্তি নেই যে তাকে দেবতা মনে করতে হবে। কিন্তু তার রাজত্বকালের নিদর্ষন ও অতীত রেকর্ড, মন্দির, স্মৃতিসৌধের লিখিত ও ভৌত প্রমান আমাদের এটা দেখায় তার রাজত্ব ছিলো একটি স্থিতিশীল এবং সমৃদ্ধ রাজ্যের পক্ষে যুক্তিযুক্ত। তিনি মিশরের কয়েকজন শাসকদের মধ্যে একজন ছিলেন এবং দীর্ঘকালীন শাসন করার জন্য যোগ্য ছিলেন। তিনি বিভিন্ন ধরনের ধর্মীয় উৎসব পালন করতেন যা ফেরাউন বা রামেসিস ২ কে পুনরুজ্জীবিত করার জন্য তার মৃত্যুর পরেও আরো ৩০ বছর ধরে অনুষ্ঠিত হয়েছিলোতিনি দেশের সীমানা সুরক্ষিত করেছিলেন, তার সম্পদ বৃদ্ধি করেছিলেন এবং তার ব্যবসার সুযোগ বৃদ্ধি করেছিলেনযদিও তিনি বিভিন্ন শিলালিপি ও স্মৃতিসৌধে তাঁর কৃতকর্মের প্রশংসা করছিলেন, তার পরেও তিনি মিশরবাসীর গর্বিত হওয়ার উপযুক্ত একজন রাজা ছিলেন।

রামেসিস ২ বা রামেসিস দ্যা গ্রেট এর মমিকৃত মৃত দেহটি ১৮১৮ সালে আজ থেকে প্রায় ২০০ বছর আগে উদ্ধার করা হয় যা বর্তমানে ইজিপ্ট মিউজিয়ামে সংরক্ষন করা আছে। তার মমিকৃত মৃত দেহটি দেখে বোঝা যায় তিনি ছিলেন খুবই শক্তিশালী এবং সুদর্ষন একজন সুপুরুষ। আজ থেকে ৩ হাজার ২৩০ বছর আগে তার বাস্তব চেহারা কেমন ছিলো তাও থ্রিডি প্রিন্টার দিয়ে তৈরি করে দেখানো হচ্ছে নতুন প্রজন্মকে। অত্যাধুনিক পদ্ধতি ব্যাবহার করে তার মৃত দেহ থেকে আরো অনেক অজানা তথ্য আবিষ্কার করা সম্ভব হয়েছে যেমন তার ছিলো একটি শক্ত চোয়াল, পাতলা নাক এবং পরু ঠোট। জীবিত অবস্থায় তার প্রকৃত উচ্চতা ছিলো ৬ ফুট +- ১ ইঞ্চি। জীবিত অবস্থায় তিনি দাতের সমস্যায় ভুগছিলেন এবং অধিকাংশ পরিক্ষা করেই দেখা যায় তিনি বার্ধক্য বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যবরন করেন। তিনি পরবর্তীকালে মিশরীয়দের 'মহান পূর্বপুরুষ' হিসাবে পরিচিত ছিলেন এবং অনেক ফারাও রাজা তাঁকে তাঁর নিজের নামে যুক্ত করে সম্মান দিয়েছিলেনতাদের কিছু, যেমন (Ramessess III) রামেসিস তৃতীয় যাকে অনেক ফারাওদের চেয়েও ভাল শাসক হিসেবে বিবেচনা করা হয় তবে তাদের কেউই প্রাচীন মিশরীয়দের মন ও অন্তরে রামিসেস দ্য গ্রেটের এর মতো মহৎ কৃতিত্ব এবং মহিমা দেখিয়ে রামেসিস দ্বিতীয়কে অতিক্রম করতে পারেনি। রামেসিস ২ এর জীবনী সম্পর্কে আরো অনেক কিছু জানা সম্ভব হয়েছে যার ১০% আমি তুলে ধরতে পারিনি লেখা সংক্ষেপ করার কারনে। এই লেখাটি Joshua J. Mark এর মিশর বিষয়ক গবেষনা থেকে রুপান্তর করে লিখেছি, তিনি  নিউ ইয়র্ক এর ম্যারিস্ট কলেজ এর দর্শন এর প্রফেসর।

---------- মৃত কালপুরুষ
               ২৩/১০/২০১৭
x

রবিবার, ২২ অক্টোবর, ২০১৭

ইসলাম ধর্মের ফেরাউন গল্পের সত্যতা কতটুকু ?



ফেরাউন এর লাশ বা ফেরাউন নাম নিয়ে ইসলাম ধর্মে একটি গল্প আছে যা ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল কোরান এর সাথে মিলে যায় বলে দাবী করা হয়। পুর্বে অনেকেই অনেক ভাবেই এর নানান তথ্য প্রমান দিয়েছে যে, আসলে ফেরাউন বলতে ইসলাম ধর্ম কাকে বোঝাচ্ছে আর সেই গল্প সত্য কি মিথ্যা। কিন্তু তারপরেও যারা মনে করে এসব তথ্য প্রমান সবই ভূল তাদের জন্য এক গুচ্ছ আফসোস ছাড়া আর কি থাকতে পারে বলুন। কারন বর্তমান যুগ হচ্ছে টেকনোলজির যুগ, হাতে হাতে আছে ইন্টারনেট, পাশাপাশি হাজার হাজার ডুকুমেন্টারি ফিল্ম আছে ইউটিউবে, টিভিতে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে প্রতিনিয়ত দেখানো হচ্ছে মমি ও প্রাচীন মিশর সম্পর্কিত নানান ডুকুমেন্টারি যেখানে খুব পরিষ্কার করে বলা হচ্ছে সব কিছু। পবিত্র কোরানে উল্লেখিত ফেরাউন এর ঘটনার সাথে মিলিয়ে রামেসিস ২ নামের এক রাজা যাকে আরবি ফৌরান বলা হয় তার মৃত দেহ নিয়ে মুসলমানেরা নানান মিথ্যাচার ছড়িয়ে লেখালেখি করে যা একেবারেই মিথ্যা ও বানোয়াট গল্প। এই জন্য বানোয়াট যে সেই সব গল্পের কোন তথ্য সুত্র নাই। আমি সংক্ষেপে একটু আলোচনা করবো এতে করে অনেক কিছুই বাদ পড়বে কারন ফেরাউন এর আসল পরিচয় দিতে গেলে কিছু বিস্তর আলোচনার প্রয়োজন আছে যা অল্প কথায় এখানে তুলে ধরা সম্ভব নয়। তবে আগেই বলে রাখি, প্রায় ৮০% মুসলিম জাতি মনে প্রানে বিশ্বাস করে যে কোরানে বর্নিত ফেরাউন হচ্ছে এই রামেসিস ২ যার মৃত দেহ বর্তমানে ইজিপ্ট মিউজিয়ামে সংরক্ষিত আছে। এখানে একটু বলি, বিশ্বাস জিনিষটি আসলে অন্য জিনিষ যাকে যুক্তিবাদী সমাজ ভাইরাসের সাথে তূলনা করে থাকেন। আর সেই বিশ্বাস মানে না কোন যুক্তি দেখে না কোন প্রমান আর তাই বিশ্বাসের বেলায় খাটেনা কোন যুক্তি প্রমান। সকল প্রমানই অর্থহীন হয়ে পড়ে এই বিশ্বাস এর কাছে।


মিশরীয় সভ্যতা ছিলো এক অসীম জ্ঞানের রাজ্য যা আজও বিজ্ঞানী ও জ্ঞানীদের জ্ঞানের খোরাক যোগায়। সেখানে নানা আবিষ্কার এর মধ্যে রাজবংশ ও উচ্চবিত্ত নাগরিকদের মৃত দেহ সংরক্ষন করে রাখতে আবিষ্কার করা হয় একটি পদ্ধতি। তাই তারা আবিষ্কার করেছিলো মৃত দেহ মমি করে সংরক্ষন করার পদ্ধতি। একটা সময় তারা সফল হয়েছিলো মানুষের মৃত দেহ একটি পদ্ধতিতে সংরক্ষন করে রেখে দিলে তা হাজার হাজার বছরেও কোন প্রকার নষ্ট হবে না যেই পদ্ধতির নাম দেওয়া হয়েছিলো মমি। এই মমি করে মৃত দেহ রেখে দেওয়ার ঘটনা আবার তখনকার সময়ে মিশরের আশেপাশের অনেক অঞ্চলের মানুষই জানতো। লোহিত সাগরের দক্ষিন পার্শে মক্কা শহরে যখন ইসলাম ধর্মের আবির্ভাব হচ্ছে তখন এই নিয়ে নানা গল্প প্রচলিত ছিলো। এমনকি ইহুদী ও খ্রিস্টান ধর্মের মূল গ্রন্থ ও তাওরাত এ এই ফেরাউন ও মূসা নবীর কাহিনী কিছুটা উল্লেখ আছে। গবেষকেরা ধারনা করে থাকেন এই সব ঘটনা ও গল্প থেকে কোরানে এই ফেরাউন এর মমি সম্পর্কিত ধারনা এসেছে। পাশাপাশি মিশরীয় এক নারীর সন্ধানও পাওয়া যায় ইসলাম ধর্মে যার কাছ থেকেও এই ফেরাউন এর ধারনা কোরানে আসতে পারে বলে মনে করা হয়। কারন যখন কোরান এর আবিভার্ব দেখা গেলো সেটা হচ্ছে ইসলামের প্রচারক মুহাম্মদ এর জন্মের ৪০ বছর পরে ৬১০ খ্রিস্টাব্দে তখন আসলে বর্তমান ইজিপ্ট বা মিশরের নাম কখনই মিশর ছিলো না।


ইসলাম ধর্মের প্রচারক নবী মুহাম্মদ এর মক্কা বিজয়ের খবর বিশ্ববাসী জানতেনই না। তাই তিনি আশেপাশের অনেক রাজ্যে তখন ইসলাম ধর্মের দাওয়াত দিয়ে চিঠি লেখেন বলে কথিত আছে। আর সেই চিঠি যাদেরকে দেওয়া হয়েছিলো তাদের অনেকেই তা সংরক্ষন করে রেখেছিলেন এবং পরবর্তীতে তা উদ্ধারও করা হয়েছে। যেই চিঠিতে উল্লেখও পাওয়া যায় এই মিশরের নাম ছিলো (Qibt) তাছাড়াও নবী মুহাম্মদ এর অনেক স্ত্রীদের মধ্যে একজন স্ত্রীর নাম ছিলো “মারিয়া আল কিবতিয়া” (Maria al-Qibtiyya) (উইকিপিডিয়া দেখুন) অর্থ মারিয়া দ্যা ইজিপশিয়ান বোঝানো হয়েছে। অর্থাৎ নবীর স্ত্রী হবার পরও উনার এই নাম কোন পরিবর্তন হয়নি। এইখানে al-Qibtiyya দ্বারা উনার জাতীয়তা বোঝানো হচ্ছে। সুতরাং একটা ব্যাপার জানা গেল যে নবী মুহাম্মদ (সাঃ) এর সময়কালে আরবরা নীল নদের দেশটিকে Qibt নামে চিনত এবং তাদের অধিবাসীদের কে al-Qibtiyya বলা হত। আর এই নারীর কাছ থেকে ফেরাউন এর গল্প ও ইহুদীদের তাওরাত গ্রন্থ থেকে বাছাই করে ফেরাউনের একটি গল্প লেখা হয়েছে। আরো কিছু প্রমান দেখুন সেই চিঠিতে যে চিঠি নবী মুহাম্মদ (সাঃ) এর দাওয়াত বলা হয়ে থাকে।

নবীর চিঠি দেখুন https://en.wikipedia.org/wiki/Muhammad's_letters_to_the_Heads-of-State এই লিংক এ।

আসলে ৫৭০ খ্রিস্টাব্দে নবীর জন্ম থেকে ৬৩২ খৃস্টাদ নবীর মৃত্যু পর্যন্ত সময়ের কোন ইতিহাস পরিষ্কার না যেখান থেকে সঠিক তথ্য পাওয়া সম্ভব। কারন ইসলাম ধর্মের আবির্ভাবের সাথে সাথে তার আগের সকল ইতিহাস এই ইসলাম ধর্ম গ্রহনকারীরা ধ্বংস করেছিলেন যাতে পরবর্তীতে তা বিতর্কিত না হতে পারে। এমনকি এই নবীজীর সময়ে লেখা যে খেজুর পাতা, হাড় আর চামড়ায় কোরান এর আয়াত লিখে রাখার কথা বলা আছে তারও কোন নমুনা আজ পর্যন্ত কোথাও পাওয়া যায় নাই যেখানে নবীর ব্যবহার করা পাগড়ী, লাঠি, ছুরি, চাকু, তলোয়ার সহ তার দাত ও চুলের সন্ধানও পাওয়া যায় অনেক যায়গায়।

এবার দেখুন পবিত্র কোরান এই ফেরাউন সম্পর্কে কি বলেছেন যা নিয়ে তারা যুক্তিবাদীদের সাথে তর্কে জড়াতে থাকেন অর্থহীন সেই বিশ্বাসের কাছে।

وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنْتُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَآلْآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَفَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَة-

(অর্থ), আর আমি বনী ইসরাইলদেরকে সমুদ্র পার করে দিলাম। অতঃপর ফেরাউন ও তার দলবল বাড়াবাড়ি ও শত্রুতাবশতঃ তাদের পিছু নিল। অতঃপর যখন সে ডুবতে শুরু করল সে বলল: বনী ইসরাইলগণ যে সত্ত্বার উপর ঈমান এনেছে আমিও সেই সত্ত্বার উপর ঈমান আনলাম যিনি ছাড়া আর কোন উপাস্য নেই, আর আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এখন(এমন কথা বলছ)! এর আগে তুমি আমার নাফরমানী করেছ এবং তুমি ছিলে ফিতনা ফাসাদ সৃষ্টি কারীদের অন্তর্ভুক্ত। আজ আমি তোমার দেহকে উদ্ধার করব(বাঁচিয়ে দেব) যেন তুমি তোমার পরবর্তীদের জন্যে নিদর্শন হয়ে থাক। (সুরা ইউনুস: ৯০-৯২ আয়াত)।
x

কিন্তু এই গল্প যে সময়ের বলে দাবী করা হয় সে সময় ইসলাম বলে কোন ধর্মের নামও কেউ শুনে নাই। এখানে খেয়াল করুন ফেরাউনের কোন নাম কুরআনে উল্লেখ নেই। কুরআনের ২৭টি সুরায় ৭৪ বার ফেরাউনশব্দটি উল্লেখ করা হলেও কোথাও মুসার পিছু নেয়া ঠিক কোন ফেরাউন পানিতে ডুবে মরেছিল তা কুরআন বলতে পারেনি। কুরআন লেখকেরা তথা মক্কার লোকজন মিশরের বিখ্যাত রাজা রামেসিসের সম্পর্কে নানা রকম গল্প ও কিংবদন্তির কথা জানত। আসলে তাদের তখন এই ধারনা ছিলো না যে ফেরাউন কোন একজন ব্যাক্তির নাম না এটা আসলে তখনকার সময়ে মিশরীয় রাজবংশের সকল রাজাদেরই ফেরাউন বা ইংরেজি রামেসিস বলা হত যা পরবর্তিতে মিশরীয় চিত্রলিপি হায়ারগ্লিফিক্স পড়ে পাঠউদ্ধার করা হয়। অপর পক্ষে ইসলাম ধর্মের প্রচারকদের এমন কোন নমুনাই আমরা আজ খুজে পায় না। এমনকি কোরান নাজিল হবার পরেও কোন ইতিহাস আমাদের কাছে পরিষ্কার না।


কুরআনে ফেরাউনের লাশ সংগ্রহ করে রাখার কথা অভিনব কোন বিষয় নয়। তখনকার আরবরাও জানত মিশরের পিড়ামিডে ফেরাউনদের লাশ সংগ্রহিত করে রাখা হয়। কিন্তু হায়ারোগ্লিফিক্স ভাষা অতি সাম্প্রতিককালে পাঠোদ্ধার হওয়ার আগ পর্যন্ত কোন ফেরাউনের নামই জানা যায়নি। কিন্তু বর্তমানে তা পানির মতো পরিষ্কার। ইহুদীরাও সেই ১৪০০ বছর আগে মুহাম্মদের সময় তাদের কথিত নবী মুসার শত্রু ফেরাউনের নাম বলতে পারেনি। তারা শুধু এটাই জানত যে সেই ফেরাউনের লাশ মিশরে এখনো রক্ষিত আছে। সেই লাশ পঁচেনি গলেনি এতটুকুই। মমিকৃত লাশ যে পঁচে না সেটা মিশরের বাইরের লোকও জানত। বর্তমানে তা বিভিন্ন দেশের শিশুরাও জানে। সেই একই কথা কুরআনের সুরা ইউনুসে বলা হয়েছে। সবচেয়ে বড় যে মিথটা ছিল যে মিশরে রক্ষিত ফেরাউনের লাশটি ৬২ ফুট লম্বা যেটা এখন আর কোন মুসলমানকে বলতে শোনা যায় না। অনেক শিক্ষিত মুসলমানরা এটাই এখনো বিশ্বাস করে। কিন্তু মিশরের জাদুঘরে রাখা মমিটি মাত্র ৬ ফুটের কাছাকাছি। এই মমিটি ১৮১৮ সালে মিশরের পিড়ামিডের ভেতর থেকে উদ্ধার করা হয়। মোটেই পানির নিচ থেকে নয়। মমির গায়ে লেখা তথ্য থেকে জানা যায় রাজবংশই তাদের মৃত রাজাকে অন্যসব রাজাদের মতই তখনকার ধর্মীয় বিশ্বাস অনুসারে মমি করে রাখে। মমিটি কখনই সাগর থেকে উঠানো হয়নি। এটা যারা বলে থাকে তারা হয় মিথ্যা বলে বা তারা আসলেই জানেই না আসল ঘটনা। এখানে দেখুন রামেসিস ২ সম্পর্কে জানতে https://www.ancient.eu/Ramesses_II/ লিংক।


এখন কথা হচ্ছে এই রামেসিস বা ফেরাউনের সম্পর্কে তো আমরা অনেক কিছুই জানতে পারি। তার নাম ঠিকানা বাড়ি ঘরের খোজ খরর কোন কিছুই আমাদের অজানা নাই আজকে। তার নামে মিশরীয় সরকার পাসপোর্টও বানিয়েছেন যখন গবেষনার জন্য সেই মৃত দেহ ফ্রান্স এ নিয়ে আসা হয়েছিলো। পক্ষান্তরে কিন্তু এই ফেরাউন যার পেছনে লেগেছিলো বলা হয় সেই ব্যাক্তি মানে “মূসা নবীর” কোন খোজ খবর নাম ঠিকানা কিছুই নাই আজকের ইতিহাসে। তাই বর্তমানে গবেষকেরা ধারনা করেন এই নামের কোন ব্যক্তিই আসলে কোন কালে ছিলো না। ফেরাউন বা রামেসিস ২ এর পরিচয় নিয়ে আমি অনুবাদ করছি তার ইতিহাস এপর্যন্ত যতটুকু জানা যায়। তাই পরে আরেকটা লেখা দেবো যেখানে রামেসিস সম্পর্কে জানতে পারবেন।

---------- মৃত কালপুরুষ
               ২২/১০/২০১৭


     


শনিবার, ২১ অক্টোবর, ২০১৭

ধর্ম এবং রাজনৈতিক সিস্টেমের হাতে বাংলাদেশ।


রাজনৈতিক কোন আলোচনা আমার কাছে একেবারেই ভালো লাগে না। কারন আধাশের বাংলাদেশে একমূঠো হাসিনা আর এক চিমটি খালেদা দিয়ে কিছু ইসলামিক মোল্লার মাধ্যমে নাড়াচাড়া করে খাবার স্যালাইন বানানো আমার পছন্দ না। তার থেকে ধর্ম, দর্শন, বিজ্ঞান আর ইতিহাস ও যেসব আলোচনায় কিছু জানা সম্ভব সেই সব আলোচনা আমাকে বেশি টানে। গত কয়েকদিন আমাদের দেশে বহুল আলোচিত একটি বিষয় ফ্রিল্যান্সারদের জন্য সুখবর বয়ে আনা পেপ্যাল সার্ভিস বাংলাদেশে চালু করা নিয়ে অনেক আলোচনা হয়েছে যা সবাই জানেন নিশ্চয়। অবশেষে দেখেছেনও গত ১৯শে অক্টোবর পেপ্যাল এর নামে ঝুম নামের আরেকটি সার্ভিস উদ্বোধন করা হয়েছে। আমি সেটা নিয়ে ১৯ তারিখের আগেই আলোচনা করেছিলাম তাই আর আজকে তা করবো না। আর এখনও যারা আসল বিষয়টি বুঝতে পারেন নাই তারা আমার আগের লেখাটি পড়ে দেখতে পারেন, আশা করি ক্লিয়ার হতে পারবেন।

আমাদের দেশে একটি কথার খুব প্রচলন আছে দেখবেন। সেটা হচ্ছে “সংখ্যালঘূ” নামের একটি শব্দ এর সাথে অবশ্য ধর্ম শব্দটিও জড়িত। সংখ্যায় যারা কম থাকে তাদের আমরা সংখ্যালঘু বলে থাকি। সম্প্রতি আমাদের দেশে প্রধান বিচারপতি সিনহা সাহেবকে নিয়ে টানাটানি কারো জানতে বাকি থাকার কথা নয়। তিনি আসলে সংখ্যালঘুদের ভেতরে পড়েন, কেন পড়েন সেটা আপনাকে খুজে দেখতে হবে। তার কাছ থেকে অনেকেই কিন্তু আশা করেছিলো সংখ্যালঘুদের ভেতরে যে ভয় আর ভীরুতা কাজ করে তেমন কিছু। কিন্তু সিনহা সাহেব তার উল্টা করেছেন যেমনটি করা উচিত নয়। এই ব্যাক্তি একজন মনিপুরি জাতি এবং ধর্মে হিন্দু। আর তাই বর্তমান সরকারের এটা ভেবে ভুল হবার কথা নয় যে এই বিচারপতি তাদেরই জয়ধ্বনি দিবেন আর মুখে মুখে ধর্ম নিরাপেক্ষতার গান গাইবেন। বর্তমান সরকারের রাজনৈতিক দলের নেতা কর্মীদের মুখের কথায় কিন্তু তাই প্রমানিত হয়েছে। সেই সাথে সুবিধাবাদী হিন্দু নেতারাও দেখিয়েছেন কিভাবে রাজনৈতিক ফাইদা লুটে নিতে নিজেদের অবস্থান পরিবর্তন করা যায়। এই বিচারপতি সিনহা বিচার বিভাগের কাছে করা প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে সরকারের ইশারা বুঝেও না বুঝের ভান করে ইতিহাসের এক বড় রায় দিয়ে দিয়েছেন যার কারনে তাকে রহস্যজনকভাবে ও তুমূল আলোচনার মধ্য দিয়ে এই দেশ ত্যাগ করা লেগেছে। আর তার পরেই যেটা হবার সেটাই হচ্ছে। দেশ ত্যাগ করার মাত্র ১ ঘন্টা পরেই তার নামে আনা হয়েছে দুর্নীতির অভিযোগ সহ আরো অনেক নৈতিক আর অনৈতিক অভিযোগ। আর তার বিচার বিভাগই খোদ “সুপ্রিম কোর্ট” তার বিরুদ্ধে এসব অভিযোগ এনে বিভিন্ন গনমাধ্যমকে বিবৃতি দিয়েছেন যা ছিলো আমাদের প্রত্যাশিত ব্যাপার।

দেখুন এখানে আরেকটু সংক্ষিপ্ত আলোচনার দরকার আছে মনে হয়। কথায় আছে পরের জন্য গর্ত খুড়লে একদিন সেই গর্তে নিজেকেই পড়তে হতে পারে সেটা কি অনেকে ভেবে দেখেছেন। এই বিচার বিভাগের উপরে এক প্রকার হস্তক্ষেপ হলো এটা কি গর্ত খোড়া থেকে কোন অংশে কম বলা চলে। আমার মনে হয় আমাদের একটু ভেবে দেখতে হবে সেই সেনা শাসনের বা তত্বাবধায়ক সরকারের সময়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা যার মামলা লড়ার জন্য কোন দলীয় বা আওয়ামী লীগের উকিলকে খুজেই পাওয়া যায়নি মাঠে। তখন সবাই আশা করেছিলো যে সঠিক বিচার হোক। এই বিচার বিভাগই কিন্তু তখন সেই সেনা শাসনের কঠিন সময়ে এই বাংলাদেশের জনগনের জন্য বিচার পাবার অধিকারকে বাচিয়ে রেখেছিলো। আজকের নতুন নতুন আওয়ামী নেতাদের মনে হয় জানার কথা না সেদিন শেষ আশ্রয় স্থল হিসেবে এটাই ছিলো একমাত্র ন্যায্য বিচার পাবার আশার যায়গা। আর তাই আমি একটু মনে করিয়ে দিতে চাচ্ছি বর্তমান সরকার দলীয় নেতাদের ভেবে দেখা উচিত দিন যে এরকমই চিরদিন থাকবে তা কিন্তু নয়। আজকে আমরা বিচার বিভাগের যে চেহারা দেখতে পারলাম তাতে আগামীতে যদি আবার এমন কোন নজির সৃষ্টি হয় তাহলে কিভাবে আজকের এই ক্ষমতাধর নেতা নেত্রীরা এই বিচার বিভাগের উপরে আস্থা রাখবেন। প্রধান বিচারপতি সিনহা সহ বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করে সরকার কি প্রমান করলো বা আমাদেরকে কোন রাস্তা দেখালো একটু ভেবে দেখতে হবে কিন্তু। আমার মনে হয় এরপর যখন ক্ষমতার পালাবদল হবে তখন সবার আগে এখানে বাতাস লাগবে।

এই যে একটি সম্পুর্ন সিস্টেমে রাজনীতিকরন দেখা গেলো এসব কিভাবে আসছে আর কেন হচ্ছে তা কি আমরা কখনও একটু ক্রিটিক্যালি ভেবে দেখছি ? আমরা দেশের সাধারন জনগন পড়ে আছি ধর্ম আর অধর্ম নিয়ে। ধর্মীয় রাজনীতি আর মোল্লা রাজনীতি আমাদের কোথায় নিয়ে যেতে পারে বা নিচ্ছে সেটাও কি আমরা ভেবে দেখছি। এসব বলতে গেলে হয়ে যাবে ভারী ভারী কথা নিয়ে আলোচনা কেন করছেন আপনি যা নিয়ে ছিলেন তাই নিয়ে থাকুন না এরকম কথা শুনতে হতে পারে। কিন্তু সচেতন নাগরিক হিসেবে তো এগুলা আলোচনা করা দরকার মনে করি। কিছু দিন আগে লক্ষিপুরের ঘটনা দেখলাম ধর্মীয় অজুহাত দেখিয়ে পাকিস্তান আর আফগানিস্তান এর মতো দোকান পাট বন্ধ করে রাখা হচ্ছে দিনের নির্দিষ্ট কিছু সময়ে। আর তা করছেন সেখানকার স্থানীয় একজন জনপ্রতিনিধি। আমরা সাধারন জনগন সামনের জিনিষ গুলাই দেখি মনে হয় বা আমাদের চোখে মনে হয় অন্য কিছু ধরা পড়ে না বা চোখ মনে হয় ধর্মীয় ফিল্টার লাগানো আছে যেসব ক্ষতিকারক দিক গুলা আমাদের জানা উচিত তা আমরা এই ধর্মীয় ফিল্টারের কারনে দেখতে পারছি না। একটা মাত্র পদ্মা সেতু আর কিছু উড়াল সেতু আর পেপ্যাল এর নাম করে ঝুম সার্ভিস আমাদের এই বাঙ্গালী জাতিকে উজ্জ্বল ভবিষৎ দিবে এমন কোন কথা নাই।

ধর্মীয় রাজনীতি আর মোল্লা রাজনীতি যতদিন এই সিস্টেমে মিশে থাকবে ততদিন আমাদের দেশ উন্নত হতে পারবে না। যদি কেই বলে তাহলে এতো কিছু উন্নয়ন হচ্ছে কিভাবে। তাহলে আমি বলবো আপনার চোখ থেকে ধর্মীয় চশমাটা একটু খুলে রেখে তারপর তাকিয়ে দেখুন ভালো ভাবে আসলে কি হতে চলেছে। ৭০ এর দশকে আফগানিস্তানের অবস্থাও ঠিক এভাবেই এগিয়েছিলো খোজ নিয়ে দেখুন। বর্তমান সরকারের সময়ে যে সৌদিপ্রীতি আর মৌলবাদীদের প্রভাব বিস্তার দেখা গেলো তা কি আগামী দিনে ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে বর্তমান সরকার। আজকে বাংলাদেশের বিচার বিভাগ প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাড়ালো। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছে। রাষ্ট্র ক্ষমতায় ধর্ম আর ধর্মীয় মৌলবাদিদের দাপট এসবই আমাদের দেখাচ্ছে সরকারের আন্তর্জাতিকভাবে সৌদি আরবের সঙ্গে বেশি সম্পৃক্ততা আগামীদিনের বাংলাদেশের একটা ছবি যেন স্পষ্ট দেখা যায়। এই দায় কি বর্তমান সরকার এড়াতে পারবে ইতিহাস থেকে ? আমার মনে হয় না এদেশের সিস্টেমে যে বড় ধরণের গন্ডগোল বাধানো হলো তার দায় বর্তমান নেতা নেত্রীরা আগামীতে নিবে।

---------- মৃত কালপুরুষ           
               ২১/১০/২০১৭
            





বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭

যৌনতা নিয়ে লেখায় কি নারীবাদী আন্দোলন ?


নারীবাদ একটি বৃহৎ আন্দোলন যা সদূর প্রসারীও বটে। নারী পুরুষের সমান অধিকার বাস্তবায়ন যার মূল লক্ষ্য। আমাদের সমাজে নারীরা কিছু পুরুষতান্ত্রিক ধর্ম ব্যবস্থা দ্বারা সেই বহুকাল ধরেই অবহেলিত হয়ে আসছে। কুসংস্কারাচ্ছন্ন এসব ধর্ম নারীদের চীরজীবন ছোট করে এসেছে। শিক্ষা ও জ্ঞানের আলো থেকে দূরে রাখতে চেয়েছে নারীদের। তাদেরকে করেছে যুগ যুগ ধরে গৃহ বন্দী। সময়ের সাথে তাল মিলিয়ে তাদের ভেতরে কয়েকজন সেই সামাজিক প্রথার বিরোধিতা করে নারীদের মুক্ত করতে চেয়েছেন। আর যারা এই নারী মুক্তি সংগ্রামের সাথে কন্ঠ মিলিয়ে সমাজের প্রথাবিরোধী কাজে আমাদের পাশে এসে দাড়িয়েছেন তাদের আমরা নারীবাদী বলে থাকি। নারীরাই পারে এই ধর্মান্ধ সমাজে আঘাতের পর আঘাত করে তার পরিবর্তন করতে।

তবে সম্প্রতি দেখা যাচ্ছে অনেকেই আবার এই নারীবাদ আন্দোলন বলতে মনে হয় শুধু যৌনতাই বুঝছেন। কারন দেশের একটি লজ্জাজনক সমস্যা হচ্ছে ধর্ষণ। শুধু বাংলাদেশেই ধর্ষন হয় তা কিন্তু নই, বরং এশিয়া সহ সেই সূদুর পশ্চিমা দেশগুলোতেও এই ধটনা ঘটে থাকে। তবে কম এবং বেশি হয়ে থাকবে। এখানে এই জাতীয় ঘটনা ঘটার পেছনে আমরা আমাদের দেশের ধর্মব্যবস্থাকে বেশি দোষারোপ করে থাকি। কারন এই জাতীয় কুসংস্কারাচ্ছন্ন ধর্ম গুলা আমাদের সমাজের যৌন শিক্ষা গুলাকে সব সময় আড়াল করে রাখতে চাই বিভিন্ন ধর্মের দোহায় দিয়ে। নারীদের বোরাকা নামক বস্তা বন্দী করে হিজাব আর সিদুর দিয়ে তাদের আলাদা করতে চায়। প্রকৃত যৌন শিক্ষা ও জ্ঞানের আলো থেকে নারীদের বন্দী করা হয়। এসব ধর্ম শিশুকাল থেকেই আমাদের দেশের সমাজে বেড়েওঠা একটা পুরুষের মস্তিষ্কে ঢুকিয়ে দেয় নারী মানেই যৌন বস্তু। আর এসব কারনেই ধর্ষনের মতো ঘটানা বেশি ঘটে সেই সমস্ত দেশের সমাজে।

নারীবাদীরা এই সব নিয়ে অবশ্যয় লেখবে। আমি মনে করি তাদের অবশ্যয় এটা বলার অধিকার আছে “সকল পরুষই মস্তিষ্কে ধর্ষক” হয়তো আমরা পুরুষেরা নারীদের সেই অবস্থানে গিয়ে তা সঠিকভাবে অনুধাবন করতে পারিনা। তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, এমন কোন পুরুষ যেমন নেই যে জীবনে একটিবারের জন্যও কোন নারীর দিকে কামাতুর দৃষ্টিতে তাকায় নাই ঠিক তেমনি এমন কোন নারীও কিন্তু নাই যে জীবনে একটি বারের জন্য কোন পুরুষের দিকে কামাতুর দৃষ্টিতে তাকায় নাই সেক্ষেত্রে সমান সমান। বর্তমানে সোস্যাল মিডিয়া গুলার প্রধান আলোচনার বিষয় হয়েছে এটা। বিতর্ক আলোচনা সমালোচনা সবই হচ্ছে কমেন্টস এর থ্রেট শুধু দীর্ঘ থেকে দীর্ঘতরই হয়ে যাচ্ছে তারপরেও মনে হয় এর সমাধান আসছে না। অবশেষে ফলাফল হচ্ছে নারীবাদীরা তাদের সমমনা পুরুষদের আলাদা চোখে দেখছে বা অনেকেই হয়তো কাউকে না কাউকে ব্লক করছে তার সোশ্যাল মিডিয়ার আইডি থেকে। আমি এটাকে বলছি নিজেদের মধ্যেই একটা কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ। আসলে একটা কথা নারীদের মনে রাখা উচিত বলে মনে করি, একজন মুক্তমনা মানুষ (নারী,পুরুষ) সব সময় লিঙ্গ নিরাপেক্ষভাবেই চিন্তা করে মনে রাখবেন। আর যারা লিঙ্গ নিরাপেক্ষ থেকে আমাদের সাথে এই প্রথাবিরোধী আন্দোলনে কাজ করে যাচ্ছেন তারা সবাই মুক্তমনা। কিন্তু দেখা যাচ্ছে এই জাতীয় ক্ষুদ্র স্বার্থে এসেই নারীবাদ আর আজ্ঞেয়বাদী, অনীশ্বরবাদী, নাস্তিক্যবাদ ও সংশয়বাদীদের আলাদা করে দেখা হচ্ছে। ঠিক আস্তিক নাস্তিক এর মতো। কিন্তু খেয়াল করে দেখবেন সকলেরই উদ্দেশ্য কিন্তু এক।

আর সকল মুক্তমনাদের (নারী,পুরুষ) উদ্দেশ্যে বলা, আমরা যদি নিজেদের মুক্তমনা বলেই দাবী করি তাহলে আমাদের এই ধর্মান্ধদের মতো অনুভূতি থাকাকে কি বলবেন আপনারা। এতোদিন একসাথে থাকতে পারলেন একজন আরেকজনের প্রতিটি কথাকে সাধুবাদ জানিয়ে প্রথাবিরোধী আন্দোলনকে আরো জোরদার করলেন কিন্তু এই কথায় এসেই নিজেকে আস্তিকের মতো অনুভূতি আছে প্রমান করে দিলেন। এতে করে অনেকেই দেখলো সেই হেফাজতি তেতুল হুজুরের ছাত্রদের মতো আচরন করছেন কিছু মুক্তমনা মানুষ। আর সেই সাথে সেই শ্রেনী, যারা মুক্তমনাদের সারাজীবন হত্যাই করতে চায় তারা হাতে তালি বাজিয়ে নিলো। মনে মনে তারা বললো যে দেখ আমাদের ধর্মানুভুতিতে আঘাত দিয়ে কথা বলার জ্বালা কত। এখন সকল পুরুষ ধর্ষক বলাতে যারা নিজেদের দিকে এই কথা টেনে নিচ্ছেন তাদেরকে অনুরোধ করবো আপনি যদি ধর্ষক নাই হবেন তাহলে নিজের দিকে কেন এই কথা টেনে নারীবাদীদের কটাক্ষ করে কথা বলবেন। নারীবাদীরা যে কাজ করছে আমাদের সমাজে তারা যেভাবে আঘাত করছে তাতে আমাদের উচিত হবে তাদের সাধুবাদ জানানো। এই একটা যায়গায় এসে যদি আমরা সেই তেতুল হজুরের মতো আচরন করি তাহলে আমরা আর মুক্তমনা থাকি কিভাবে।

নারীবাদীদের অনেকের ভেতরেই এই নিয়ে দ্বন্দ কারো নজর এড়াতে পারেনি মনে হয়। নারীবাদীরা বলেন কোন ধর্ম বিশ্বাস করলে বা আস্তিকতা মেনে চললে তাকে নারীবাদী বা মানবতাবাদী কোনটাই বলা যাবে না। আসলে এটা সঠিক হবার কথা। তবে ধর্ম বিশ্বাস না করে যদি কোন কল্পিত ঈশ্বর বিশ্বাস করে কেউ, তাকে আস্তিক বলা যাবে এবং সেই ব্যাক্তি নারীবাদী বা মানবতাবাদী দুইটাই হতে পারবে। কথাটা খুব জটিল মনে হচ্ছে তাই না। আর অন্য নারীবাদীরা বলছেন কোন ধর্মে বিশ্বাস করেও তারা নিজকে নারীবাদী বলে দাবী করেন কিন্তু তারা ধর্মের কোন প্রথা মানেন না তবে যেকোন একজন ঈশ্বর আছেন এটা বিশ্বাস করেন। সত্য কথা বলতে কি পুরুষ তান্ত্রিক হাতে গোনা কয়েকজন নাস্তিকের সন্ধান পেয়ে সকল নারীবাদীরা এই ধর্ম আর অধর্মের মধ্যে বা নাস্তিক্যবাদ আর আস্থিক্যবাদ এর মধ্যে পার্থক্য ও ভেদাভেদ খুজাতে ব্যাস্ত হয়ে পড়েছেন যেটা আগামীতে এই নারী মুক্তি আন্দোলনকে বাধাগ্রস্থ করবে বলে মনে করি। তার থেকে একটা জিনিষ আমাদের মনে রাখা উচিত যে মুক্তমনা মানেই কিন্তু লিঙ্গ নিরাপেক্ষ হতে হবে আর তারাই প্রকৃত নাস্তিক্যবাদের পক্ষে থাকবে। তাহলে নাস্তিকতার নাম করে কেউ যদি পরুষতান্ত্রিক মনোভাব পোষন করে তাহলে তাকে আমরা কখনই মুক্তমনা বলতে পারিনা আর যখনই সে মুক্তমনা হতে পারবে না তখন সে নাস্তিক হোক আর আস্তিক তাতে কিছুই যায় আসে না। তার যদি এওমন অনুভূতি থেকেই থাকে তাকে আমরা আস্তিকদের সাথে পার্থক্য আছে এই কথাও বলতে পারছি না।

এতো কথা বলার কারন হচ্ছে শুধু একটি কথায় বলার চেষ্টা করা আসলেই কাঠালের আমসপ্ত কি জিনিষ সেটা আপনারাই ভেবে দেখুন। আর যৌনতাই যে নারীবাদী নারীদের একমাত্র লেখার টপিক্স তা কিন্তু না সেটাও মনে রাখবেন। যেই বিষয়কে মূল আলচ্য ব্যাপার বানিয়ে আজ সমমনাদের আলাদা করা হচ্ছে তা থেকে আমাদের সকলের বিরত থাকা উচিত। নারীবাদী বা নারী মুক্তির এই বৃহৎ আন্দোলনের সাথে লিপিস্টিকবাদী, ওড়নাবাদী, হিজাববাদী বা সিদুরবাদীদের মিলিয়ে না ফেলার অনুরোধ রইলো। আর অনুভূতিওলা কথিত মুক্তমনাদের নাস্তিক্যবাদের সাথেও না মিলিয়ে ফেলার অনুরোধ রইলো। সাথে যারা প্রায় বলেন থাকেন যারা অবশ্য সিনিয়র ব্লগার বলে নিজেদের পরিচয় দিয়ে থাকেন তারও কিটিবাদী, সিপিবাদী বা সিপি গ্যাং, কিটি গ্যাং এই জাতীয় কথা না বলার অনুরোধ রইলো। প্রথাবিরোধি আন্দোলনে অংশগ্রহন করতে হলে আমাদের দরকার একসাথেই এগিয়ে যাওয়া সেটা কি সম্ভব ?

---------- মৃত কালপুরুষ
              ১৮/১০/২০১৭     


নাস্তিক্যবাদ ও নারীবাদকে আলাদা করবেন না।


সম্প্রতি খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে নারীবাদী নামে যে আন্দোলনটি চলছে তার সাথে মুক্তমনা, আজ্ঞেয়বাদী, সংশয়বাদী ও নাস্তিক্যবাদ এর একটা ঠান্ডা কিন্তু তূমুল যুদ্ধ চলছে যেমনটা কল্পিত ঈশ্বরবাদী ও অনীশ্বরবাদীদের মধ্যে পরিলক্ষিত হয়ে থাকে। আমার কাছে এই বিষয়টা বারবার ভাবনার বিষয় হয়ে দাড়িয়েছে। আমরা যারা মুক্তমনা আছি তারা সাধারনত নারীবাদীদের করা এই ঘুনে ধরা সমাজের প্রতি সকল অভিযোগের পক্ষে থেকে সাধুবাদ জানিয়ে থাকি। কিন্তু দেখা যাচ্ছে বর্তমান সময়ে খুব বেশি করা কিছু অভিযোগ যেমন “সকল পুরুষই মস্তিষ্কে ধর্ষক” টাইপের কথাগুলা এই মুক্তমনা সমাজের অধিকাংশই একেবারে মেনে নিতে পারছে না। তারা বারবার একই বিষয় নিয়ে বহু যুক্তিতর্ক করে সোস্যাল মিডিয়ার কমেন্টস থ্রেট গুলা দীর্ঘ থেকে দীর্ঘতর করেও মনে হয় সবশেষে সঠিক সমাধানে আসতে পারছে না।

আমি সেই চেষ্টা এখানে করবো যারা নারীবাদীদের বলা এই সমস্ত কথা সঠিক আছে না বেঠিক আছে এই নিয়ে এখনও সংশয় এর মধ্যে আছেন তাদের সেই সংশয় দূর করা। আমি জানি এটা বললে আমার অতিরিক্ত বলা হয়ে যাবে যা অনেকেই গ্রুহন করতে পারবেন না হয়তোআর পরে শেষমেষ দেখা যাবে আমার কিছু অযাচিত কথার কারনে আমি হয়তো আবার আমার সমমনা অনেকের আক্রোশে পড়ে যাচ্ছি যেখানে এমনিতেই আমরা এক শ্রেনীর মানুষের চরম আক্রোশের মধ্যেই থাকি। তাই আমি আমার এই লেখার মাধ্যমে যারা সিনিয়র লেখক আছেন আমাদের কমিউনিটিতে তাদেরকে অনুরোধ করবো এই বিষয়টি নিয়ে আমাদের মাঝে কিছু বলুন যাতে আমরা পরিষ্কার হতে পারি এই জাতীয় বিষয়ে।

সোস্যাল মিডিয়া সহ অনেক ওয়েবসাইটে যেখানে আমরা এধরনের আলোচনা দেখতে পায় এরকম বেশ কিছু আলোচনা ও লেখা আমার চোখে পড়েছে কিন্তু কোথাও কাউকে এই বিষয়ে সুস্পষ্ট ধারনা দিতে দেখিনি। যা দেখেছি তাকে আমি এই সমস্যা সমাধানের পথ বলবো না। কারন এর মধ্যে কিছু কিছু লেখা আমার কাছে মনে হয়েছে অযাচিত আর অতি রঙমাখানো কিছু কথা দিয়ে ঠাসা একেকটা লাড্ডু টাইপের মিষ্টি যা খেয়ে অনেকের তালগোল পাকিয়ে যাচ্ছে এবং ঘুরে ফিরে সেই একই যুক্তিতর্কে এসে যোগ দিচ্ছে। এখানে বলা বাহুল্য যে আমি যদি কোথাও বলতে যায় “সকল পুরুষই মস্তিষ্কে ধর্ষক” কথাটা ঠিক আছে বা এর কিছু ব্যাখ্যাও আছে তাহলে আমি আমার সমমনাদের কাছেই হয়ে যাবো সমালোচনার পাত্র। তাই যত দ্রুত সম্ভব এই বিষয়ে কিছু লেখা চায় তাদের কাছে যাদের কথা খুব বেশি গ্রহনীয় হয়ে থাকে আমাদের মাঝেঅনেকের সাথে কথা বলেছি এই ব্যাপারে তারা এমন একটাধারনা দেয় যে এই জাতীয় বিতর্কিত বিষয়ে লিখতে চায় না। অনেকেই আবার দেখছি এই নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে নারীবাদীর সাথে মুক্তমনা বা নাস্তিক্যবাদের সম্পর্কই চুকিয়ে দিচ্ছেন। তাদের বলার ভাব এমন যে নারীবাদী নারীদের কোন মুক্তমনা পুরুষের সাপোর্ট এর দরকারই নাই তারা একাএকাই এই ঘুনে ধরা সমাজের প্রথা বিরোধী আন্দোলন চালিয়ে যেতে পারবেন।

এখানে আরেকটা কথা বলার প্রয়োজন মনে করি, আমরা জানি যে নারীবাদ হচ্ছে নারী ও পুরুষের সমতার অধিকারের আন্দোলন। সবাই সমান এখানে কোন নির্দিষ্ট লিঙ্গের কারনে কাউকে আলাদা আলাদা চোখে দেখা চলবে না। সকল ক্ষেত্রে যেমন পরিবারে, সমাজে, অর্থনৈতিক, রাজনৈতিক সব যায়গায় নারী পুরুষের সমান অধিকারের আন্দোলন হচ্ছে এই নারী আন্দোলন বা নারীবাদ। আমার মনে হয় বর্তমানে দক্ষিন এশিয়ার দেশগুলিতে এখন মুক্তমনা মানুষের সংখ্যা নেহায়েত কম হবার কথা না যারা সবাই চায় লিঙ্গ পিরাপেক্ষ সমাজ গঠন করা হোক। আমাদের দেশের মুক্তমনা সমাজ কিন্তু তাই চাই। তাহলে তারাও কিন্তু এক হিসাবে এই আন্দোলনের সাথে আছে, এখন নারীবাদীরা যদি তাদেরকে বিভিন্নভাবে এই আন্দোলন থেকে বাদ দিতে চায় তাহলে দেখুন একটি ক্ষুদ্র স্বার্থের কারনে বৃহৎ স্বার্থের ক্ষতি ছাড়া কিন্তু কোন লাভ হচ্ছে না। অনেকেই হয়তো বলবেন এটা কোন সাবজেক্টই না আর এটাকে আলাদা করার কোন পথ নেই। কিন্তু আমি বলবো পরিস্থিতি কিন্তু কিছুটা এরকম তাই চাইছি নারীবাদের মতো বৃহৎ আন্দোলনকে অনিচ্ছাকৃত ভাবেও কোন ক্ষুদ্র স্বার্থের জন্য নাস্তিক্যবাদ বা মুক্তমনাদের থেকে আলাদা করার চেষ্টা করবেন না। যা দেখে সেই শ্রেনীর মানুষেরা যারা আমাদের উভয়ের বিপক্ষে কথা বলে তারা এবার মন খুলে হাসাহসি করে নিতে পারে। ইতিপুর্বে অনেকেই করেছেন তাই।

এমন কথাও আমি বলতে দেখলাম একজন নারীবাদীকে, আস্তিক হয়েও নাকি নারীবাদ সমর্থন করতে পারে নারীরা। আমি আসলে ঠিক বুঝে উঠতে পারলাম না এটা কিভাবে সম্ভব। প্রচলিত ধর্ম গুলির ভেতরে সব গুলাই পুরুষতান্ত্রিক ধর্ম বলা যায়না তাই বলে কি বাদ বাকী ধর্ম পালন করেও নারীবাদ আন্দোলন করা সম্ভব। এরকম কথাও এখন নারীবাদীরা বলছেন শুনে আমি নিজেই সংশয়ের মধ্যে পড়লাম। আমার মনে হয় আমাদের এই বিষয়গুলিতে নজর দেওয়া দরকার। মৌলিক কথাবার্তা নাই বা হালকা কথাবার্তায় পরিপুর্ণ মৌলিক তথ্যাভিজ্ঞ নয় এমন আলোচনা না করায় ভালো। নারীবাদ একটি বৃহৎ ও সুদূর প্রসারী আন্দোলন। শুধুই আলোচনায় অংশ গ্রহন করা বা যৌনতা নিয়েই লেখালেখি করা এর মূল উদ্দেশ্য নয়। আমরা চাই প্রথা বিরোধি এই আন্দোলনে নারীদের ভূমিকা সব থেকে বেশি থাকুকএই ধর্মান্ধ কুসংস্কারাচ্ছন সমাজে যে তারাই পারবে বারবার আঘাত করে এর পরিবর্তন করতে। জানিনা কারো ভাবনার দরজায় আঘাত করতে পেরেছি কিনা আমার লেখার উদ্দেশ্য আলাদা আলাদা ভাবে নয় একত্রে থেকে অগ্রসর হতে চায়।
  
---------- মৃত কালপুরুষ

              ১৮/১০/২০১৭