শুক্রবার, ২ মার্চ, ২০১৮

ভূমিকার বিশ্লেষণ ও সমালোচনা। বইঃ আরজ আলী সমীপে, লেখকঃ আরিফ আজাদ (৫ম পর্ব)


৪র্থ পর্বে হিন্দু ধর্ম আর ইসলাম ধর্মের মধ্যকার সাম্প্রদায়িক দ্বন্দের দিক গুলো নিয়ে কিছুটা আলোচনা করা হয়েছিলো। আরজ আলী মাতুব্বরের যেই উক্তিটি নিয়ে কথা হয়েছিলো তার বাকী অংশে ছিলো “হিন্দুদের নিকট গোময় (গোবর) পবিত্র, অথচ অহিন্দু মানুষ মাত্রেই অপবিত্র। পক্ষান্তরে মুসলমানদের নিকট কবুতরের বিষ্ঠাও পাক, অথচ অমুসলমান মাত্রেই নাপাক” এই কথাটির পরিপ্রেক্ষিতে লেখক বলতে চেয়েছে এখানে আরজ আলী মাতুব্বর নাকি বলেছে মুসলমানদের কাছে অমুসলিম মানেই শারিরিক ভাবে নাপাক বা অপবিত্র। যেমন লেখক আরিফ আজাদ বলেছে “অমুসলমান ছুঁইলেই ইহা অপবিত্র হয়। আসলে কিন্তু এমন কথা আরজ আলী মাতুব্বর তার বই এর কোথাও বলেনি। উপরের আরজ আলী মাতুব্বরের উক্তি আর আরিফ আজাদের উক্তিটি কিন্তু কোনভাবেই মিলেনা। তাহলে এটাও লেখকের মনগড়া কথা বলা যেতে পারে যার পক্ষে তিনি সূরা আত-তাওবা ০৯,২৮, তাফসীর মা’রেফুল কোরান, সূরা তাওবা ০৯,২৮, সূরা আল-আন আম ০৬,১৬৩, সূরা ইখলাস ১১২,৪, সূরা ফাতিহা ০১,০৪ এর বিভিন্ন রেফারেন্স দিয়ে প্রমাণ করতে চেয়েছেন যে ইসলাম ধর্মে আসলে বেধর্মীদের সাথে খুবই বন্ধুত্বপুর্ণ আচরন করার কথা বলা আছে। তাদের শারিরিক হোক আর আত্মিক হোক (যদিও আত্মা বলে কিছুই নেই এটাও কাল্পনিক চরিত্র) অপবিত্র বলা হচ্ছে সেটা আসলে মূল কোন আলোচ্য বিষয় না।

মূল কথা হচ্ছে এখানে লেখক আরিফ আজাদ উপরোক্ত বিষয়কে কেন্দ্র করে কোরান ও হাদিসের ৬টি রেফারেন্স দিয়েছে যার সুত্রগুলা উপরে আছে যা দ্বারা প্রমাণ করার ব্যার্থ চেষ্টা করা হয়েছে ইসলামে বেধর্মী সম্পর্কে এমন কিছুই বলা নাই যেমন আরজ আলী মাতুব্বর বলেছেন। তাই আমিও এখানে মাত্র ৬টি উদাহরন দিলাম (১) আল কোরানের সূরা ইমরান আয়াত ৩:১১৮ এ বলা হচ্ছে, “হে ঈমানদারগণ! তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে (বেধর্মীদের) অন্তরঙ্গরূপে গ্রহণ করো না” (২) আল কোরানের সুরা ইমরান আয়াত ৩:২৮ এ বলা হচ্ছে, “হে মুমিনগন যেন অন্য মুমিনকে ছেড়ে কোন কাফেরকে (বেধর্মীকে) বন্ধুরূপে গ্রহণ না করে। যারা এরূপ করবে আল্লাহর সাথে তাদের কোন সম্পর্ক থাকবে না” (৩) আল কোরানের সুরা ইমরান আয়াত :৫৬ এ বলা হচ্ছে,“অতএব যারা কাফের (বেধর্মী) হয়েছে, তাদেরকে আমি কঠিন শাস্তি দেবো দুনিয়াতে এবং আখেরাতে-তাদের কোন সাহায্যকারী নেই” (৪) আল কোরানের সুরা ইমরান আয়াত ৩:৮৭ এ বলা হচ্ছে, “এমন লোকের (বেধর্মীদের) শাস্তি হলো আল্লাহ, ফেরেশতাগণ এবং মানুষ সকলেরই অভিসম্পাত” (৫) আল কোরানের সুরা নিসা আয়াত ৪:৬৩ এ বলা হচ্ছে, “এরা (বেধর্মীরা) হলো সে সমস্ত লোক, যাদের মনের গোপন বিষয় সম্পর্কেও আল্লাহ তা'আলা অবগত। অতএব, আপনি ওদেরকে উপেক্ষা করুন” (৬) আল কোরানের সুরা নিসা আয়াত ৪:১৪০ এ বলা হচ্ছে, “আর কোরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারি করে দিয়েছেন যে, যখন আল্লাহ তা' আলার আয়াতসমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রুপ হতে শুনবে, তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা প্রসঙ্গান্তরে চলে যায়। তা না হলে তোমরাও তাদেরই মত হয়ে যাবে। আল্লাহ দোযখের মাঝে মুনাফেক ও কাফেরদেরকে একই জায়গায় সমবেত করবেন”।

এরপরেই লেখক আরিফ আজাদ আরেকটি উদাহরণ দিয়েছেন নবী মুহাম্মদ এর চাচা আবু তালিব কে নিয়ে। এই উদাহরনেও তিনি বোঝাতে চেয়েছেন ইসলাম ধর্মে বেধর্মীদের সাথে খুব ভালো ব্যাবহার করার কথা বলা আছে। আসলে তিনি এখানে কোন হাদীস বা কোন অথেন্টিক সোর্স এর রেফারেন্স দেয়নি শুধুই বলেছেন এমনও দলিল পাওয়া যায়। নবী মুহাম্মদ (সাঃ) এর বেধর্মী চাচা আবু তালিব এর ঘটনাটা আসলে হবে ঠিক এরকম। আবু তালিব ছিলেন ইসলামের নবী মুহাম্মদ (সাঃ) এর আপন চাচা এবং খলিফা আলী ইবন আবী তালিব (রাঃ) এর বাবা। আবু তালিব জন্মগ্রহন করেন ৫৪৯ খ্রিটাব্দে এবং মৃত্যবরণ করেন ৬২০ খ্রিস্টাব্দে। তিনি কুরাইশ বংশের বনি হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন গোত্রের একজন প্রবীণ ও সম্মানিত নেতা| নবী মুহাম্মদ(সাঃ) এর নবুয়াতকালীন সময়ে তিনি গোত্রীয়ভাবে তাঁর সর্বাত্নক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছিলেন| এই কুরাইশ বংশ ও বনি হাশিম বংশের সবাই প্যাগান ধর্মাবলম্বী ছিলেন এবং কাবা ঘরে রাখা ৩৬০টি মুর্তির পূজা করতেন। আমরা জানি যে নবী মুহাম্মদ (সাঃ) এর নব্যুয়াত প্রাপ্তি হয়েছিলো তার বয়স যখন ৪০ বছর তখন। সাল হিসাবে দাঁড়ায় ৬১২ খ্রিস্টাব্দের দিকে যখন ইসলামের নাম কেউ মক্কাতে তখনও শোনেনি। আর তার চাচা আবু তালিবের মৃত্যু হয় ৬২০ খ্রিস্টাব্দে অর্থ্যাৎ মাঝখানে ব্যাবধান থাকে মাত্র ৮ বছরের আর ইসলাম ধর্ম সৃষ্টি আর প্রচারের বয়সও তখন মাত্র ৮ বছর। এখন কথা হচ্ছে লেখক আরিফ আজাদ দাবি করেছেন আবু তালিব বেধর্মী হবার পরেও নবীকে যায়গা দিয়েছিলেন তার গৃহে এখানে তাহলে ইসলাম ধর্ম আসলো কোথা থেকে ? ইসলাম ধর্মের প্রচার এবং প্রসার শুরুই হয়েছিলো নবী মুহাম্মদের নব্যুয়াত লাভের পর থেকে যার পরে আর মাত্র ৮ বছর জীবিত ছিলো চাচা আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব।

ইসলাম ধর্মে বেধর্মীদের সম্পর্কে এমন কোন আদেশ বা কোরানের আয়াত তখনও নাজিল হয়নি যেখানে বলা আছে বেধর্মীদের সাথে কেমন আচরন করা লাগবে। আর নবী মুহাম্মদ (সাঃ) কে যদি কেউ আশ্রয় দিয়ে থাকে তার দেখাশোনা করে থাকে তাহলে সেটা করেছে প্যাগান ধর্মের মূর্তি পূজারী তার চাচা এখানে ইসলামের কোন সম্পর্কই নেই। প্রাক ইসলামিক যুগের মক্কার ইতিহাস ও নবী মুহাম্মদ (সাঃ) এর জীবনি পড়লে এই বিষয়ে স্বচ্ছ ধারনা পাওয়া যায়। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন হতে প্রকাশিত বই “সীরাত ইবনে হিশামের” মধ্যেও এই সম্পর্কে যথেষ্ট ভালো তথ্য আছে। তাই আমি বলবো আরজ আলী সমীপে বই এর লেখক আরিফ আজাদ এখানে নবী মুহাম্মদ (সাঃ) এবং চাচা আবু তালিব আব্দুল বিন মুত্তালিবের যে মানবিক গল্প বলে ইসলাম ধর্মকে মানবিক করার চেষ্টা করেছেন তা শুধুই আরজ আলী মাতুব্বরের কথা ভূল প্রমান করার জন্য তাছাড়া কিছুই নয়। এরপরে তিনি আরেকটি উদাহরণ দিয়েছেন ভেড়া কেনার হাদীস দিয়ে। বেধর্মীদের কাছ থেকে নবী মুহাম্মদ (সাঃ) ভেড়া কিনেছিলেন বলে তিনি বোঝাতে চাইলেন যে ইসলাম ধর্মে বেধর্মীদের সাথে ব্যবস্যা করার কথা বলা আছে তার মানে অমুসলিম মানেই সে খারাপ বা অপবিত্র তার সাথে ব্যাবসা বানিজ্য করা যাবে না এমন কথা ইসলামের কোথাও নেই। এখানে খুব বেশি কথা আমি বলতে চাইনা। বাংলাদেশের পাসপোর্টে পৃথিবীর কোন কোন দেশ ভ্রমন করা যাবে আর কোন কোন দেশ ভ্রমন করা যাবে না সেই সম্পর্কে একটি তথ্য দেওয়া আছে সেটা কেনো দেওয়া আছে তা একটু যাচাই বাছাই করলে আপনি উত্তর পেয়ে যাবেন ইসলাম ধর্মে অমুসলিমদের সাথে ব্যাবসার বর্তমান প্রেক্ষাপট।

লেখক আরিফ আজাদ তার বই এর ২০নং পৃষ্ঠার শেষভাগে আরজ আলী মাতুব্বরের এই প্রশ্নটির শেষ ব্যাখ্যা এইভাবে করেছেন “আরজ আলী সাহেব অমুসলিম ব্যক্তিমাত্রই নাপাক, তাদের কাছ থেকে কিছু কেনাও যাবে না মর্মে ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ দাঁড় করিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। বরং আমরা জানলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিজীবনে অমুসলিম পরিবারে বড় হয়েছেন, অমুসলিমদের সাথে ব্যবসা-বাণিজ্য করেছেন, চুক্তি করেছেন, ক্রয়-বিক্রয় করেছেন। এতৎসত্ত্বেও, ইসলামের বিরুদ্ধে এ রকম ভিত্তিহীন, বানোয়াট, মনগড়া অভিযোগ আনার হেতু কী তা কি আরজ আলী সাহেবের ভক্তকুল আমাদের জানিয়ে বাধিত করবেন?” এখানে পাঠক আপনারাই আরেকবার মিলিয়ে দেখুন আরিফ আজাদ তার ভাষ্যতে কি বলছেন আর আরজ আলী মাতুব্বর কি বলেছিলেন। তিনি বলেছিলেন মুসলমানদের এমন নিয়ম আছে যেখানে বলা আছে “অমুসলমান পর্ব উপলক্ষ্যে কলা, কচু, পাঠা বিক্রিও মহাপাপ” আর আরিফ আজাদ এখানে বলছেন “তাদের কাছ থেকে কিছু কেনাও যাবে না” মানে অমুসলমানদের কাছ থেকে বোঝাচ্ছেন। তিনি উল্টিয়ে দিয়েছেন কথাটা। তাহলে এখন আমরা এখানে কি মনে করতে পারি কার কথা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ? আরজ আলী মাতুব্বর নাকি আরিফ আজাদ ? লেখক আরিফ আজাদ আরো বলেছেন “ইসলামের বিরুদ্ধে এ রকম ভিত্তিহীন, বানোয়াট, মনগড়া অভিযোগ আনার হেতু কী” এখানে কি আরজ আলী মাতুব্বর ইসলামের বিরুদ্ধে কোন অভিযোগ করেছেন ? কেউ দেখাতে পারবেন ? তাহলে এই লেখক আরিফ আজাদ এখানে কোন ভিত্তিতে বলছে তিনি ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেছেন ?

এরপরের প্রশ্ন হিসাবে লেখক “আরজ আলী মাতুব্বরের” যে উক্তিটি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে “এই যে জ্ঞানের অগ্রগতিতে বাধা, মনের অদম্য স্পৃহায় আঘাত, আত্মার অতৃপ্তি, ইহারই প্রতিক্রিয়া মানুষের ধর্মকর্মে শৈথিল্য। এক কথায়মন যাহা চায় ধর্মের কাছে তাহা পায় না। মানুষের মনের ক্ষুধা অতৃপ্তই থাকিয়া যায়। ক্ষুধার্ত বলদ যেমনি রশি ছিড়িয়া অন্যের ক্ষেতের ফসলে উদর পূর্তি করে, মানুষের মনও তেমন ধর্ম ক্ষেত্রের সীমা অতিক্রম করিয়া ক্ষুধা নিবৃত্তির জন্য ছুটিয়া যায় দর্শন আর বিজ্ঞানের কাছে”। আমি আবারও এখানে বলছি এরকম একটি যুক্তিযুক্ত কথা ভুল বা মিথ্যা বা অযৌক্তিক দাবি করা সম্ভব শুধু মাত্র একজন ধর্ম বিশ্বাসীর পক্ষেই। কারণ তারা জানেই না বিশ্বাসের ভিত্তিটি কি। কোন স্তম্ভের উপর ভর দিয়ে বিশ্বাস জিনিষটি টিকে আছে। উপরোক্ত উক্তিটির ভুলভাল ব্যাখ্যা দিয়ে এই বইটির লেখক আবারও একটি ব্যার্থ চেষ্টা এখানে করেছেন আসুন দেখি তা কিভাবে। তিনি বলেছেন “আরজ আলী সাহেবের এই কথাগুলো মোটাদাগে অন্য ধর্মের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ বলতে পারি না, কিন্তু ইসলামের সাথে এর ছিটেফোঁটা সম্পর্কও নেই” আসলে তা একদম মিথ্যা কথা। লেখক আরিফ আজাদ সাহেব যদি এখানে বলতো যে অল্পস্বল্প সম্পর্ক থাকলে থাকতে পারে তাহলে আমি এই কথাটি এড়িয়ে যেতাম কিন্তু তিনি যেহেতু বলছেন ইসলাম ধর্মে জ্ঞান আহরণে বাধা দেবার কথা ছিটেফোটাও নেই বলছেন তাহলে এই বিষয়ে দুইটা কথা এখানে যদি না বলি তাহলে এই লেখার কোন অর্থই থাকেনা।

জ্ঞান আহরন বলতে আমরা সাধারনত যেটা বুঝবো তা হচ্ছে সব বিষয়েই জানা এবং বোঝা। সেই জানাটা প্রতিটি মানুষের জন্য। এখানে নারী বেশি জানতে পারবে বা পুরুষ কম জানতে হবে এমন কোন কথা বা বাধা থাকার কথা না। নারীরা পড়বে পঞ্চম শ্রেনী পর্যন্ত আর বাড়িতে থেকে স্বামীর জন্য রান্না করবে এমন তো না তাই না। তবে ইসলামিক শরীয়া মোতাবেক এমন অনেক নিয়ম চালু আছে যা নারীদেরকে মেনে চলতে হয়। এটা কি জ্ঞান আহরনের পথে বাধা নয় ? বর্তমান যুগ হচ্ছে স্কাইমিডিয়ার যুগ। অনলাইন, ইন্টারনেট, কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, ভার্চুয়াল রিয়েলিটি, সহ সকল ইলেক্ট্রনিক ডিভাইস হচ্ছে জ্ঞান আহরনের প্রধান মাধ্যম গুলোর তালিকা্র শুরুতে। শেখানে ৫০ বছর আগের টেলিভিশন দেখাটাও ইসলামে হারাম বা নাযায়েজ করা আছে এটা কি ইসলামের জ্ঞানের পথে বাধা দেওয়া নয় ? ইসলামে টিভি দেখা হারাম, ছবি দেখা হারাম, গান শোনা হারাম, সংস্কৃতি মনা হওয়া হারাম, মানুষকে তার রূপ দেখানো হারাম। গান- বাজনা হারাম। অভিনয় করা হারাম। এরকম অসংখ্য বিধি- নিষেধ ইসলামে রয়েছে। এখানে একটু খেয়াল করে দেখবেন, এগুলা ছাড়া মানুষ মোটেও বিজ্ঞান মনস্ক হতে পারবেনা। বিজ্ঞানের সকল উচ্চ পর্যায়, এবং একজন মানুষ কে সামাজিক, অর্থনৈতিক সকল পর্যায়ে সঠিক ধারনা নিতে,মানবতাবোধ জাগাতে এইসব কিছুর প্রয়োজন অপরিসীম যার সবটাই ইসলাম ধর্মে নিষিদ্ধ এটা কি জ্ঞান আহরনের পথে বাধা নয় ?

এটা গেলো স্কাইমিডিয়া থেকে জ্ঞান আহরনের বাধার অধ্যায়। একটা সময় ছিলো যখন টিভিও খুব একটা সহজলভ্য বিষয় ছিলোনা যেটা থেকে মানুষ একটু জ্ঞান নিবে। তখন বেশিরভাগ ক্ষেত্রেই তারা প্রিন্টমিডিয়া ও ছাপার উপরে নির্ভর করতো যেমন বই ও পত্রপত্রিকা। ৭০ এর দশকে আফগানিস্তান এ “তালেবান”নামক ইসলামিক জঙ্গীদের উথাপন শুরু হয়েছিলো। তখন আফগানিস্তানের গ্রামে গ্রামে এই বাহিনী গিয়ে প্রতিটি বাড়ি থেকে কোরান আর হাদীস বাদে যত বই আছে তা নিয়ে একত্রিত করে আগুন দিয়ে জ্বালিয়ে দিতো আর বলতো একমাত্র কোরান বাদে পৃথিবীতে যত বই আছে তা সবই শতায়তানী (কাল্পনিক চরিত্র) কিতাব আর এই কিতাব ঘরে রাখাও পাপ তাই এটা পুড়িয়ে দাও। এই মনোভাব থেকেই আজ থেকে ১৪০০ বছর আগে ৬৩৮ খ্রিস্টাব্দে ইসলামের প্রধান নবীর মৃত্যর পরে এই ইসলাম নামক সঙ্গগঠনের দ্বায়িত্বপ্রাপ্ত হযরত আলী (রাঃ) প্রাচ্যের জ্ঞান ভান্ডার “আলেকজান্দ্রিয়া লাইব্রেরী” আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছিলো এই বলে যে এসব শয়তানী কিতাব। কোরান বাদে কোন কিতাব বা বই থাকবে না। সেই প্রাচ্যের জ্ঞান ভান্ডার “আলেকজান্দ্রিয়া লাইব্রেরীর” ক্ষতিপূরণ আজও জ্ঞানী গুনিরা পুষিয়ে উঠতে পারেনি।  

ইসলাম ধর্মে বই পড়া মানে জ্ঞান আহরনে বাধা সম্পর্কে আরো কিছু তথ্যভিত্তিক বিষয় হচ্ছে, ইসলামে গল্পের বই পড়া জায়েজ হবে কিনা তা নির্ভর করে এগুলোর বিষয়বস্তুর উপর । এগুলোতে যদি এমন কিছু থাকে যা বাস্তব ও ইসলামের নীতিমালার সাথে সাংঘর্ষিক তবে তা পড়া জায়েয হবেনা।বলতে পারেন আমরা কেবল বিনোদনের জন্য, সময় কাটানোর জন্য এগুলো পড়ি । কিন্তু এমন বিনোদনের অনুমতি ইসলামে নেই যেটা হারাম। ইসলাম মতে একজন ঈমানদারের জন্য সময় অত্যন্ত মূল্যবান জিনিস কিন্তু সেটা বই পড়ে জ্ঞান আহরনের জন্য নয় । “আবু হুরাইরা (রা.) বলেন , রাসূল্লাহ ( সা.) বলেছেন , একজন ব্যক্তির ইসলামের পরিপূর্ণতার একটি লক্ষণ হল যে, তার জন্য জরুরী নয় এমন কাজ সে ত্যাগ করে। জামে তিরমিজী ২২৩৯)” আর যদি আপনি সাইন্স ফিকশান, হিস্টোরিক্যাল, মিথলোজির কোন বই পড়েন তাহলে এগুলোতে অনেক সময় কুফরি (ইসলামিক পাপ কাজ) বিষয় নিয়েও লেখা থাকে যা ইসলামের সাথে সাঘর্ষিক ।অনেক ক্ষেত্রে তা ঈমান-আকিদা নষ্টের কারণহয় এবং নাস্তিকতার প্রতি ধাবিত করে।পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন,’’মানুষের মধ্যে এমন ব্যক্তিও আছে যে অর্থহীন ও বেহুদা গল্প কাহিনী খরিদ করে, যাতে করে সে (মানুষদের নিতান্ত) অজ্ঞতার ভিত্তিতে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে রাখতে পারে, সে একে হাসি, বিদ্রুপ, তামাশা হিসেবেই গ্রহণ করে; তাদের জন্য অপমানকর শাস্তির ব্যবস্থা রয়েছে। আল কোরানসূরা লোকমান আয়াত ০৬। এগুলা কি সবই জ্ঞান আহরনের পথে বাধা নয় ? তাহলে লেখক আরিফ আজাদ আমাদের কি বোঝাতে চাচ্ছেন ? আসুন দেখি সেই বাকি অংশ পরের পর্বে।

বইটিতে ১৭, ১৮, ১৯ ও ২০ পৃষ্ঠা যেভাবে আছে তা দেখতে লিংক গুলা দেখুন।
পৃষ্ঠা ১৭ http://i67.tinypic.com/rk1ldw.jpg
পৃষ্ঠা ১৮ http://i64.tinypic.com/28gtumo.jpg
পৃষ্ঠা ১৯ http://i67.tinypic.com/11rvkg8.jpg
পৃষ্ঠা ২০ http://i66.tinypic.com/eskswk.jpg

মৃত কালপুরুষ

০২/০৩/২০১৮

বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮

ভূমিকার বিশ্লেষণ ও সমালোচনা। বইঃ আরজ আলী সমীপে, লেখকঃ আরিফ আজাদ (৪র্থ পর্ব)


শার’ঈ সম্পাদকের কথা শেষ হবার পরেই “আরজ আলী সমীপে” বইটির সূচিপত্র আছে ১৪ নং পৃষ্ঠায়। এই সূচিপত্রে সর্বোমোট ৯টি অধ্যায় স্থান পেয়েছে আর তা হচ্ছে প্রথম থেকে ভূমিকার বিশ্লেষণ, আত্মাবিষয়ক, ঈশ্বর সংক্রান্ত, পরকাল বিষয়ক, ধর্ম সংক্রান্ত, প্রকৃতি বিষয়ক, বিবিধ, শেষ কথা ও শেষে লেখক পরিচিতি। এরপরেই আমরা বইটির মূল লেখায় প্রবেশ করবো যেই অধ্যায়ের নাম “ভূমিকার বিশ্লেষন” এই অধ্যায়টি বইয়ের ১৫ নং পৃষ্ঠাতে শুরু হয়ে শেষ হয়েছে ৩২ নাম্বার পৃষ্ঠাতে গিয়ে। এই ১৮ পৃষ্ঠার লেখার মধ্যে লেখক আরিফ আজাদ “আরজ আলী মাতুব্বরের” মাত্র ৯টি উক্তি উল্লেখ করে তা খন্ডন করার ব্যার্থ চেষ্টা করেছেন নির্দিষ্ট একটি ধর্মীয় মতবাদের মাধ্যমে। আসলে কিন্তু “আরজ আলী মাতুব্বরের” লেখা পড়ে আমার কখনই মনে হয়নি যে তিনি নির্দিষ্ট কোন একটি ধর্মকে উদ্দেশ্য করে তার প্রশ্ন করেছেন বা কোন নির্দিষ্ট একটি ধর্মকে তিনি ছোট করার চেষ্টা করেছেন যদিও এই বই এর লেখক তার মনগড়া মনোভাব থেকে ইতিপুর্বেই বলেছেন আরজ আলী মাতুব্বর নাকি বিশেষ একটি এঙ্গেলে শুধু ইসলাম ধর্মকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন আসলে কিন্তু তা একেবারেই না। বইটির শুরুর এই অধ্যায়টিতে আরজ আলী মাতুব্বরের যেই ৯টি যুক্তি তিনি তার ধর্মীয় মতবাদ দিয়ে বইটিতে বোঝাতে চেয়েছেন তাকে আমি কোনভাবেই আরজ আলী মাতুব্বরের করা প্রশ্নের উত্তর হিসাবে নিতে পারলাম না। যদি কেউ মনে করে থাকেন এখানে লেখক আরিফ আজাদ সঠিক ভাবে আরজ আলী মাতুব্বরের কথা গুলোর ব্যাখ্যা দিয়েছেন তাহলে আমাকে জানাতে পারেন।

লেখক এই অধ্যায়টি যেভাবে শুরু করেছেন তা হচ্ছে “আরজ আলী মাতুব্বর উনার লেখা সত্যের সন্ধানে বইয়ের শুরুর দিকে বলেছেন, (জগতে এমন অনেক বিষয় আছে, যেসব বিষয়ে দর্শন, বিজ্ঞান ও ধর্ম এক কথা বলে না) প্রথমত, জগতের কোন কোন বিষয়ে দর্শন, বিজ্ঞান ও ধর্ম এক কথা বলে না তা আরজ আলী সাহেব উল্লেখ করেননি। দ্বিতীয়ত, জগতের কিছু কিছু বিষয়ে যে দর্শন, বিজ্ঞান আর ধর্ম এক কথা বলে না তা আসলে সত্য। সত্য এ কারণে যে, জগতের সকল বিষয়ে সমানভাবে দর্শন, বিজ্ঞান আর ধর্মকে কথা বলতে হয় না। আরজ আলী সাহেব যে ভুলটা শুরুতেই করে বসেছেন তা হলো, তিনি দর্শন, বিজ্ঞান আর ধর্মকে এক করে ফেলেছেন। অথচ, এ কথা স্বীকার্য যে, এই তিনটি বিষয়ের আলোচ্য বস্তু ভিন্ন ভিন্ন”। লেখকের প্রথম প্রশ্ন খন্ডনের চেহারা হচ্ছে এটা। এখানে বলতেই হয় আরজ আলী মাতুব্বর এই কথাটির আগে পরে বা “সত্যের সন্ধ্যানে” সম্পুর্ণ বইটিতে কোথাও বলেনি যে তিনি দর্শন, বিজ্ঞান আর ধর্মকে এক মনে করেছেন বা করেন। এটা লেখক নিজে নিজেই মনে করেছেন যে আরজ আলী মাতুব্বর এই তিনটি বিষয় এক করে ফেলেছেন এবং এই কথা বলেছেন। এরপরে লেখক বলেছে “পদার্থ কী কী দিয়ে গঠিত তা বিজ্ঞানের আলোচ্য বিষয়। ধর্মে পদার্থের গঠনের সরাসরি কোনো পাঠ নেই” এখন প্রশ্ন হচ্ছে ধর্মে যদি সরাসরি পদার্থের কোন পাঠ নাই থাকবে তাহলে কিভাবে একটি ধর্ম বিজ্ঞানময় হয় ? বা কিভাবে ধার্মীকেরা দাবি করে ধর্ম হচ্ছে পুর্ণাঙ্গ জীবন বিধান যদি সামান্য পদার্থের ব্যাখ্যাই তার মধ্যে না থাকবে ?
এরপরেই আবার তিনি বলেছেন “আবার, ব্যভিচার করলে কেন শাস্তি পাওয়া উচিত সে পাঠ ধর্মের, কোনো কোনো দর্শনে কিছু বলা থাকলেও, বিজ্ঞানে তার উত্তর নেই” যেটা ছিলো একটি ভুল কথা। আসলে বিজ্ঞানে এই ব্যাভিচারের শাস্তি দেবার জন্য তৈরি হয়েছে অপরাধা বিজ্ঞান। যার মাধ্যমে মনোবিজ্ঞানীরা জেলখানায় আটক অপরাধীদের নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করে থাকে। তারা এটা খুজে বের করার চেষ্টা করে এই অপরাধী কেন এই অপরাধটা করেছে এবং কি করলে সে বা নতুন করে আরো অন্য কোন ব্যাক্তি এই অপরাধটা আর করবে না। তাকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে কি আগামীতে এই অপরাধের মাত্রা কমবে না আরো বাড়বে এধরনের নানান গবেষণা চলে। এরপরে একটা সিদ্ধান্ত নেওয়া হয় এবং পূনরায় তা যাচাই বাছাই করা হয় এবং সর্বোশেষ দাঁড়া করানো হয় নির্দিষ্ট কোন অপরাধ যেমন ব্যাভিচার প্রতিরোধ সম্পর্কে একটি থিউরী। সেটা শাস্তিও হতে পারে। আবার বিজ্ঞান এই কথা দিয়েই শেষ করে দেয়না বা সমাধান করে দেয়না। বিভিন্ন ধর্মীয় কিতাবের মতো যে, এটায় ফাইনাল কথা। তারা বলে যতক্ষন পর্যন্ত নতুন কোন থিউরী কেউ তৈরি করে এটা ভুল না প্রমান করতে পারছে ততক্ষন পর্যন্ত বিজ্ঞান এই শাস্তি দেওয়ার কথা বলছে তার বেশিনা। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে লেখক কিভাবে বলে যে ধর্মে ব্যাভিচারের শাস্তি আছে দর্শনে অল্পস্বল্প থাকলেও বিজ্ঞানে কিছুই নেই ? আমার মনে হয় সেটা বোঝার জন্য বিজ্ঞানটাকে একটু ভালোভাবে বুঝতে হবে।

এই লেখক আসলে এখানে ব্যাপারটি এরকম করে ফেলেছে যে সেই পানি তিনি খাবেন কিন্তু একটু ঘোলা করে খেলেন। যেমন আরজ আলী মাতুব্বরের কথাটা ছিলো “জগতে এমন অনেক বিষয় আছে, যেসব বিষয়ে দর্শন, বিজ্ঞান ও ধর্ম এক কথা বলে না” এরপর লেখক তার লেখার মধ্যে বলেছেন “জগতের কিছু কিছু বিষয়ে যে দর্শন, বিজ্ঞান আর ধর্ম এক কথা বলে না তা আসলে সত্য” অর্থ্যাৎ তিনি এখানেই কথাটা স্বীকার করে নিচ্ছেন ঠিক আছে কিন্তু একটু বাড়তি কথা বলতে গিয়েই স্ববিরোধী ভাবটা তিনি ফুটিয়ে তুলেছেন এখানে যা ধর্মবিশ্বাসীদের মধ্যে পরিলক্ষিত হয়। তাদের যে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় তার মধ্যেই এধরনের স্ববিরোধীতা আছে তাই এদের মস্তিষ্কের গঠন এভাবেই হয়ে থাকে। এরপরেই এই অধ্যায়টিতে আরজ আলী মাতুব্বরের যে দ্বিতীয় প্রশ্নটি লেখক ব্যাখ্যা করতে গিয়ে আবারও গুলিয়ে ফেলেছেন তা হচ্ছে “সাধারণত আমরা যাহাকে ধর্ম বলি তাহা হইলো মানুষের কল্পিত ধর্ম , যুগে মহাজ্ঞানীগণ এই বিশ্বসংসারের স্রষ্টা ঈশ্বরের প্রতি মানুষের কর্তব্য কী তাহা নির্ধারণ করিবার প্রয়াস পাইয়াছেন। স্রষ্টার প্রতি মানুষের কী কোন কর্তব্য নাই, নিশ্চয়ই আছে’–এইরূপ চিন্তা করিয়া তাহারা ঈশ্বরের প্রতি মানুষের কর্তব্য তাহা নির্ধারণ করিয়া দিলেন। অধিকন্তু, মানুষের সমাজ ও কর্মজীবনের গতিপথও দেখাইয়া দিলেন সেই মহাজ্ঞানীগণ। এইরূপে হইলো কল্পিত ধর্মের আবির্ভাব”। আরজ আলী মাতুব্বর মানব সভ্যতায় এই ধর্ম নামক বস্তুটি কিভাবে এসেছে তা খুব সহজ এবং সাবলীল ভাষায় এখানে ব্যাক্ত করেছেন এবার দেখুন এই কথাটির ব্যাখ্যা দিতে গিয়ে আরজ আলী সমীপে বই এর লেখক আরিফ আজাদ সাহেব কি বলছেন।
তিনি বলেছেন “আরজ আলী সাহেব উনার পু্রো বইটি জুড়ে দর্শন, বিজ্ঞান আর যুক্তিবোধের জয়গান গাইলেও, বইয়ের শুরুতে কোনরকম তথ্য, উপাত্ত, পরীক্ষালব্ধ প্রমাণাদি ছাড়াই দাবি করে বসলেন যে, ধর্মগু্লো কথিত ধর্মগুরুদের বানানো। মূল আলাচোনায় যাওয়ার পূর্বেই যিনি নিজ বিশ্বাসের ওপর রায় দিয়ে ফলাফল জানিয়ে বসেন, তিনি আমাদের ঠিক কতটুকু “সত্যের সন্ধান দিতে পারেন? ব্যাপারটা অনেকটা দুর্নীতিগ্রস্ত সরকারের মতো, যে প্রশাসন, মিডিয়া সবকিছু নিজের আয়ত্তে রেখে জনগণের উদ্দেশে ঘাষোণা দেয়—“আসসা, আজ আমি তামাদের শেখাব সুষ্ঠু নির্বাচন কাকে বলে।” আরজ আলী সাহেবের অবস্থাও ঠিক দুর্নীতিগ্রস্ত সেই সরকারের মতো নয় কি?” অর্থ্যাৎ আরজ আলী মাতুব্বরকে তিনি দুর্নীতি গ্রস্থ সরকার বানালেন এখানে আর আগের উক্তি খন্ডন করতে গিয়ে বানিয়েছেন বোকা। এখানে মূল কথা হচ্ছে তিনি চাইছেন একটি প্রমাণ যেখানে বলা হচ্ছে প্রচলিত ধর্মগুলি সবই কথিত ধর্মগুরুদের বানানো। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে এই ধর্মটি লেখক তার নিজ ধর্ম হিসাবে কোথায় পেয়েছে ? নিশ্চয় তার পৈত্রিক সম্পত্তির মতো পিতামহের কাছ থেকে পাওয়া একটি মতবাদ তিনি ধর্ম বলে বুকে ধারন করে প্রমাণ চাচ্ছেন যে কে এটা বানালো। আসলে তিনি বর্তমানে যে ধর্মের পরিবারের জন্মগ্রহন করে আজকে সেই ধর্মের পরিচয় দিচ্ছেন আজ অন্য ধর্মের কোন পরিবারে তার জন্ম হলে তিনি কি এই বর্তমান ধর্মের পরিচয়ে নিজেকে পরিচিত করতেন কিনা সেটা আসলে জানা দরকার।

যাইহোক ধর্ম হচ্ছে পূর্বপুরুষ হতে প্রাপ্ত ঐতিহ্য , জ্ঞান এবং প্রজ্ঞা , রীতি-নী‌তি ও প্রথা কে মানা এবং সে অনুসা‌রে মানবজীবন প‌রিচালনাকে বলা হয় ধর্ম। আর এই সাধারণ বিষয়গুলোই প্রমাণ করে যে বর্তমান পৃথিবীতে প্রচলিত সবকয়টি প্রাতিষ্ঠানিক ধর্মই আসলে মনুষ্য সৃষ্ট যার পেছনে আছেন সব কথিত ধর্মগুরা যেই কথাটি খুব সহজ ভাষায় আরজ আলী মাতুব্বর আমাদের অনেক আগেই বলে গিয়েছিলেন। এরপরে লেখক আরজ আলী মাতুব্বরের যে তিন নাম্বার উক্তিটি খন্ডন করতে গিয়েছেন তা হচ্ছে “মাতুব্বর সাহেব বলেছেন, “হিন্দুদের নিকট গোময় (গোবর) পবিত্র, অথচ অহিন্দু মানুষ মাত্রেই অপবিত্র। পক্ষান্তরে মুসলমানদের নিকট কবুতরের বিষ্ঠাও পাক, অথচ অমুসলমান মাত্রেই নাপাক। পুকুরে সাপ, ব্যাঙ মরিয়া পচিলেও উহার জল নষ্ট হয় না, কিন্তু বিধর্মী মানুষ ছুইলেই উহা হয় অপবিত্র। কেহ কেহ একথা বলেন যে, অমুসলমান পর্ব উপলক্ষ্যে কলা, কচু, পাঠা বিক্রিও মহাপাপ। এমনকি মুসলমানের দোকান থাকিতে হিন্দুর দোকানে কোনকিছু ক্রয় করাও পাপ। এই কী মানুষের ধর্ম? না ধর্মের নামে সাম্প্রদায়িকতা?” আমার মনে হয়না এই প্রশ্নের উত্তর দেবার মতো ক্ষমতা কোন বিশ্বাসী ধার্মীক ব্যাক্তির আছে। তারপরেও যেহেতু ফাকা মাঠে গোল দেবার উদ্দেশ্যে লেখক আরিফ আজাদ আমাদের তাও ব্যাখ্যা করে দেখাচ্ছেন তাহলেতো আমাদের একটু দেখতেই হয় তিনি কি ব্যাখ্যা দিয়েছেন।
তিনি এই প্রশ্নের জবাবে প্রথমেই হিন্দু ধর্মাবলম্বীদের কিছু কালো অধ্যায় এখানে তুলেছেন এভাবে “আরজ আলী সাহেব শুরুতেই হিন্দুধর্মের বিরুদ্ধে যে অভিযোগটি টেনেছেন তা কতটুকু সত্য আমি জানি না। তবে হিন্দুধর্মের বর্ণপ্রথা সম্পর্কে কিছু ধারণা আছে বৈকি। সে মতে উচ্চবর্ণের কোনো হিন্দু নিম্নবর্ণের কোনো হিন্দুর পাশ কাটিয়ে যাওয়াটাকেও পাপ মনে করে। এমনকি একটা সময়ে নিম্নবর্ণের হিন্দুদের তাদের পবিত্র ধর্মগ্রন্থ পড়া দূরে থাক, ছোঁয়াটাও নিষিদ্ধ ছিল পুরোহিত কর্তৃক। পুরোহিততন্ত্রের এই বিধান এখনো হিন্দুধর্মে বলবৎ আছে কি না জানি না, তবে ভারতের অনেক জায়গায় এই রীতির এখনো চর্চা হতে পারে” এখনে তিনি প্রথমেই বলেছেন হিন্ধু ধর্মের এই বিষয়গুলির সত্যতা তার জানা নেই। এরপর বলেছেন তার যা জানা আছে তা হচ্ছে হিন্দু ধর্মের বর্ণবাদ প্রথা। কিন্তু আরিফ আজাদ এখানে হিন্দু ধর্মের বর্ণবাদ প্রথার যে ধারণা দিয়েছেন আসলে হিন্ধু ধর্মের বর্ণবাদ প্রথা ছিলো এর থেকে ভয়াবহ যেমন, আরিফ আজাদ বলেছেন “উচ্চবর্ণের কোনো হিন্দু নিম্নবর্ণের কোনো হিন্দুর পাশ কাটিয়ে যাওয়াটাকেও পাপ মনে করে” আসলে শুধু তাই না উচ্চবর্ণের কোনো হিন্দু নিম্নবর্ণের কোনো হিন্দুর পাশ কাটানো বা না কাটানো তো অনেক পরের কথা যদি কোন উচ্চবর্ণের হিন্দুর ছায়া কোন নিম্নবর্ণের হিন্দু ভুল করে মাড়িয়েছে তাহলেও তাকে হত্যার নির্দেষ ছিলো।
আসল কথা সেটা না তিনি কেন এখানে একটি নির্দিষ্ট ধর্মের কথার মধ্যে আরেকটি ধর্মের খারাপ দিক তুলে ধরার চেষ্টা করেছেন তা হয়তো পাঠকদের বুঝতে বাকি থাকার কথানা। এখানে লেখক আরিফ আজাদ চাচ্ছে অন্য ধর্মটিকে একটু বেশি খারাপভাবে উপস্থপন করতে পারলে আলোচিত ধর্মটিকে একটু মানবিক করে তোলা যাবে কিন্তু আসলে কি সেই আলোচিত ধর্মটি মানবিক ? বা অসাম্রদায়িক ? না একেবারেই তা নয়। এই ইসলাম ধর্মের মধ্যে যে পরিমানের সাম্প্রদায়িকতা বিদ্যমান তা অন্যান্য ধর্ম গুলি থেকে কোন অংশেই কম নয়। বর্তমানে চলমান সিরিয়ার অবস্থা এখানে না তুলে পারলাম না। এরপরেও ইসলামের ইতিহাস পড়লে আমরা দেখতে পায় নিজ ধর্মের মধ্যেই তাদের সাম্রদায়িকতার তান্ডব। নবী মুহাম্মদের জন্মের পূর্বে ইয়েমেনের এক রাজা কাবা ধ্বংস করে কাবার অর্থনৈতিক স্রোত ইয়েমেনের দিকে নিতে চেয়েছিলেন। যেই ক্ষোভ থেকে বর্তমানের সৌদি রাজপরিবার ইয়েমেনের সাথে এখন কেমন আচরন করছে তাও একটু মিলিয়ে নিতে হবে। যদিও সেই রাজা তখন ব্যর্থ হোন।
কাবাকে কেন্দ্র করে মক্কায় নগরায়ন ঘটেছে, মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি এসেছে। ফলে মুহাম্মদ যখন হানিফদের মতন এক ঈশ্বরবাদ প্রচারে নামলেন প্রথমে কিছু না বললেও পরবর্তীতে কুরাইশরা এর বিরোধিতা করলেন। এর মূল কারণ ছিল কাবার অর্থনৈতিক সেক্টরের পতনের আশঙ্কা। প্রতিবছর আরবের আশ-পাশ থেকে হাজারো মানুষ কাবা প্রদক্ষিণ করতে আসতেন। ফলে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো। আর এই কারনে যত যুদ্ধ তখন হয়েছিলো তার সবটায় মুসলমান মুসলমানের মধ্যে হয়েছিলো। তাছাড়াও কিরতাসের ঘটনা, ক্ষমতার লড়াই, ইসলামের প্রথম উগ্রবাদী দল খারিজি, কারবালার হত্যাকাণ্ড, সৌদি ওহাবীবাদের উত্থান, কাবা ধ্বংসের ইতিহাস, প্রথম মক্কা অবরোধ (৬৮৩) ও কাবায় আগুন, দ্বিতীয় মক্কা অবরোধ ৬৯২ ও কাবা ক্ষতিগ্রস্ত, কারামাতিয়দের হামলা (৯৩০), ১৬২৯ সালের মক্কা শহরের ক্ষতিসাধন, ১৯৭৯ সালে মসজিদ আল-হারাম অবরোধ, ১৯৮৭ সালের সংঘর্ষ যার সবই সংগঠিত হয়েছিলো এই মুসলমান দারা এখানে অন্য কোন ধর্মের মানুষ ছিলোনা। যাই হোক এই পর্বটি অনেক দীর্ঘ হয়ে যাবার কারনে এখানেই শেষ করলাম পরের পর্বটিতে বাকি অংশ থাকবে।
বইটিতে সূচিপত্র ও ভূমিকার বিশ্লেষণ যেভাবে আছে এখানে দেখুন।
পৃষ্ঠা ১৪ http://i67.tinypic.com/5x4ad3.jpg
পৃষ্ঠা ১৫ http://i63.tinypic.com/13ydq3l.jpg
পৃষ্ঠা ১৬ http://i67.tinypic.com/k3pq36.jpg

মৃত কালপুরুষ
০১/০৩/২০১৮

বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮

শার’ঈ সম্পাদকের কথা ও সমালোচনা। বইঃ আরজ আলী সমীপে, লেখকঃ আরিফ আজাদ (৩য় পর্ব)



আগের পর্বটির সাথে এই ১১ আর ১২ নাম্বার পৃষ্ঠার শার’ঈ সম্পাদকের কথার আলোচনাটি শেষ করার কথা ছিলো কিন্তু লেখকের কথার পর্বটি একটু দীর্ঘ হয়ে যাবার কারনে শেখানে আর এই অংশটি যোগ করা হয়নি। এখানে বই “আরজ আলী সমীপের” শার’ঈ সম্পাদকের কথা নিয়ে আলোচনা করা হয়েছে। পুর্বেই জানিয়েছিলাম এই বইটির প্রকাশক তার কথার মধ্যে বলেছিলেন বইটিতে যেনো কোন প্রকারের ভুল ত্রুটি না থাকে তাই একজন আলেমের সাহায্যে তা যাচাই বাছাই করা হয়েছে। এখানে যেই অধ্যাপক ভদ্রলোক এই বইটির শার’ঈ সম্পাদনা করেছেন তার নাম হচ্ছে “ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া” তিনি অধ্যাপক, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ, আইন ও শরী’আহ অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। “আরজ আলী সমীপে” বই এর লেখক ও প্রকাশক এই ভদ্রলোককে এই বইটির শার’ঈ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন এবং তিনিই এই বইটির সম্পাদনা করেছেন বলে এখানে দাবি করেছেন। আমি জানিনা তিনি কি “আরজ আলী মাতুব্বর” এর কোন বই পড়েছেন কিনা বা তার সম্পর্কে কতটুকু জ্ঞান রেখে এই বইটির সম্পাদনা করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক সম্পর্কে আমার মনে এমন প্রশ্ন উদয় হবার কারণ তার এই কথাগুলি। তিনি তার কথার শেষভাগে বলেছেন “আমার বিশ্বাস রয়েছে যে, এ গ্রন্থটি বাংলা ভাষাভাষী সবার হাতে থাকা দরকার, যাতে করে আর কোন আরজ আলী আমাদের সন্দেহের ধুম্রজাল সৃষ্টি করে ধোকা দিতে না পারে” তারমানে তিনি চাচ্ছে এমন একটি বাংলাদেশ যেখানে কোন জ্ঞানের চর্চা হবে না। কেউ কোন প্রশ্ন করতে পারবে না। যেদিকেই তাকানো যাবে দেখা যাবে নারীরা বোরখা পরে মাথা ঝুকিয়ে কোরান পড়ছে আর ছেলেরা মাথায় টুপি দিয়ে মাথা ঝুকিয়ে কায়দা পড়ছে এরকম একটা অন্ধকার দেশ।

শুরুতেই এই অধ্যাপক সাহেবের মস্তিষ্ক সম্পর্কে আপনাদের একটি ধারনা দিতে চাই। যদিও একজন অধ্যাপক সম্পর্কে আমার এমন কিছু বলার ইচ্ছা ছিলোনা তারপরেও উনি যেহেতু এরকম একটি জঙ্গী ও সন্ত্রাসীমনা ধর্মীয় ও কুসংস্কারাচ্ছন্ন বই এর সাথে নিজেকে জড়িয়ে জোর গলায় এখানে কিছু বলেছেন তাই জবাব এর খাতিরে এগুলো চলে আসবেই। “আরজ আলী সমীপে” গ্রন্থের প্রকাশক এবং লেখকের মস্তিষ্ক যে একটি নির্দিষ্ট প্রকারের বিশ্বাসের ভাইরাস দ্বারা আক্রান্ত সেটার প্রমাণ নিশ্চয় আমরা আগেই পেয়েছে। পূর্বের দুই পর্বের লেখার পরিপ্রেক্ষিতে লেখক আরিফ আজাদের গুনি ফলোয়ারদের মতামত দেখেও আমরা কিছুটা আঁচ করতে পেরেছি তারাও কোন মানুষিকতার। এখন সেই বই এর শার’ঈ সম্পাদনা জিনি করবেন তার মস্তিষ্ক যে এই ভাইরাস থেকে মুক্ত থাকবে এটা কিন্তু আমরা প্রত্যাশা করতে পারিনা তাই এখানে অপ্রত্যাশিত কিছুই ঘটেনি সেটা নিশ্চিত থাকবেন। এই অধ্যাপক সাহেব দাবি করেছেন যে আরজ আলী মাতুব্বরের মতো লোকের প্রশ্নের উত্তর দিতে গেলে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে বিজ্ঞানের কলা কৌশল ও জ্ঞান নিয়ে তারপরে তার উওর দিতে হবে। কিন্তু শুরুতেই তিনি কোন বিজ্ঞানমনষ্কের পরিচয় দিয়েছেন আসুন একটু দেখি। তিনি বইটির ১২ নং পৃষ্ঠার শার’ঈ সম্পাদকের কথার শুরুতেই বলেছেন “মহান আল্লাহ আমাদের জ্বীন ও মানুষ দু-ধরনের শয়তান থেকে একান্তভাবে তার কাছে আশ্রয় চাওয়ার নির্দেশ দিয়েছেন। শয়তানরা পথভ্রস্ট করার জন্য দুইটি অস্ত্র ব্যাবহার করে থাকে” আর বাকিটা না হয় পরেই বলি।

এখানে আমাদের খেয়াল করে দেখার বিষয় হচ্ছে তিনি আমাদের এই লেখার মধ্যেই বলেছেন বিজ্ঞানমনষ্ক ও যথেষ্ট যুক্তি প্রামণ ছাড়া বর্তমানে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। তাহলে এখানে তিনি যে চারটি কাল্পনিক চরিত্রের কথা বলেছেন তার যদি যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হয় তাহলে তিনি কিভাবে প্রমাণ করে দেখাবেন আমার জানা নেই। আমরা ছোটবেলায় ঠাকুরমার ঝুলি গল্পের বই পড়েছি যেখানে বিভিন্ন ধরনের রাক্ষশ আর ক্ষোক্কোশ ও নানান কাল্পনিক চরিত্রের সন্ধান পেয়েছিলাম। এই অধ্যাপক ভদ্রলোক এখানে যে চারটি চরিত্রের কথা বলেছেন তার সবগুলোই কি সেই একই রকম চরিত্র নয় ? আর যদি তা না হয়ে থাকে তাহলে আমি অনুরোধ করবো আমাকে একটু যৌক্তিক ও প্রমাণ সহ এই চারটি চরিত্রের ব্যাখ্যা তিনি দিবেন। এরপরের লাইনে তিনি সেই কাল্পনিক চরিত্রের কাজ সম্পর্কে বলেছেন তারা দুইভাবে মানে দুইটি অস্ত্র ব্যাবহার করে থাকে। আসলে যে চরিত্রের কোন অস্তিত্বই নেই যার অবস্থান শুধুই মানুষের মস্তিষ্কের অবচেতন মনের মধ্যে তার আবার কাজ কি ? আর কাজ করার অস্ত্রই বা কি ? কথা তো এখানেই শেষ হয়ে যাবার কথা। কিন্তু যেহেতু তারা বিশ্বাসের ভাইরাসে আক্রান্ত তাই তাদেরকে সেইভাবেই জবাব দিতে হবে বলে মনে করি, আর তাই নিচের বাড়তি কথা গুলো লেখা।

অধ্যাপক সাহেব তার পরেই বলেছেন (শয়তানের দুইটি অস্ত্র সম্পর্কে) “একটি হচ্ছে প্রবৃত্তির বাধাহীন চাহিদাপূরণের প্রতি উৎসাহপ্রদান, আরেকটি হচ্ছে মনের কন্দরে সন্দেহের বীজ বপন করা। আরজ আলী মাতুব্বর সাহেবদের কর্মকান্ডে প্রথমটির চেয়ে দ্বিতীয়টিই বেশি দেখা যায়। তারা আল্লাহ, তার রাসূল, আখেরাত, তাকদীর ইত্যাদি নিয়ে সন্দেহ সৃষ্টি করে ঈমান ও আমল বিনষ্ট করতে সচেষ্ট থাকে। তারা নিজেরা তাদের সন্দেহের ঔষধ গ্রহন করে তা নিরাময় না করে অপরের দিকে সেই সন্দেহ পাচার করে শান্তি পায়। আর এটাই চিরাচরিত নিয়ম যে রোগীরা সাধারণত সুস্থ মানুষকে ঈর্ষা করে তারা যদি নিজেদের রোগ নিরাময় করতে পারতো তবে নিজেরা যেমন শান্তি পেতো অনুরূপভাবে অপর লোকদেরও শান্তি দিতো” তিনি বলেছেন “প্রবৃত্তির বাধাহীন চাহিদাপূরণের প্রতি উৎসাহপ্রদান” তাহলে এখানে একটি উদাহরন দিতেই হয়। মানব সভ্যতায় ধর্ম নামের প্রথাটি এসেছে অনেক পরে। সভ্যতার শুরুতে মানুষের জ্ঞান যেপর্যন্ত জানতে পেরেছিলো আর যেগুলো সম্পর্কে মানুষ জানতে পারেনি, সে সময়ের জ্ঞান যে পর্যন্ত পৌছেনি, সেগুলো সম্পর্কে মানুষ ধারনা করেছে, কল্পনা করেছে অজ্ঞানতা, জানতে না পারার হতাশা, অজ্ঞতা একধরনে হীনমন্যতায় রুপ নিয়েছে এবং ধীরে ধীরে অজ্ঞানতার অন্ধকার একপর্যায়ে ঈশ্বর নামক একটা কল্পনা দিয়ে তারা ভরাট করে দিয়েছে শুনতে খুব কঠিন এবং খারাপ শুনালেও এটাই সত্য যে অজ্ঞানতার অন্ধকারের অপর নাম ঈশ্বর বা সৃষ্টিকর্তা যে মানুষকে সৃষ্টি করেনি বরং মানুষই সেই কাল্পনিক সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে। আর যখন মানুষের মধ্যে এই ঈশ্বর বা সৃষ্টিকর্তার ধারনা এসেছে তখন তারা নিজেরাই মনেমনে তৈরি করেছে কিছু ধর্মীয় নিয়ম যাকে এই অধ্যাপক ভদ্রলোক “প্রবৃত্তি” বলছেন। আসলে মানুষের প্রবৃত্তি সেই শুরু থেকেই বাধাহীনভাবেই ছিলো মাঝে মানুষকে শাসন আর শোষন করার জন্য তৈরি হওয়া কিছু ধর্মীয় রীতিনীতি আজও টিকে আছে মানুষের মস্তিষ্কে।

এরপরেই তিনি কাল্পনিক চরিত্র শয়তানের দ্বিতীয় অস্ত্র হিসাবে যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে “মনের কন্দরে সন্দেহের বীজ বপন করা” এর মানে হচ্ছে হুজুর, কোন প্রশ্ন করা যাবেনা প্রশ্ন করলেই সন্দেহ ঢুকবে আর তাতে করে ঈমান নষ্ট হবে এমন একটা কিছু বোঝানো হচ্ছে। আমি সাধারন একজন পাঠক আমি চাই যতক্ষন পর্যন্ত না আমার জ্ঞানের ক্ষোরাক মিটছে ততক্ষন পর্যন্ত জানতে চাইবো যেমন, “নীরেন্দ্রনাথ চক্রবর্তীর” কবিতা পড়লে এখনও মনে হয় জ্ঞান পিপাসু তরুন সমাজের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়। তার কবিতা “মিলিত মৃত্যু” বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়, বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে, বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো, অন্তত আর যাই করো, সমস্ত কথায় অনায়াসে সম্মতি দিও না এই কবিতার সাথে কি এই ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভদ্রলোকের কথার কোন মিল আছে ? আমি আর কথা বাড়াবো না এরপরের কথায় চলে যাচ্ছি। তিনি এরপরে বলেছেন “অসুস্থ মানুষ নাকি সুস্থ মানুষদের ঈর্ষা করে” সেটা যিনি অসুস্থ তিনিই ভালো বলতে পারবেন তিনি সুস্থ মানুষদের ঈর্ষা করেন কিনা তবে যারা মুক্তমনা ও মুক্তভাবে চিন্তা করতে পছন্দ করে তারা কিন্তু বিশ্বাসের ভাইরাসে আক্রান্ত মানুষদের ভালোর জন্যই কথা বলে। এই ভাইরাসে আক্রান্ত অসুস্থ মানুষরা আসলে বুঝতে পারেনা তারা আসলে মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না। সম্প্রতি সিরিয়ার ঘটনা দেখুন। ইসরায়েলের প্রতি সৌদিয়ারবের আচরন দেখুন। সমস্ত পৃথিবীতে সন্ত্রাস ও সন্ত্রাসী হামলা গুলো কাদের দ্বারা সংগঠিত হয়েছে তা একটু যাচাই করে দেখুন। আল-কায়েদা, বোকো হারাম, আইএস, তালেবান, এসব সংগঠনের সাথে কারা জড়িত তা একটু ক্ষতিয়ে দেখুন।

এখন কথা হচ্ছে একটি কোম্পানীর পন্য খেয়ে যদি নির্দিষ্ট কিছু মানুষ অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু সবাই তাদের সুস্থতা কামনা করলেও তা নিয়ে খুব একটা মাথা ঘামাবে না যদি জানতে পারে এই লোক বা এই অসুস্থ মানুষগুলো যেনে বুঝেই এই কোম্পানীর পন্য খাচ্ছে। এখন যদি দেখা যায় যে সেই অসুস্থ মানুষগুলো যে শুধু নিজেরাই অসুস্থ হচ্ছে তা না তার পাশাপাশি তারা সুস্থ সবল মানুষদের কামড় দিয়ে তাদেরও অসুস্থ করে ফেলছে। যেমন আইএস দ্বারা সাধারন মানুষ হত্যা, বোকো হারাম দ্বারা সাধারন মানুষ হত্যা, আফগানিস্তানে তালেবানের হামলায় সাধারন মানুষ নিহত, আল-কায়েদার হামলায় সাধারন মানুষের মৃত্যু, গাড়িবোমা, আত্মঘাতি বোমা এসবই হচ্ছে অসুস্থ মানুষ দ্বারা সুস্থ মানুষের আক্রান্ত হবার জলজ্যান্ত প্রমাণ। আরো চাইলে অনেক তথ্যসুত্র দেওয়া যাবে। এসব বিচার বিশ্লেষন করলেই পরিষ্কার বোঝা যায় আসলে কারা অসুস্থ আর কারা সুস্থ। কাদের চিকিৎসার দরকার আছে আর কে কাকে ঈর্ষা করে। এখানে আমার মনে হয়েছে অধ্যাপক সাহেব মনে হয় সুস্থ আর অসুস্থ মানুষের ভুল ব্যাখ্যা দিয়েছেন এই বই এর পাঠকদের কাছে। আমি বলছি না তিনি লেখকের মতো মিথ্যাচার করেছেন।

এই সম্পাদনার কাজে নিজেকে বিলিয়ে দেওয়া অধ্যাপক সাহেব তার শেষ কথা যা বলেছেন তা হচ্ছে “আরজ আলী মাতুব্বরকে” তো তিনি অসুস্থ বলেছেনই সাথে বলেছেন “কিন্তু তারা বাকা পথটিই বেছে নিয়েছে। এদের এসব সন্দেহের উত্তরে সত্যিকারের দ্বীনী জ্ঞান থাকা যেমন জরুরি তেমনি দরকার আধুনিক কলা-কৌশল ও বিজ্ঞানের প্রতিষ্ঠিত প্রমাণাদি” এই ভদ্রলোক একবার বলছেন দীনী জ্ঞান দিয়ে এসব সন্দেহের উওর দিবেন আবার বলছেন “আধুনিক কলা-কৌশল ও বিজ্ঞানের প্রতিষ্ঠিত প্রমাণাদি” নাকি থাকতে হবে এর উত্তর দিতে হলে। তাহলে কথা হচ্ছে দীনী জ্ঞান মতে তাদের যে শিক্ষা দেয় সেটা হচ্ছে গাধার পিঠে মহাকাশ ভ্রমন করা যায় এমন ধারনা বা এই পৃথিবী থেকেই হাত দিয়ে চাঁদ ফাটিয়ে ফেলা যায় এমন ধারনা। যদিও এই লেখক দাবী করেছে এমন কিছুই নাকি কোথাও বলা নেই তবে আমার পরিচিত ৯৯% মুসলমান বন্ধুরা এটাই জেনে এসেছে তাদের ছোটবেলা থেকে কিন্তু এই বই এর লেখক দাবী করেছে এটা নাকি সঠিক ইসলাম না। যাক সে কথা মহাকাশ যাত্রা সম্পর্কে এরকম ধারনা যেটাকে আমরা দীনী জ্ঞান বলতে পারি আর তার সাথে আধুনিক কলা-কৌশল ও বিজ্ঞানের প্রতিষ্ঠিত প্রমাণাদি বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন নাকি এই বই এর প্রচার এবং প্রসার স্বরুপ এমন একটা কথা বলে দিলে ভালো হবে এই বইটিকে একটু বিজ্ঞানসম্মত ও আধুনিক বই বলে চালোনা যাবে তা বুঝতে পারলাম না।

এরপরের কথা হচ্ছে সেই আধুনিক কলা-কৌশল ও বিজ্ঞানের প্রতিষ্ঠিত প্রমাণাদি ও দীনী জ্ঞান এই “দুটির সমন্বয়ে তা হয়ে উঠবে সোনায় সোহাগা। আরজ আলী সমীপে গ্রন্থটির শার’ঈ দিকটি আমি দেখেছি। আমার কাছে মনে হয়েছে তাতে দুটি দিকই যথার্থভাবে স্থান পেয়েছে। যদি কোরান ও সুন্নাহর সত্যিকারের অনুসরনের মাধ্যমে কোন সন্দেহের উত্তর দেওয়া হয় তবে তা হয় যথার্থ। সুতরাং এ বইটির উত্তরসমূহ শার’ঈ ভিত্তির উপর নির্ভর করে প্রদত্ত হয়েছে বলে আমি মনে করছি। আমার বিশ্বাস রয়েছে যে, এ গ্রন্থটি বাংলা ভাষাভাষী সবার হাতে থাকা দরকার, যাতে করে আর কোন আরজ আলী আমাদের সন্দেহের ধুম্রজাল সৃষ্টি করে ধোকা দিতে না পারে” এটা বলে ভদ্রলোক তার বক্তব্য শেষ করেছেন। তিনি বলেছে এই দুইটি বিষয় দিয়ে “আরজ আলী মাতুব্বরের” প্রশ্নের উত্তর দিলে তা হবে সোনায় সোহাগা কিন্তু আসলেই কি সেই বই এর ভেতরে তা আছে কোথাও ? সেটা নিয়ে পরের পর্বগুলিতে দেখা হবে নিশ্চয়। তবে এই বই এর শার’ঈ সম্পাদক এই অধ্যাপক ভদ্রলোক দাবি করেছে তিনি নাকি এটা দেখেছেন এবং তার কাছে মনে হয়েছে এই বইতে এই দুইটি দিকই ফলো করা হয়েছে। তিনি আসলে কি দেখে এই কথা বলেছেন আমি ঠিক বুঝতে পারলাম না। সম্পুর্ণ বইটি পড়ে আমি বিজ্ঞানের কিছু অপব্যাখ্যা ও মিথ্যাচার (যা ধর্মীয় কুসংস্কারাচ্ছন্ন কিতাবের সাথে মিল রেখেই লেখা) ছাড়া আর কিছুই পেলাম না আপনারাও দেখবেন সেগুলা পরের পর্বগুলিতে।

অধ্যাপক ভদ্রলোকের সর্বশেষ কথা ছিলো “আমার বিশ্বাস রয়েছে যে, এ গ্রন্থটি বাংলা ভাষাভাষী সবার হাতে থাকা দরকার, যাতে করে আর কোন আরজ আলী আমাদের সন্দেহের ধুম্রজাল সৃষ্টি করে ধোকা দিতে না পারে”। এই কথার মাধ্যমে তিনি যা দাবি করলেন তাতে কিন্তু একটি বিষয় এখানে আমাদের মতো সাধারন পাঠকদের মনে দাগ কেটে গেলো। আর সেটা হচ্ছে এই ধর্মটি আর ধর্মের ধর্মগ্রন্থগুলি কি মনুষ্য  রচিত কোন গ্রন্থ কিনা। কারণ তাই যদি না হবে তাহলে সাধারন একটা মানুষ এই আরজ আলী মাতুব্বর কবে না কবে কিছু কথা বলে গিয়েছেন কয়েকটা প্রশ্ন রেখে গিয়েছেন তাই দেখে নাকি মানুষ ধুম্রজালে আটকা পড়ে এ কেমন কথা ? এখানেও কিন্তু এই ভদ্রলোক আবার বলেছেন সেই বিশ্বাসের কথা কারণ তার মাথায় আছে বিশ্বাসের ভাইরাস। অভিজিৎ রায়ের লেখা সেই “ল্যাংসেট ফ্লুক নামের প্যারাসাইটের কথা আবার মনে পড়ে গেলো যেটা তিনি তার বিশ্বাসের ভাইরাসে লিখেছিলেন। “ল্যাংসেট ফ্লুক নামের প্যারাসাইটের কারণে পিপড়ের মস্তিস্ক আক্রান্ত হয়ে পড়ে, তখন পিপড়ে কেবল চোখ বন্ধ করে পাথরের গা বেয়ে উঠা নামা করে। যেমনটি ধর্ম বিশ্বাসে আক্রান্ত মানুষেরা করে থাকে। বারবার বিশ্বাস বিশ্বাস করে তারা হৈ চৈ করে। কিন্তু একটিবারও ভেবে দেখে না বিশ্বাস জিনিষটি আসলে কি। এখানে ফ্রুটার রেভুসের একটি বানী দিয়ে শেষ করছি, তিনি বলেছিলেন “বিশ্বাস তোমাকে উত্তর দেয়না বরং প্রশ্ন করা বন্ধ করে”।

বইটিতে শার’ঈ সম্পাদকের কথা যেভাবে আছে এখানে দেখুন
পৃষ্ঠা ১২ http://i63.tinypic.com/2mxlxg2.jpg
পৃষ্ঠা ১৩ http://i63.tinypic.com/1zny5pz.jpg

মৃত কালপুরুষ
২৮/০২/২০১৮

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮

লেখকের কথা ও সমালোচনা। বইঃ আরজ আলী সমীপে, লেখকঃ আরিফ আজাদ (২য় পর্ব)



প্রকাশকের কথার পরেই ৭ নং পৃষ্ঠাতে আছে লেখকের কথা ও ১০ নং পৃষ্টাতে আছে শার’ঈ সম্পাদকের কথা। এই পর্বে এই দুইটি বিষয়ের জবাব দেবার চেষ্টা করবো। লেখকের কথার শুরু এভাবে করা হয়েছে বইটিতে “আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আ’লামীন। শুকরিয়া সেই মহান সত্তার, যিনি আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন। দরুদ এবং সালাম প্রিয় নবী (সাঃ) এর প্রতি”। এখানে বলতেই হয় প্রথমে “আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আ’লামীন” হচ্ছে একটি আরবী ভাষা। বাংলাদেশে প্রকাশিত একটি বইতে এই ভাষা ব্যাবহার করাতে এই বই এর কতজন পাঠক এই লাইনের অর্থ বুঝতে পারবে বা জানে তার একটা ধারনা আমরা করতে পারি যেমন তার এই বইটি যদি ১০০ জন পড়ে তার মধ্যে ৯০ জন পাঠক এই কথাটির অর্থ বুঝতে পারবে না যদিও লেখক এটার পরে এটা লিখে বোঝাবার চেষ্টা করেছে “শুকরিয়া সেই মহান সত্তার” আসলে কিন্তু এই আরবী ভাষাটির “আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আ’লামীন” এর অর্থ এটা না এর বাংলা অর্থটা হবে “সমস্ত প্রশংসা সৃষ্টিকর্তার। সমস্ত প্রশংসা একমাত্র প্রভু সৃষ্টিকর্তার প্রতি” এরপরেই লেখক ধারনা করেছেন তার অস্তিত্ব এমন কেউ একজন দান করেছেন যার নিজেরই কোন অস্তিত্ব নেই এবং সেই কল্পিত মহান কোন সত্তার প্রতি লেখক “আরিফ আজাদ” কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। ব্যাক্তিগত বিশ্বাস বা আস্থার যায়গা নিয়ে কোন কথা এখানে বলতে চাচ্ছিনা। তবে এটুকু ধারনা নিশ্চয় আমরা পাচ্ছি, এই লেখক আরিফ আজাদ তার মস্তিষ্কে কোন জাতীয় চিন্তা বহন করে নিয়ে বেড়ায় যার বহিঃপ্রকাশ আমরা এখানে দেখলাম।

আমার আসলেই ভাবতে অবাক লাগছে এই ধরনের বিশ্বাস মস্তিষ্কে নিয়ে একটি মানুষ কিভাবে “আরজ আলী মাতুব্বরের” মতো একজন অবিশ্বাসী মানুষের বই আর তার প্রশ্নের জবাব দিতে আসে। আর জবাব দিতে গিয়ে তাকে নিশ্চয় আরজ আলী মাতুব্বরের বই পড়া লেগেছে আর কথা হচ্ছে তার বই পড়ে কিভাবে সে এই “আরজ আলী সমীপে” টাইপের একটি বই দিয়ে দাবী করে যে আমি তার সমস্ত প্রশ্নের জবাব দিলাম এবং সেই সাথে এই বইয়ের প্রকাশকও কিভাবে বলে লেখক আরিফ আজাদ সমস্ত প্রশ্নের জবাব তো দিয়েছেনই পাশাপাশি আরো প্রশ্ন রেখেছেন। আমি কিন্তু আগের পর্বেই বলেছি “আরজ আলী সমীপে” নামের সম্পুর্ণ বইতে লেখক “আরজ আলী মাতুব্বরের” একটি প্রশ্নেরও জবাব দেইনি প্রশ্ন করা তো দুরের কথা তাহলে উত্তর কি দেবো। লেখকের কথার ২য় প্যারাতে বলা হচ্ছে “বাংলা অন্তর্জালে কিংবা বাংলাসাহিত্যে নাস্তিক্যবাদী লেখাজোখা বলতেই প্রথমে যার নাম চলে আসে তিনি হলেন আরজ আলী মাতুব্বর। নিজের অবিশ্বাসী দর্শনের পক্ষে উনি কিছু বইপত্র লিখেছেন। প্রশ্ন করেছেন যুক্তি দেখিয়েছেন” এখানে তেমন কিছুই বলার নেই কারণ শুরুর দিক থেকে ধরতে গেলে আরজ আলী মাতুব্বর ছাড়া তেমন কাউকে পাওয়া যাবে না যিনি বাংলা সাহিত্যে নাস্তিক্যবাদ নিয়ে এতো বিস্তর আলোচনা করেছেন এবং শক্ত দলিল রেখে গিয়েছেন তবে এর অর্থ এটা নয় যে “আরজ আলী মাতুব্বর” একাই তার নিজের অবিশ্বাসী দর্শনের পক্ষে যুক্তি দেখিয়েছেন এবং প্রশ্ন করেছেন আর আরজ আলী সমীপের লেখক আরিফ আজাদ যদি এমনটি ভেবে থাকেন তাহলে তিনি বর্তমান মুক্তচিন্তার চর্চা ও এর প্রচার ও প্রসার সম্পর্কে কোন ধারনায় রাখেনা।

লেখকের কথার ৩য় প্যারায় লেখক আরিফ আজাদ এমন কিছু কথা দিয়ে এখানে তার পাঠকের মন পাবার চেষ্টা করেছে যা পড়লে মনে হবে ভূতের মুখে রামনাম টাইপের কিছু। বিশ্বাস না হয় নিজেই মিলিয়ে দেখুন। তিনি বলেছে “প্রশ্ন করতে কারনা ভালো লাগে? মানুষের স্বভাবজাত একটি বৈশিষ্ঠ হলো এই যে, সে প্রশ্ন করতে পারে। এই ক্ষমতা আছে বলেই সে মানুষ। একটি গরুর সামনে যদি কিছু প্লাস্টিক রাখা হয়, তাহলে গরুটি প্রথমে প্লাস্টিকের গন্ধ শুকবে। এরপর হয়তোবা আলতো করে জিহবা দিয়ে একটু পরীক্ষা করবে। যখন দেখবে এই জিনিষ তার গলধকরণ করার উপযুক্ত না, গরুটি তখন ভদ্রভাবে তার বিশাল মাথাটি অন্যদিকে সরিয়ে নেবে। গরুটি জানতে চায়না প্লাস্টিক খেলে কি হয়। জানতে চায়না প্লাস্টিক খাওয়া যায়না কেন ইত্যাদি। কিন্তু একজন মানব শিশু, যে সবে মাত্র একটু আধটু বুঝতে শিখেছে, সে প্রশ্ন করে। সে তার বাবার হাতের আঙুল ধরে জানতে চাই আকাশ নীল কেন, রাত কেন কালো, পাহাড় কেন উচু, পাখি কেন উড়তে পারে ইত্যাদি প্রশ্নবাণে সে জর্জরিত করে তার বাবা-মাকে, তার আশেপাশের সবাইকে। এই যে প্রশ্ন করার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা, এটা প্রানীজগতে একমাত্র মানুষেরই আছে। মানুষ অজানাকে জানার জন্য প্রশ্ন করে। সত্য মথ্যা নির্ণয়ের জন্য প্রশ্ন করে। তার আদীমতম কৌতুহল থেকে জন্ম নেয় প্রশ্নের। সে প্রশ্নগুলোর ডালপালা মেলে চতুর্দিকে বিস্তৃত হয়। জানার কৌতুহলটা যদিও মানুষের আদিম কৌতুহলগুলোর একটি, তবুও সে কতটুকু জানছে আর কি জানছে তা নির্ভর করে সে কোথা হতে জানছে আর কার কাছ থেকে জানছে” এই ছিলো লেখকের কথার ৩য় প্যারার কথা গুলো। আসলে এটা দেখে মনে হচ্ছে এই ব্যাক্তি যে একটু আগে কোন এক কল্পিত ঈশ্বরের কাছে যে ঈশ্বরের নিজেরই কোন অস্তিত্ব নেই এমন এক অস্তিত্বহীন ঈশ্বরের কাছে নিজের অস্তিত্ব দানের জন্য শুকরিয়া আদায় করছিলো তার মুখে এমন কথা কিভাবে আসলো ? আছে কারণ আছে। এটাকে বলে পাঠকের ব্রেন ওয়াশ। আগে কিছু যৌক্তিক কথা শুনিয়ে সে তার অযৌক্তিক মতবাদের বৈধতা দাবী করতে চাচ্ছে তার জন্য পরের প্যারাতে কি বলছে সেটা আপনাদের একবার দেখতে হবে।

লেখকের কথার ৪র্থ প্যারাতে বলা হচ্ছে “সঠিক প্রশ্ন নিয়ে যদি ভুল মানুষের কাছে যায়, তাহলে সে ভুল উত্তর পাবে আর ভুল জানবে। ভুল প্রশ্ন নিয়ে যদি সঠিক মানুষের কাছে যায়, তবে সে সঠিক উত্তর পাবে। কারণ, সঠিক মানুষটা প্রথমে তার প্রশ্ন শুধরে দেবে। এরপর সেই প্রশ্নের উত্তর দেবে। সুতারং শুধু প্রশ্ন করতে পারাটাই বাহাদুরি নয়, সেই প্রশ্নের উত্তরের জন্য কোথায় আর কার কাছে যাওয়া হচ্ছে সঠিক জ্ঞানার্জনের জন্য সেটাও অন্যতম একটা বিষয়” আসলে ঠিক এখানেই এই লেখক আরিফ আজাদ চেষ্টা করেছে আমাদের মতো সাধারন পাঠাকদের মস্তিষ্কে একটু অযৌক্তিক বিষয় ঢুকিয়ে দেবার যেটা সে তার এই সম্পুর্ণ বই “আরজ আলী সমীপে”তে করেছে। একটু খেয়াল করে দেখবেন সে এখানে বলতে চেয়েছে “প্রশ্ন করতে পারাটাই বাহাদুরি নয়” এখানে আমার প্রশ্ন হচ্ছে আরজ আলী মাতুব্বর কি তার কোন বইতে কোথাও উল্লেখ করেছে যে “প্রশ্ন করতে পারাটাই বাহাদুরি” এই কথাটা ? না তিনি কোথাও এই কথা বলেনি। কিন্তু বিভিন্ন ধর্ম বিশ্বাসীদের তাদের ধর্মীও মতবাদ এই কথা তাদের মস্তিষ্কে গেথে দেয় সেই শিশুকাল থেকেই যে প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করলেই ঈমান নষ্ট হবে এমন ধারণা। যাইহোক এই প্যারাতে লেখক বুঝিয়েছে সঠিক মানুষের কাছে যদি ভুল প্রশ্ন নিয়েও যাওয়া যায় তাহলে সেখান থেকে সঠিক উত্তরটিই পাওয়া যাবে কারণ যে ব্যাক্তি সেই প্রশ্নের উত্তর দিবে সে ভুল প্রশ্নটি আগে সুধরে দিবে তারপর উত্তর দিবে আর তাইতো সে তার এই বই “আরজ আলী সমীপে”তে আরজ আলী মাতুব্বরের প্রতিটি প্রশ্ন নিজেই শুধরে নিয়ে উত্তর দিয়েছেন যে কারণেই আমি এই সমালোচনা সিরিজের প্রথম পর্বে চ্যালঞ্জ দিয়েছি আরিফ আজাদের ভক্তদের যে, আরিফ আজাদ তার এই বইতে কোথাও আরজ আলী মাতুব্বরের একটি প্রশ্নেরও উত্তর দেয়নি।

এবার দেখুন সেই বহুল প্রচলিত মুমিনিয় বানী “ভাই আপনি সঠিক ইসলাম জানেন না” এই কথাটা আরিফ আজাদ কিভাবে ছলে বলে কৌশলে বোঝাবার চেষ্টা করেছেন। লেখকের কথার ৫ম প্যারাতে তিনি বলছেন “আরজ আলি মাতুব্বর জন্মেছেন বরিশাল। যখন থেকে উনার লেখার সাথে পরিচয়, তখন থেকে উনার যে বিশেষ গুনটি আমাকে খুব মুগ্ধ করেছে, তা হচ্ছে উনার প্রশ্ন করার ক্ষমতা। উনি প্রশ্ন করেছেন ধর্ম নিয়ে, ঈশ্বর নিয়ে। প্রশ্ন করেছেন আত্মা, পরকাল নিয়ে। ধর্মের সাথে দর্শন আর বিজ্ঞানের আসামাঞ্জশ্য নিয়েও বিস্তর আলাপ করেছেন। উনার প্রশ্ন করার এই ক্ষমতাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু উনি যে বিশেষ এঙেল থেকে প্রশ্ন করে ধর্মকে, বিশেষ করে ইসলাম ধর্মকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন, সেই এঙেলটা আসলে মূল ইসলাম না” এটার মাধ্যমে লেখক এখন বোঝাতে চাচ্ছেন আরজ আলী মাতুব্বর যখন তার বিভিন্ন বই লিখেছিলেন এবং তখনকার সময়ে সে যেই পরিবেশ এবং সমাজে বেড়ে উঠেছিলেন তখন যে ইসলাম ধর্ম সমাজে প্রচলিত ছিলো সেটা আসলে মূল ইসলাম না। তার মানে একই কথা “আপনি সঠিক ইসলাম জানেন না”। এখানে এখন এই আরিফ আজাদ যা বলবে তাই মেনে নিতে হবে যে তিনিই একমাত্র সঠিক আর মূল ইসলাম প্রচার করছে এবং সেই হিসাবেই তিনি তার উত্তর দিয়েছেন।

এখানে দেখুন লেখকের কথার ৬ষ্ঠ প্যারাতে বলা হচ্ছে “আগেই বলেছিলাম, প্রশ্ন করতে পারাটা সাধুবাদের। কিন্তু প্রশ্নের সোর্স যদি ভুল হয়, সঠিক উত্তরের আশা করাটা তখন বোকামিমাত্র। আরজ আলী মাতুব্বর সাহেবের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। উনি ভুল ইসলাম দিয়ে মূল ইসলামকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন উনার জানা ইসলামটা যে আসল ইসলাম নয়, সেটাই এই বইতে তুলে ধরার চেষ্টা করেছি” এখানেও সেই ভুতের মুখে রামনাম টাইপের কথা আছে। প্রথমেই আরিফ আজাদ বলার চেষ্টা করেছে “প্রশ্ন করতে পারাটা সাধুবাদের” আসলে কিন্তু তা একেবারেই না। এই ধর্মটিতে প্রশ্ন করার জন্য কোন অপশন নাই। শুধুই শুনতে হবে এবং মানতে হবে তাও আবার বিশ্বাসের উপরে ভিত্তি করে। আসলে বিশ্বাস এর সংজ্ঞা কি এবং কখন ও কেন মানুষকে বিশ্বাস করতে বলা হয় সেই সংজ্ঞাটা আগে আপনাদের অনুরোধ করবো উইকিপিডিয়া থেকে একবার পড়ে আসুন। বিশ্বাস এমন কোন বস্তুকে বা বিষয়কে করতে বলা হয় যার কোন অস্ত্বিত্ব নেই, প্রমাণ নেই, যাকে যুক্তি দিয়ে খন্ডন করা যায়না এমন বিষয়কেই। আর তাই এই ধর্মটিতে প্রশ্ন করার কোন অপশন নেই। কিন্তু এখানে এই লেখক বারবার বলেছে যে আরজ আলী মাতুব্বরের প্রশ্ন করাকে সে সাধুবাদ জানাচ্ছে আসলে কিন্তু তা নয়। আর যদি তাই হতো তাহলে তার উত্তর দেবার জন্য এই বই লেখার প্রয়োজন তার ছিলোনা। উত্তর সেই ধর্মের ধর্মীয় কিতাবের মধ্যেই পাওয়া যেতো নতুন করে ইসলাম শেখাতে আরিফ আজাদের মতো নতুন কোন লেখকের ইসলাম শিক্ষা বই এর দরকার পড়তো না। এরপরে লেখক বলেছে প্রশ্ন করার সোর্স ভুল তাই সঠিক উত্তর আশা করা যাবে না কিন্তু সম্পুর্ণ বইতে সে সঠিক সোর্স বলতে যা দেখিয়েছেন সেই একই কথা আরজ আলী মাতুব্বর বলে গিয়েছেন। এরপরেই যা বলেছে সেটা হচ্ছে সঠিক ইসলাম আরজ আলী মাতুব্বর জানতো না তাই ভুল ইসলাম দিয়ে মূল ইসলামকে প্রশ্নবিদ্ধ করেছেন আর এখন এই লেখক পৃথিবীর মানুষকে সঠিক ইসলাম শেখাতে এই বই লিখেছেন এটাই তার দাবি।

এরপরের লেখকের কথার ৭ম প্যারাতে লেখক আরিজ আজাদ আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে এই বইটি লেখার জন্য লাখো কোটি শুকরিয়া আদায় করেছেন যেটা সাধারন মুমিন মুসুল্লিরা করে থাকেন। আসলে দেখুন এই যে বইটি তিনি লিখেছেন তার সম্পুর্ণ ক্রেডিট কিন্তু এই লেখকেরই হবার কথা কারণ তিনিই এই বই এর স্রষ্টা কিন্তু তার মাথার ভাইরাস তাকে সেই ক্রেডিট দিচ্ছে না দিচ্ছে আরেকজনের নামে। এরপরের ৮ম প্যারতে এসে সেই কথা তিনি এখানে শিকার করেছেন যেটা আমি এই পর্বের শুরুতেই বলেছি। একজন অস্ত্বিত্বহীন সৃষ্টিকর্তায় বিশ্বাসী একটি মস্তিষ্কের অধিকারী একজন মানুষ কিভাবে “আরজ আলী মাতুব্বরের” মতো একজন অবিশ্বাসীর লেখা বই এর প্রশ্ন খন্ডন করতে যায় ? আর যদি তাই করেই থাকে তাহলে আরজ আলী মাতুব্বরের বই পড়ার সময়ই তো সেই মস্তিষ্ক থেকে বিশ্বাসের ভাইরাস পালায়ন করার কথা এরকম অনেক প্রমাণ আছে। কিন্তু এখানে লেখক নিজের কথা কিছুই বলেনি বলেছে তার বই এর পাঠকদের উদ্দেশ্যে আমি জানিনা তার বিশ্বাস এখনও বহাল আছে কি নেই। তিনি বলেছে “আমার উদ্দেশ্য ছিলো আরজ আলী মাতুব্বর সাহেবের সংশয়বাদী প্রশ্ন এবং যুক্তিগুলোর উত্তরপ্রদান, ইখতিলাফকৃত (অর্থঃ মতপার্থক্য) বিষয় নিয়ে উম্মাহর ঐক্য বিনষ্ট করা কখনই আমার উদ্দেশ্য নয়”। এই কথার অর্থ নিশ্চয় পাঠক মহলের বুঝতে বাকি থাকার কথা নয়। সে এই উক্তির মাধ্যমে তার বই এর পাঠকদের সাবধান করছেন যে আপনাদের ঈমান যদি আমার এই বই পড়ে মানে আরজ আলী মাতুব্বরের প্রশ্নের উত্তর দিতে গিয়ে নষ্ট হয়ে যায় সেটা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য তার প্রশ্নের জবাব দেওয়া।

এরপরের ৯ম প্যারাতে আবারও লেখক আরিফ আজাদ সেই সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তার লেখকের কথার সমাপ্তি করেছেন। এখানেও তিনি বলেছেন বইটিতে যদি কোন ভুলত্রুটি থাকে তাহলে তা সম্পুর্ণ তার নিজের দোষ আর যদি সঠিক বা ভালো কিছু থেকে থাকে তাহলে তার কোন ক্রেডিট এখানে নেই যা আছে তা সবই সৃষ্টিকর্তার। এবং সবশেষে বলেছেন “রাব্বুল আ’লামীন আমাদের সিরাতুল মুস্তাকীমের পথে অটল, অবিচল থাকার তাওফিক দান করুন” এটাকে আপনি একটি সাবধান বানী হিসাবে নিতে পারেন। এই বানী শেষে দেবার কারণ হচ্ছে এই বইটিতে আরজ আলী মাতুব্বরের কোন প্রশ্নের উত্তর তো দেওয়া হয়নি সেটা আমি আগেই বলেছি কিন্তু তার প্রশ্নের ভুল ব্যাখ্যা দেবার জন্যও লেখককে আরজ আলী মাতুব্বরের করা প্রশ্ন গুলির মধ্যে কয়েকটা এই যেমন ধরুন সব প্রশ্নের ২% এর মতো এই বইটিতে উল্লেখ করা লেগেছে আর সেই ২% প্রশ্ন যদি আপনার চিন্তার বন্ধ দরজায় আঘাত করেই ফেলে তাহলে যেনো আপনার ঈমান দুর্বল না হয়ে যায় সেই পুর্বাভাস হিসাবে নিতে পারেন এটা। যাইহোক ইচ্ছা ছিলো লেখকের কথা ও শার’ঈ সমাপাদকের কথা এই পর্বটিতেই শেষ করে দিবো কিন্তু দীর্ঘতার কারনে এখানে আর সেটা করা সম্ভব হচ্ছেনা পরের পর্বে আমি এই বই “আরজ আলী সমীপে”র শার’ঈ সম্পাদকের কথা তুলে ধরবো।

মৃত কালপুরুষ
২৮/০২/২০১৮  
      

প্রকাশকের কথা ও সমালোচনা। বইঃ আরজ আলী সমীপে, লেখকঃ আরিফ আজাদ।( ১ম পর্ব)




লেখক আরিফ আজাদ সাহেব গতবছরের তার মিথ্যাচার আর অপব্যাখ্যায় ভরা বই “প্যারাডক্সিক্যাল সাজিদ” এর পর আবারও কি মনে করে সেই একই মিথ্যাচার আর অপব্যাখ্যার ঝুলি নিয়ে এবার “সমকালীন প্রকাশনের” দারস্থ হলো আর সেই প্রকাশনীই বা কি মনে করে এই জাতীয় অযৌক্তিক বই প্রকাশ করার সিদ্ধান্ত নিলো সেটা বুঝতে হয়তো যুক্তিবাদী সমাজের কারো বাকী থাকার কথা নয়। যায় হোক বই এর ভেতরে লেখা কি আছে না আছে সেটা দেখার আগে কিন্তু কভার ডিজাইন বা প্রচ্ছদের কথাটা বলতে হয়। ওল্ড স্টাইল ব্যাকগ্রাউন্ডে কভার ডিজাইন কিন্তু একেবারেই খারাপ বলা যায়না বইটার। আসলে ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলাটা খারাপ কিছুই না, কিন্তু দুঃখ লাগে তখন যখন কভার থেকে ভেতরের লেখা মিথ্যাচার আর অপব্যাখ্যার কথা মনে পড়ে। আমার মনে হয় লেখক আরিফ আজাদ যদি চেষ্টা করে তবে যুক্তিবাদী সমাজের জন্য মানবতার কল্যানে আসবে এমন যে কোন বই সে লিখতে পারবে কেননা সে যেভাবে পুর্বে “প্যারাডক্সিক্যাল সাজিদ” এবং বর্তমানে “আরজ আলী সমীপে” বইতে কৌশলে মিথ্যাচার আর অপব্যাখ্যা করার চেষ্টা করেছে ও তা প্রতিষ্ঠা করতে চেয়েছে, তাতে সত্য ও যুক্তিযুক্ত লেখা লিখলে তার সুনাম ছাড়া দুর্নাম হবার কথা না। তবে সেটা লেখক করবে কিনা তা নির্ভর করছে তার মাথার মধ্যে শিশুকাল থেকে তৈরি হওয়া বিশ্বাসের ভাইরাসের উপরে। বাড়তি কথায় না গিয়ে আমি প্রকাশকের কথা থেকেই বইটির সমালোচনা শুরু করবো।

§    এই বইটির প্রথম পৃষ্ঠা থেকে তৃতীয় পৃষ্ঠা পর্যন্ত বইএর না্ম,‌ লেখকের নাম, প্রকাশকের নাম, প্রকাশকাল, মুল্য, গ্রন্থস্বত্ব, পরিবেশক, প্রচ্ছদ ও মুদ্রন সম্পর্কিত তথ্য ও ISBN নাম্বার এবং সর্বোশেষ কল্পিত ঈশ্বরের নামে বইটি উৎসর্গ করার তথ্য  দেওয়া আছে এবং ৪র্থ পৃষ্ঠাতে আছে প্রকাশকের কিছু কথা। আমার ধারনা এই বই এর প্রকাশক আসলে নতুন কোন প্রকাশক নয় যে এই বইটি দিয়েই সে প্রথম যাত্রা শুরু করছে বা এমন কিছু। তারপরেও একজন সচেতন প্রকাশক হয়ে এমন কিছু উক্তি ব্যাক্ত করা যা সাধারণ পাঠক মহলে তা গ্রহন করার পাশাপাশি সমালোচিত হবে এটাই স্বাভাবিক। এই বই এর প্রকাশক শুরুতেই বোঝাতে চেয়েছেন সংশয়বাদ, আজ্ঞেয়বাদ, নাস্তিক্যবাদ, বা যুক্তিবাদী মনোভাব আসলে বর্তমান সময়ে এবং আমাদে্র প্রচলিত সমাজের জন্য চরম একটি সমস্যা। তিনি কি বলেছেন সেটা বলার আগে আমি নাস্তিক্যবাদ, সংশয়বাদ আর আজ্ঞেয়বাদ নিয়ে কিছু বলতে চাই। আমরা জানি যথেষ্ট প্রমাণ ও যুক্তির অভাবে যাদের কাছে কল্পিত ঈশ্বর বা সৃষ্টিকর্তার কোন অস্তিত্ব নেই বা যারা এসব মতবাদকে অযৌক্তিক ধারনা বলে থাকে তাদেরকেই আমরা নাস্তিক, সংশয়বাদী বা আজ্ঞেয়বাদী বলে থাকি। এক কথায় যুক্তি প্রমাণ ও সঠিক ব্যাখ্যা ছাড়া যারা কিছুই মানতে রাজি নয়। যেমন ধরুন প্রমাণ এবং যুক্তির ওপর নির্ভর করে একজন মানুষ তার জীবন যাপন করতে পারে এই হাইপোথিসিসের ওপর যে, ঈশ্বর বলে কিছু নেই এবং যারা এই মতবাদে বিশ্বাস করে আমরা কখনই তাদের ধর্মবিদ্বেষী বা ধর্মের অপব্যাখ্যাকারী বলতে পারবো না যেমনটি এই আরিফ আজাদের বই এর প্রকাশক “আরজ আলী সমীপে” বই এর প্রকাশকের কথায় বলে বোঝাতে চেয়েছেন।

প্রকাশক এখানে বলেছেন (শুরু থেকে) “বর্তমান সময়ে আমাদের সমাজে যে কয়েকটা জিনিস মাথাচাড়া দিয়ে উঠছে, সেগুলোর মধ্যে একটি হলো নাস্তিকতা। ধর্মবিদ্বেষ, ধর্মের অপব্যাখ্যাসহ বিভিন্ন কার্যকলাপ দিনদিন যেন বেড়েই চলেছে। ব্লগ, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এসব নিয়ে হরহামেশাই এখন লেখালেখি, তর্কাতর্কি হচ্ছে” এটা হচ্ছে প্রথম প্যারা। এখানে যদি কিছু না বলা হয় তাহলে প্রকাশক যে মাথাচাড়া দিয়ে উঠার কথা এখানে বলেছেন সেটাই হবে তবে সেটা, জ্ঞান বিজ্ঞানের চর্চা, প্রচার এবং প্রসারের বিপক্ষে একটি অন্ধকার ও মিথ্যাচার ও কুসংস্কারে ভরপুর একটি সমাজের পক্ষে মাথাচাড়া। আমরা চাই কুসংস্কারাচ্ছন্ন গতবাধা হাজার হাজার বছরের পুরাতন রীতিনীতি দিয়ে ঠাসা এই প্রচলিত সমাজ ব্যাবস্থার পরিবর্তন, তাইতো বর্তমানে মুক্তমনা যুক্তিবাদী সমাজ নিজেদেরকে প্রথাবিরোধী বলে পরিচয় দিয়ে থাকেন। আর এখানে মাথাচাড়া দিয়ে উঠার কিছুই নেই বরং যদি দাবী করা হয় হাজার হাজার বছর আগে বিভিন্ন নামের ধর্ম ও ধর্ম ব্যাবস্থা গুলিই এক একটি সময়ে মাথাচাড়া দিয়ে উঠেছিলো এবং আজ অবধী একশ্রেনীর মানুষের মস্তিষ্কে তা প্রচলিত আছে তবে সেটাই হবে বেশি যৌক্তিক। যুক্তিবাদী সমাজ, নাস্তিক্যবাদ, সংশয়বাদী, আজ্ঞেয়বাদীদের কখনও ধর্মবিদ্বেষী বা ধর্মের অপব্যাখ্যাকারী বলা যাবে না। এর কারণ হচ্ছে এই জাতীয় মতবাদে আস্থা রাখার পূর্বে বিশ্বাস নামক বস্তুটিকে ছুড়ে ফেলে দিতে হবে যার কোন ভিত্তি নেই বিজ্ঞানভিত্তিক একটি সমাজব্যাবস্থায়। আর তা করতে হলে আপনাকে অবশ্যয় ধর্ম, দর্শন, ইতিহাস ও বিজ্ঞানের উপরে যথাযথ জ্ঞান রাখতে হবে।

যেহেতু প্রচলিত ধর্ম গুলির উপরে আপনাকে যথাযথ জ্ঞান রেখেই এই মতবাদে আস্থা রাখতে হবে সেক্ষেত্রে এই প্রচলিত ধর্মগুলির কালো অধ্যায় বা খারাপ দিক যা মানব সভ্যতার জন্য যা হুমকি স্বরুপ বা ক্ষতিকারক সেই বিষয়গুলিই তারা প্রচার করে থাকে বা মানুষকে সচেতন করে থাকে। এখন বিভিন্ন ধর্মবিশ্বাসের মাধ্যমে যারা তাদের জীবন পরিচালনা করে আসছে তারা ভেবে বসতে পারে এটাই হচ্ছে ধর্মবিদ্বেষ আসলে কিন্তু তা নয়। এখানে বলতেই হয় ধর্মবিদ্বেষ তারাই ছড়াই যারা বিভিন্ন ধর্মে বিশ্বাস করে থাকে যেমন, এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে দেখতে পারেনা যেমন, ইসলাম ধর্ম মতে (আল-কোরানের সুরা আন নিসা, আয়াত- ১৪৪ এ বলা হচ্ছে “অবিশ্বাসীদের কখনও বন্ধু বানানো যাবেনা”) ইসলাম ধর্ম মতে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা কাফের, মুশরিক ও অবিশ্বাসী আর এরা প্রত্যেকেই কোন না কোন ধর্মে বিশ্বাসী আর তাদের উদ্দেশ্যে এরকম আয়াত সমস্ত কোরানে আছে প্রায় হাজার খানেক আর তাই যদি হয় তাহলে ধর্মবিদ্বেষ কে বা কারা ছড়াচ্ছে সমাজে ? এবার দেখুন হিন্দু ধর্ম মতে কি বলে, (অথর্ববেদ ১২,০৫,৫৪) এ বলা আছে “Vedic followers should destroy infidels” অর্থঃ বৈদিক অনুসারীদের (কাফের বা বেধর্মীদের) ধ্বংস করা উচিত হিন্দু ধর্ম মতে এই ধর্মের উপরে যাদের বিশ্বাস নেই তারা সবাই বেধর্মী আর তাই তাদের সবাইকে ধ্বংস করতে বলা হচ্ছে। সম্পুর্ণ ঋগ্বেদ, অথর্ববেদ, যযুর্বেদ পড়লে এরকম অসংখ্য শ্লোক পাওয়া যাবে তাহলে আবারও প্রশ্ন আসলে এই ধর্মবিদ্বেষী কারা ? এছাড়াও খ্রিস্টান ধর্মের ক্ষেত্রেও এরকম অনেক কথা আমরা দেখতে পায়।

আর একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রকাশক এখানে বলেছে ধর্মের অপব্যাখ্যা করে। একমাত্র ধর্মের সঠিক ব্যাখ্যা করে থাকে যুক্তিবাদী সমাজ কোন ধার্মীক বা আস্তিক সমাজ কোন ধর্মের সঠিক ব্যাখ্যা করেনা (নিরাপেক্ষভাবে)। আর যদি তাই করতে হয় তাহলে তারা আর আস্তিক থাকবে না হয়ে যাবে নাস্তিক বা আজ্ঞেয়বাদী কারণ সঠিক ব্যাখ্যা করতে হলে তাদের আগে নিজ নিজ ধর্ম সম্পর্কে সঠিক ধারনা নিতে হবে আর সঠিক ধারনা নিতে গেলেই বিশ্বাসের পাখি উড়াল দেবে। এরপরের প্যারা গুলিতে প্রকাশক বলেছেন “শত শত মুসলিম তরুণ এই অপব্যাখ্যা এবং বিদ্বেষের মায়াজালে আবদ্ধ হয়ে ধর্ম থেকে সরে যাচ্ছে। তাদের মনে নানারকম প্রশ্ন, সন্ধেহ ঢুকিয়ে দিচ্ছে বিরুদ্ধবাদীরা” এখানে বলতে হয় তিনি কয়েকটি আংশিক সত্য কথা বলেছেন সাথে লেখক আরিফ আজাদের মতো মিথ্যার আস্রয় নিয়েছেন যেমন, শত শত মুসলিম তরুনের যায়গায় হবে লক্ষ্য লক্ষ্য জ্ঞান পিপাসু মানুষ যারা অন্ধকারে বা মিথ্যা আর অযৌক্তিক মতবাদের সাথে থাকতে চাইনা আর অপব্যাখ্যার নমুনা আগেই দিয়েছি আর দরকার আছে মনে হয়না। মায়াজাল বলতে তিনি বোঝাতে চেয়েছেন ছলনা বা মিথ্যার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে এমন কিছু। মানুষ দিনে দিনে ঝুকছে কোনদিকে বেশি আর কোনটা ত্যাগ করছে সেটা দেখলেই পরিষ্কার বোঝা যাবে কোনটা মায়াজাল আর কোনটা সঠিক।

পরবর্তি প্যারাতে তিনি দাবী করেছেন “আরজ আলী মাতুব্বর” সেই বহু বছর আগে যেই প্রশ্ন রেখে গিয়েছিলেন তার “সত্যের সন্ধ্যানে” বই এর মাধ্যমে সেই প্রশ্নের কারনে নাকি অনেক শিক্ষিত যুবক শ্রেনী সন্ধেহের বেড়াজালে আটকা পড়ছে। আর তাই সেই সব যুবকদের জন্য আরজ আলী মাতুব্বরের বই এর বিপরীতে উনার যুক্তি, প্রশ্নের উওর দেওয়াটা ছিলো সময়ের একটি উন্নতম দাবি। এবং সেই কথা মাথায় নিয়ে তিনি লিখেছেন “আলহামদুলিল্লাহ, আমাদের সময়ের উন্নতম তরুন লেখক আরিফ আজাদ সেই কাজটিই হাতে তুলে নিয়েছেন। অবিশ্বাসীদের মৌচাকে তিনি প্রথম ঢিল ছুড়েছিলেন গত বছরের বই মেলায় প্যারাডক্সিক্যাল সাজিদ লিখে। বিশ্বাসীমহলে বর্তমানে ব্যাপক জনপ্রিয় এই লেখক এবার আরজ আলী মাতুব্বরের প্রশ্নের জবাবে লিখেছেন আরজ আলী সমীপে। বইটিতে তিনি আরজ আলী মাতুব্বর সাহেবের উথাপিত প্রশ্নগুলোর জবাব তো দিয়েছেনই, সাথে ছুড়ে দিয়েছেন পালটা প্রশ্নও”। এবার বলতে বাধ্য হচ্ছি “আরজ আলী মাতুব্বর” হচ্ছে সেই শুরু থেকেই লক্ষ্য লক্ষ্য মানুষের আদর্শ হয়ে আছে। আমি নিশ্চিত আরজ আলী মাতুব্বর আরো কয়েকশো বছর এভাবেই যুক্তিবাদী সমাজের কাছে আলোচিত হয়ে আসবে এবং এরকম অনেক আরিফ আজাদ এবং প্রকাশক মাঝখানে এসে তাদের প্রকৃত চেহারা আমাদের দেখিয়ে দিয়ে যাবে। আরজ আলী মাতুব্বর তার “সত্যের সন্ধ্যানে” বা “অনুমান” এসব বই যখন লিখেছেন তখন এই বই এর লেখক যে আরজ আলী মাতুব্বর এর প্রশ্নের জবাব হিসাবে এই বই লিখেছেন তার জন্মও হয়নি আমার ধারণা। তাহলে সেই সময়ের প্রচলিত সমাজ ব্যাবস্থা সম্পর্কে তার ধারণা কিভাবে ?


গতবছর এই বই এর লেখক আরিফ আজাদ তার প্যারাডক্সিক্যাল সাজিদ বই লিখে আমাদেরকে তার আসল পরিচয় দিয়েছিলেন তাই সে ছাড়া আর কে এমন ব্যাক্তি আছেন যে “আরজ আলী সমীপে” নামক আরেকটা বই লিখবেন ? সেই কারনেই এই কাজটি তিনি হাতে তুলে নিয়েছিলেন বলে আমার ধারনা। আর বিশ্বাসী মহলে এই লেখক নাকি খুবই জনপ্রিয় একজন লেখক কিন্তু আসল কথা হচ্ছে এই লেখক আজও আছেন আড়ালে। আজ পর্যন্ত কেই দাবী করতে পারবে না যে এই লেখকের সাথে তার সাক্ষাত হয়েছে বা তার ফেসবুক প্রফাইলে তার একটা ছবি দেখেছে কেউ। অর্থ্যাৎ এখন পর্যন্ত এই লেখক আরিফ আজাদের কোন হদিস কেউ দিতে পারবে না। একবার একটা স্টাটাস দেখেছিলাম যেখানে বিভিন্ন তথ্য প্রমাণ সহ দাবি করা হয়েছিলো এই আরিফ আজাদ বলে কোন লেখক বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেউ কখনও ছিলো না। যাক আমি সেই আলোচনায় যাচ্ছিনা আমি খুব পরিষ্কার করে একটা কথা এখানে বলতে চাই সেটা হচ্ছে এই প্রকাশক এই বই এর শুরুতেই “প্রকাশকের কথা”র দুইটি পৃষ্ঠার মধ্যে এই যায়গাটিতে সব থেকে বড় মিথ্যা কথাটি বলেছেন আর তা হচ্ছে তিনি এখানে বলেছেন “আরজ আলী সমীপে” বইটিতে নাকি আরিফ আজাদ “আরজ আলী মাতুব্বর” সাহেবের উথাপিত সব প্রশ্নগুলোর জবাব তো দিয়েছনই, সাথে ছুড়ে দিয়েছেন পালটা প্রশ্নও” এখানে আমি বলতে চাই, পাঠক যারা তার এই অপাঠ্য বইটি আমার মতো না পেরেও পড়ে হজম করেছেন তাদেরতো আর কিছু বলার নেই কিন্তু যারা পড়েননি তদের উদ্দেশ্যে বলি, আমি চ্যালেঞ্জ করলাম এবং বলছি “আরজ আলী সমীপে” নামের বইটিতে লেখক আরিফ আজাদ আরজ আলী মাতুব্বরের একটি প্রশ্নেরও জবাব দেইনি। আমি আবারও বলছি যে লেখক আরিফ আজাদ “আরজ আলী মাতুব্বরে”র একটি প্রশ্নেরও জবাব দেইনি। যদি এমন কেউ থাকে যে মনে করে আরিফ আজাদ কোন একটি প্রশ্নের জবাব এখানে (এই বইতে) দিয়েছেন তাহলে আমার সামনে তা আনার জন্য অনুরোধ করলাম।

লেখক এখানে যা করেছে তা হচ্ছে সম্পুর্ণ (ধানাই পানাই) কৌশলে আসল প্রশ্ন এড়িয়ে গিয়ে ভুলভাল আর মিথ্যাচারের ব্যাখ্যা করে গিয়েছেন পাশাপাশি প্রশ্নটিও সাজিয়েছে নিজের মনগড়া ভাবে। যদি কেউ আমার এই দাবী ভুল প্রমাণ করতে পারেন তাহলে কমেন্টস করে জানানোর অনুরোধ করা হলো। এরপরের প্যারাতে প্রকাশক আরো বলেছেন “এতোদিন আরজ আলী মাতুব্বরের বইপত্র পড়ে যারা বিভ্রান্ত হতো, যারা মনে করতো আরজ আলী মাতুব্বরের অবস্থান সঠিক এবং প্রশ্নাতীত, লেখক আরিফ আজাদের নতুন বই “আরজ আলী সমীপে” তাদের নতুন করে ভাবতে বাধ্য করবে বলেই আমাদের বিশ্বাস” এই প্রকাশককে আমি বলতে চাই তিনি কি এই বইটি প্রকাশ করার আগে একবারও পড়ে দেখেছেন বা আরজ আলী মাতুব্বরের কোন বই পড়ে দেখেছেন ? যদি পড়েই থাকেন তাহলে কে কাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সেটা আমি তাকে নিরাপেক্ষভাবে যাচাই বাছাই করে দেখার অনুরোধ জানালাম। আর “আরজ আলী সমীপে” বই সম্পর্কে আর কিছু বলার আছে বলে মনে হয়না কারন আমি কিন্তু আগেই একটি চ্যালেঞ্জ করেছি যে এই সম্পুর্ণ বইটিতে আরিফ আজাদ একটি প্রশ্নেরও উত্তর দেয়নি তাহলে আর বাড়তি কথা এখানে বলার দরকার আছে বলে মনে করিনা। এরপরের শেষ প্যারায় প্রকাশক যা বলেছেন আমি জানিনা তিনি তার এই কথার কতটুকু রক্ষা করবেন। তিনি বলেছেন “আমরা চেষ্টা করছি বইটিকে নাস্তিকতার বিপক্ষে, আস্তিকতার পক্ষে একটি দলিল, একটি রেফারেন্স বই হিসাবে উপস্থাপন করতে। শার’ঈ দৃষ্টিকোণ থেকে যেনো কোন সমস্যা না থাকে, সে জন্য আমরা প্রখ্যাত আলেম দ্বারা শার’ঈ সম্পাদনা করে নিয়েছি। এরপরও এতে কিছু ভুল ত্রুটি থেকে যাওয়া স্বাভাবিক। যেকোন ধরনের ভুলত্রুটি যদি বোদ্ধা পাঠকমহলের দৃষ্টিগোচর হয়, আমাদের জানানোর বিশেষ অনুরোধ করছি। আমরা সেটা আন্তরিকভাবে গ্রহন করবো এবং সংশোধন করে নেবো” খুব ভালো কথা বলেছেন কিন্তু এই কথা গুলা রাখলে হয়।

আসলে এই বইটির জন্য এতো দীর্ঘ সমালোচনা করার অর্থই হচ্ছে আপনারা যারা সাধারন পাঠকদের এই জাতীয় অপাঠ্য বই এর মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বা আপনারা যে একটি বিজ্ঞান মনষ্ক ও যুক্তিবাদী সমাজের বিপক্ষে এবং একটি মৌলবাদী সমাজের পক্ষে কথা বলছেন তা আমার মতো সাধারণ পাঠকদের মাঝে প্রকাশ করে জানানো। ইতিমধ্যেই “আরজ আলী সমীপে” নামের বইটির সমালোচনা সিরিজ আমার জানামতে আরো কয়েকজন লেখা শুরু করে দিয়েছে এবং সেটা বিভিন্ন ব্লগ ও সোস্যাল মিডিয়াতেই খুজে পাবেন। যদি আপনারা আপনাদের ভুল ত্রুটি নিজেরা ধরতে না পারেন তাহলে এই সমালোচনা সিরিজ গুলা পড়ে সিদ্ধান্ত নেবার অনুরোধ রইলো। এরপরের পর্বে লেখকের কথা ও শার’ঈ সম্পাদকের কথা ও তার একটি জবাব নিয়ে আরেকটি লেখা আসছে।

মৃত কালপুরুষ
২৭/০২/২০১৮